সংগৃহীত ছবি
সারাদেশ

সবাই নৌকার কথা বলছে, তবুও মাঠে আছি

জেলা প্রতিনিধি : আসন্ন ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে নারায়ণগঞ্জ-১ আসনের স্বতন্ত্র প্রার্থী ও রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহজাহান ভূঁইয়া বলেছেন, “নৌকার পক্ষে গণজোয়ার উঠেছে। জনগণ নৌকার কথা বলছে। উঠুক, নৌকা তো আমার দলেরও প্রতীক, আমি তো নৌকার বাইরের কেউ নই। তবুও ভোটের মাঠে স্বতন্ত্র হিসেবে (কেটলী প্রতীক) আছি। জয়-পরাজয় থাকবেই, আমার চেষ্টা করে যাচ্ছি।”

আরও পড়ুন : বয়লার বিস্ফোরণে ৩ জন নিহত

বুধবার (৩ ডিসেম্বর) রূপগঞ্জের ভোলাব ইউনিয়নের আতলাপুর বাজার, টাওরা, গুতলিয়াসহ বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন। এসময় গণসংযোগের অংশ হিসেবে নির্বাচনী পথসভায় অংশ নিয়ে শাহজাহান ভুঁইয়া এসব কথা বলেন। তিনি ভোট সুষ্ঠু হলে জয়ী হওয়ার আশাও প্রকাশ করেন।

এদিকে নির্বাচনী প্রচারণার সময় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী গোলাম দস্তগীর গাজীর বিষয়ে বলেন, ‘তিনি আমার রাজনৈতিক সহকর্মী। একজন রাজনীতিবিদ হিসেবে তার প্রতি আমি শ্রদ্ধাশীল। আওয়ামী লীগ মানেই উন্নয়ন, নৌকা মানেই উন্নয়ন-সেটিও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বারবার বলেছেন।’

আরও পড়ুন : নৌকার সমর্থককে গুলি করে হত্যা

রূপগঞ্জের স্বতন্ত্র এই প্রার্থী বলেন, ‘দলের হাইকমান্ড সুযোগ দেওয়ায় স্বতন্ত্র হিসেবে ভোটের মাঠে আছি। আশা করি, ভোটাররা আমাকে নিরাশ করবেন না।’

রূপগঞ্জে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী গোলাম দস্তগীরের বিপরীতে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করতে উপজেলা পরিষদের চেয়ারম্যান পদ থেকে পদত্যাগও করেন হয়েছেন শাহজাহান ভূঁইয়া। এদিকে ভোটের মাঠের তথ্য বলছে, তৃণমূল বিএনপি’র তৈমুর আলম খন্দকার সবসময় শহরকেন্দ্রিক রাজনীতিতে ব্যস্ত থাকায় ও বিএনপি থেকে বহিষ্কার হওয়ায় দলটির নেতাদের সঙ্গে তার যোগাযোগ কমে গেছে। এমনকি নির্বাচনী প্রচারেও তার প্রতি সমর্থন জানিয়ে অনেকটাই নিষ্ক্রিয় ভূমিকায় বিএনপির স্থানীয় নেতৃবৃন্দ।

আরও পড়ুন : উপকূলে কাঁকড়া ধরায় নিষেধাজ্ঞা

এছাড়াও তৈমুরের নতুন দল তৃণমূল বিএনপিরও সাংগঠনিক ভিত্তি না থাকায় প্রচারণার ক্ষেত্রেও পিছিয়ে এই নেতা। অন্যদিকে আওয়ামী লীগ দলীয়ভাবে স্বতন্ত্র প্রার্থীদের নির্বাচন থেকে সরে যাওয়ার কোনো নির্দেশনা না দেয়ায় তার অনুসারী নেতা-কর্মীরা ‘কেটলি’প্রতীকের প্রচারে বেশ সরব রয়েছেন।

তবে নৌকা প্রার্থীর সমর্থনে থাকা স্থানীয় আওয়ামী লীগ নেতারা রূপগঞ্জে সাংগঠনিকভাবে গোলাম দস্তগীর গাজীর সক্ষমতার কথা উল্লেখ করেছেন। জানা যায়, উপজেলার সাতটি ইউনিয়ন পরিষদ ও দুটি পৌরসভার মধ্যে ছয় ইউপি চেয়ারম্যান ও এক পৌরসভার মেয়র তার পক্ষে প্রচারণা চালিয়ে আসছেন। এমনকি ইতোমধ্যে জেলা ও মহানগর আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতারাও রূপগঞ্জে নৌকার পক্ষে প্রচারে অংশ নিয়েছেন।

আরও পড়ুন : ৩ বছরেও চালু হয়নি রংপুর চিনিকল

এ প্রসঙ্গে নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই বলেন, “এবারের নির্বাচনে দল থেকে সরাসরি নিষেধ না থাকায় কেউ কেউ নৌকার বিপরীতে গিয়েও স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তবে রূপগঞ্জে আওয়ামী লীগের মনোনীত প্রার্থীর পক্ষেই জনমত বেশি। আমরা শেখ হাসিনা মনোনীত প্রার্থীর জয়ের ব্যাপারে আশাবাদী।”

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

সৌদিকে সামরিক সহায়তার প্রস্তাব তুরস্কের

মক্কা চুক্তির আওতায় সৌদি আরবকে সামরিক সহায়তার প্রস্তাব দিয়েছে তুরস্ক। গত ৭ আগ...

রাষ্ট্রপতির সঙ্গে জুলাই শহীদ মুগ্ধর পরিবারের সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ মীর মা...

অপ্রতিরোধ্য বার্সেলোনাকে থামাবে কে?

লা লিগায় যেন থামছেই না বার্সেলোনা। মৌসুমের প্রথম সাত ম্যাচে সাত জয় তুলে নিয়েছ...

গণভোটের রায় পাশ কাটিয়ে সংবিধান সংশোধন নয়: গোলাম পরওয়ার

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, গণভোটে জনগণ যে...

ভারতকে হটিয়ে শিরোপা জিতল ইংল্যান্ড

শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশ করে ভারতকে টপকে টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ের শীর্ষ স্...

পুকুরে ডুবে মাদ্রাসাছাত্রের মৃত্যু

চট্টগ্রামের বোয়ালখালীতে গোসল করতে গিয়ে পুকুরে ডুবে আয়াতুল ইসলাম সাইহান (১২) ন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা