ফাইল ছবি
জাতীয়

ঢাকায় আসছে জাপানের প্রতিনিধিদল

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট পর্যবেক্ষণে ঢাকায় আসছেন জাপানের একটি পর্যবেক্ষক দল।

আরও পড়ুন: কমনওয়েলথ-আ.লীগ প্রতিনিধিদের বৈঠক

বৃহস্পতিবার (৪ জানুয়ারি) ঢাকায় অবস্থিত জাপান দূতাবাস এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

বিবৃতিতে বলা হয়, জাপান সরকার বাংলাদেশে একটি নির্বাচন পর্যবেক্ষক মিশন পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। এতে নেতৃত্ব দেবেন বাংলাদেশে নিযুক্ত জাপানের সাবেক রাষ্ট্রদূত ওয়াটানাবে মাসাতো।

আরও পড়ুন: বাংলাদেশের নির্বাচন তাদের অভ্যন্তরীণ বিষয়

প্রতিনিধিদল শুক্রবার (৫ জানুয়ারি) থেকে মঙ্গলবার (৯ জানুয়ারি) পর্যন্ত বাংলাদেশে অবস্থান করবে। দলটি ভোট প্রদান ও গণনা পর্যবেক্ষণসহ মিশন, বাংলাদেশ নির্বাচন কমিশন ও অন্যান্য দেশের নির্বাচন পর্যবেক্ষক মিশনের সাথে মতামত ও তথ্য বিনিময় করবে।

দূতাবাস আরও জানায়, নির্বাচনী পর্যবেক্ষক প্রেরণ বাংলাদেশে গণতন্ত্রকে সুসংহত করার জন্য জাপানের সহযোগিতার একটি অংশ, যা বাংলাদেশ নির্বাচন কমিশনের ঘোষণার প্রতিক্রিয়ায় আন্তর্জাতিক নির্বাচন পর্যবেক্ষকদের স্বাগত জানাবে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ঢাবি পপুলেশন সায়েন্সেস বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় পপুলেশন সায়েন্সেস বিভাগ অ্যালাম...

১০০ কেজি ওজনেই অভিনেত্রী হওয়ার সিদ্ধান্ত সারা আলি খানের

ছোটবেলা থেকেই অভিনেত্রী হওয়ার স্বপ্ন দেখতেন বলিউড তারকা সারা আলি...

বিয়ের প্রলোভন দেখিয়ে মারমা তরুণী ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার

বান্দরবানে এক মারমা তরুণীকে ধর্ষণের অভিযোগে জাতীয়...

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

ঢাবিতে ১৬০ দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীকে সাদা ছড়ি ও আর্থিক সহায়তা প্রদান

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ও...

আন্তঃবিশ্ববিদ্যালয় দাবায় ঢাবি অপরাজিত চ্যাম্পিয়ন

আন্তঃবিশ্ববিদ্যালয় দাবা প্রতিযোগিতায় ঢাকা বিশ্ববিদ...

লিটন ও মিরাজের অনুপস্থিতিতে জিম্বাবুয়ের বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

আবুধাবিতে অনুষ্ঠিতব্য ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচেই মাঠে নামার আগেই বড়...

যুক্তরাষ্ট্রকে ভারতে হস্তক্ষেপের আহবান মার্কিন আইনপ্রণেতার

ভারতের রাজধানী নয়াদিল্লিসহ দেশটির বিভিন্ন অঞ্চলে শিক্ষার্থীদের চলমান ‘ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা