ছবি: সংগৃহীত
জাতীয়

ইইউ প্রতিনিধিদের সাথে ইসির বৈঠক 

নিজস্ব প্রতিবেদক: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনের (ইসি) সাথে বৈঠক করছে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রতিনিধি দল।

আরও পড়ুন: ধোলাইপাড়ে বাসে আগুন

বুধবার (২৯ নভেম্বর) আগারগাঁওয়ে বিকেল ৩ টায় নির্বাচন কমিশন ভবনের ৫০২ নং কক্ষে এ বৈঠক শুরু হয়।

বৈঠকে উপস্থিত রয়েছেন- প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালসহ অন্য ৪ কমিশনার।

ইইউ প্রতিনিধি দলে রয়েছেন- ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের অ্যাম্বাসেডর চার্লস হোয়াইটলির নেতৃত্বে ইউরোপীয় ইউনিয়নের ডেপুটি হেড অব মিশন ব্রেন্ড স্পাইনার, সংস্থাটির পলিটিক্যাল অফিসার সেবাস্তিয়ান রিগার ব্রাউন, সুইডেনের অ্যাম্বাসেডর আলেকজান্ডার বার্গ ফন লিন্দ্রে, ডেনমার্কের অ্যাম্বাসেডর ক্রিস্টিয়ান ব্রিক্স মুলার, স্পেনের অ্যাম্বাসেডর ফ্রান্সিসকো ডি আসিস বেনিতেজ সালাস, ইতালির অ্যাম্বাসেডর আন্তোনিও অ্যালেসান্দ্রো, কিংডম অব নেদারল্যান্ডসের অ্যাম্বাসেডর ইরমা ফেন ডুয়েরেন, ফ্রান্সের ডেপুটি হেড অব মিশন গুইলাম অড্রেম ডে কারড্রেলসহ জার্মান অ্যাম্বাসির এক প্রতিনিধি।

আরও পড়ুন: লঘুচাপ আরও শক্তিশালী হতে পারে

এর আগে গত ২২ নভেম্বর বৈঠক করতে চেয়ে সিইসিকে ই-মেইল করেন ইইউ রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি। সেখানে বৈঠকের জন্য ২৭ নভেম্বর সময় চান তিনি। এ সময় তবে বেশির ভাগ কমিশনার নির্বাচনী সফরে ঢাকার বাইরে অবস্থান করায় ২৭ নভেম্বরের পরিবর্তে ২৯ নভেম্বর সময় দেয়া হয়।

ইইউ রাষ্ট্রদূতের চিঠিতে জানানো হয়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন। এ উপলক্ষ্যে আমরা ইতিমধ্যে আপনাদের সাথে তথ্য আদান-প্রদান করেছি।

আগামী সপ্তাহে ইইউ মিশন প্রধানদের সাথে আপনারা যৌথ বৈঠকের সুযোগ করে দেবেন। ২৭ নভেম্বর বিকেলে আপনার সাথে বৈঠক করতে আগ্রহ প্রকাশ করছি। আপনার প্রতিক্রিয়া ও আলোচনার জন্য উন্মুখ হয়ে আছি।

আরও পড়ুন: আদালত চত্বরে ককটেল বিস্ফোরণ

প্রসঙ্গত, এরই মধ্যে কয়েক দফায় নির্বাচন কমিশনের সাথে বৈঠক করেছে ইউরোপীয় ইউনিয়ন। সংস্থাটি থেকে সুষ্ঠু, গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচনের কথা বলা হচ্ছে।

চলতি বছরের জুলাই মাসে ২ দফা ইসির সাথে ইইউ প্রাক-নির্বাচনী পর্যবেক্ষক দল বৈঠক করেন। এ সময় নির্বাচন কমিশনের প্রস্তুতি ও সক্ষমতা জানতে চায় ইইউ। পাশাপাশি তারা দেশের নির্বাচনী পরিবেশ পর্যবেক্ষণ করেন এবং রাজনৈতিক দলগুলোর সাথেও বৈঠক করেন।

পরবর্তীতে নির্বাচনের পরিবেশ নিয়ে শঙ্কার কথা জানান ইইউ পর্যবেক্ষক দল এবং পূর্ণাঙ্গ পর্যবেক্ষক দল না পাঠানোর সিদ্ধান্ত নেন। পরে সিইসি স্বল্প পরিসরে হলেও নির্বাচনে পর্যবেক্ষক দল পাঠানোর জন্য ইইউকে চিঠি দেন।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইতিহাসের সাক্ষী রাজকুমারী রবিদাস আর নেই

মহান মুক্তিযুদ্ধের এক অদম্য সাক্ষী, গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বীর মুক্তি...

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

গাজীপুরের ডেগির চালা এলাকায় একটি তৈরি পোশাক কারখান...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

লিটন-শান্তদের নতুন সহকারী কোচ মালিবঙ্গুয়ে মাকেতা

বেশ কিছুদিন ধরে জাতীয় ক্রিকেট দলের জন্য একজন নিবেদিতপ্রাণ ও কার্যকর বিশেষজ্ঞ...

আর্থিক কেলেঙ্কারিতে গ্রেপ্তার দিনো মোরিয়া

মুম্বাইয়ের আলোচিত মিঠি নদীর পলি অপসারণ ও সংস্কার প্রকল্পে বড় ধরনের আর্থিক দুর...

ভেনিস কাণ্ডের পর বাঁধনের জীবনে নতুন উপলব্ধি

জীবনের নানা চড়াই-উতরাই আর কঠিন লড়াইয়ের ভেতর দিয়ে যাওয়ার অভিজ্ঞতা তাকে আজ অন্য...

ঢাকা ওয়ান্ডারার্সকে গুড়িয়ে দিল আবাহনী

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খাওয়ার পর অবশেষে জয়ের দেখা পেয়...

আরএসএফের হামলায় ২৫ বেসামরিক নাগরিক নিহত

সুদানের উত্তর কর্দোফান প্রদেশের উম্ম বদর অঞ্চলে আধাসামরিক বাহিনী র‍্যাপিড...

কলকাতায় বাংলাদেশ মিশন ঘেরাও করে বিক্ষোভ, উত্তেজনা সৃষ্টি

বাংলাদেশের বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে কলকাতায় বাং...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা