সংগৃহীত
সারাদেশ

নিরাপত্তায় ডগ স্কোয়াডের মহড়া

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম মেট্টোপলিট্রন পুলিশের (সিএমপি) কমিশনার কৃষ্ণপদ রায় জানিয়েছেন নির্বাচনের দিন ৭ জানুয়ারি চট্টগ্রাম মহানগরে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা থাকবে।

আরও পড়ুন: শিশু ধর্ষণের অভিযোগ

বৃহস্পতিবার (৪ জানুয়ারি) দুপুরে নগরের এম এ আজিজ স্টেডিয়ামে নির্বাচনের নিরাপত্তা মহড়া পরিদর্শনে এসে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

এর আগে সিএমপির বিশেষ ডগ স্কোয়াড নিয়ে নগরীর এম এ আজিজ স্টেডিয়াম ও নির্বাচনি সরঞ্জাম বিতরণ ও ফলাফল ঘোষণা কেন্দ্র জিমনেসিয়ামে বিশেষ নিরাপত্তা মহড়া অনুষ্ঠিত হয়েছে।

সিএমপি কমিশনার কৃষ্ণপদ রায় জানান, ‘নির্বাচনে পুলিশের পক্ষ থেকে যেই নিরাপত্তা কার্যক্রম চালানোর পরিকল্পনা ছিল, তা অব্যাহত আছে। আমাদের পেট্রল ও স্ট্রাইকিং ফোর্স ইতোমধ্যে কাজ শুরু করেছে। সেক্ষেত্রে নির্বাচনের দিন বিশেষ একটা নিরাপত্তা ব্যবস্থা থাকবে।’

আরও পড়ুন: ঝিনাইদহে দুই স্থানে ১৪৪ ধারা জারি

তিনি আরও বলেন, ‘আমরা যেখানে দাঁড়িয়ে আছি, এটি নির্বাচনি সরঞ্জাম বিতরণের কেন্দ্র। এই কেন্দ্রকে ঘিরে কেউ যাতে নাশকতা করতে না পারে,
তাই আমরা ম্যানুয়ালি কাজ করেছি। প্রশিক্ষিত ডগ স্কোয়াডের ‘কে-৯’ ইউনিটকে আজ কাজে লাগিয়েছি। বিভিন্ন জায়গা এরা অনুসন্ধান করে দেখেছে।’

সিএমপি কমিশনার দাবি করেন, ‘সিএমপির স্পেশাল ডগ স্কোয়াড নানা ধরনের বিস্ফোরকদ্রব্য শনাক্ত করতে সক্ষম। পরিস্থিতির প্রয়োজনে কোনো এলাকায় অপারেশন প্রয়োজন হয় ও সে এলাকায় এমন কোনো বস্তুর নমুনা যদি থাকে, তবে প্রশিক্ষিত ডগ স্কোয়াড তা শনাক্ত করতে পারবে।’

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

পদত্যাগ করে যা বললেন ভারতের নারী বিশ্বকাপ জয়ী অধিনায়ক

গত বছর ওয়ানডে বিশ্বকাপে প্রথমবার ভারতকে শিরোপা জেত...

রাহুল-প্রিয়াঙ্কাকে পাঁজাকোলা করে তুলে নিয়ে গেল পুলিশ

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং বিতর্কিত ভোটার তালিকা সংশ...

ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের কল্যাণে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী তারেক রহমান

ধর্ম, বর্ণ, শ্রেণি ও পেশার কোনো ভেদাভেদ নয়, বরং দেশের প্রতিটি নাগরিকের সমান অ...

আইসিসির নতুন চক্রে আসছে বড় চমক

রেড-বল ক্রিকেটের রোমাঞ্চ ও জনপ্রিয়তা বিশ্বজুড়ে দিন দিন যেভাবে বৃদ্ধি পাচ্ছে...

ফেডারেশন কাপে বসুন্ধরা ও মোহামেডানের বড় জয়

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খেলেও ঘরোয়া ফুটবলের মর্যাদাপূর...

প্রথম ওয়েব ফিল্ম নিয়ে দারুণ উচ্ছ্বসিত পায়েল

সাধারণ প্রেমের গল্প কিংবা ত্রিকোণ প্রেমের গণ্ডি পেরিয়ে বিবাহিত জীবনের টানাপোড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা