ছবি: সংগৃহীত
রাজনীতি

ঝিনাইদহে দুই স্থানে ১৪৪ ধারা জারি

জেলা প্রতিনিধি: ঝিনাইদহে প্রতিদ্বন্দ্বী ২ প্রার্থীর কর্মী ও সমর্থকরা একই সময়ে নির্বাচনী সভার আহ্বান করায় আজ দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত ১৪৪ ধারা জারি করেছে জেলা প্রশাসন।

আরও পড়ুন: শেখ হাসিনা ভিসানীতি পরোয়া করেন না

বৃহস্পতিবার (৪ জানুয়ারি) সকালে ঝিনাইদহ শহরের ওয়াজীর আলী স্কুল মাঠ ও পানি উন্নয়ন বোর্ড মাঠে এ নির্দেশ জারি করা হয়।

জেলা প্রশাসক এস এম রফিকুল ইসলাম বলেন, ঝিনাইদহ শহরে একই সময়ে পৃথক দুই স্থানে প্রতিদ্বন্দ্বী ২ প্রার্থীর সমর্থকরা সভার আহ্বান করে। এতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ার আশঙ্কায় আজ দুপুর ১২ টা থেকে সন্ধ্যা ৭ টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করা হয়েছে।

আরও পড়ুন: ভোটের মাঠে ২৮ দলের ১৯৭০ প্রার্থী

ওই দুই এলাকায় ৪০০ গজের মধ্যে জননিরাপত্তার স্বার্থে সব ধরনের সভা-সমাবেশ, গণ জমায়েত ও মিছিল-মিটিং সম্পূর্ণ অবৈধ ঘোষণা করা হয়েছে। এ আদেশ অমান্য করলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

জানা গেছে, ঝিনাইদহ শহরের পানি উন্নয়ন বোর্ড মাঠে নৌকা প্রার্থী তাহজীব আলম সিদ্দিকী সমির জনসভা বিকেল ৩ টায় হওয়ার কথা রয়েছে।

অন্যদিকে শহরের ওয়াজির আলী স্কুল মাঠ প্রাঙ্গণে একই সময়ে স্বতন্ত্র প্রার্থী নাসের শাহরিয়ার জাহেদি মহুলের জনসভা হওয়ার কথা রয়েছে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে নিয়মবহির্ভূতভাবে বিদ্যালয়ের মালামাল বিক্রির অভিযোগ

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার গোহাইলবাড়ী মাধ্যমিক বিদ্যালয়ের টেন্ডারের বাইরে থা...

বিপ্লবের দুই বছর পরও স্বস্তি ফিরেনি সাধারণ মানুষের জীবনে: নাহিদ ইসলাম

জুলাই গণঅভ্যুত্থানের দুই বছর পরও সাধারণ মানুষের জীবনে প্রত্যাশিত স্বস্তি ফিরে...

জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণ ও পরবর্তী প্রজন্মের কাছে এর ইতিহাস তুলে ধ...

আল-আকসা দখলের পথে ইসরাইল

জেরুজালেমের পবিত্র আল-আকসা মসজিদ ও ডোম অব দ্য রক ঘিরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উ...

হরমুজ চুক্তি নিয়ে আশাবাদী ওয়াশিংটন

বৈশ্বিক বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি পুনরায় চালুর বিষয়ে চ...

রামুতে অপহরণ মামলা, পারিবারিক বিরোধের অভিযোগ

কক্সবাজারের রামু উপজেলায় একটি অপহরণ মামলাকে কেন্দ্র করে স্থানীয় এলাকায় ব্যাপক...

গাইবান্ধায় প্রায় আড়াই মাস পর কবর থেকে মরদেহ উত্তোলন

অসুস্থ বৃদ্ধ বাবাকে বালিশ চাপা দিয়ে হত্যার অভিযোগ উঠেছে মেয়ের বিরুদ্ধে। নিহত...

পিরোজপুরে নানা আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত 

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে পিরোজপুরে সকাল থেকে নানা কর্মসূচি পালিত হচ্ছে...

১৮ জেলেসহ বিকল ফিশিং বোট উদ্ধার করল কোস্ট গার্ড

গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকা একটি ফিশিং বোটসহ ১৮ জন জেলেকে জীবিত উ...

বিপ্লবের দুই বছর পরও স্বস্তি ফিরেনি সাধারণ মানুষের জীবনে: নাহিদ ইসলাম

জুলাই গণঅভ্যুত্থানের দুই বছর পরও সাধারণ মানুষের জীবনে প্রত্যাশিত স্বস্তি ফিরে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা