সংগৃহীত
সারাদেশ

পুলিশ-বিএনপি সংঘর্ষ, আহত ৫

জেলা প্রতিনিধি: কুমিল্লায় নির্বাচন বর্জন ও হরতালের সমর্থনে বিএনপির মিছিলে ধাওয়া দিয়েছে পুলিশ। এই সময় পুলিশ ও বিএনপির কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

আরও পড়ুন: বিজিবির গাড়ির সঙ্গে বাসের সংঘর্ষ

শুক্রবার (৫ জানুয়ারি) সকালে কুমিল্লা নগরীর মহিলা কলেজের সামনে এই সংঘর্ষ বাঁধে বলে স্থানীয়রা জানিয়েছেন।

বিএনপির দলীয় সূত্র ও স্থানীয়রা বলছে, শনি ও রোববার (৬ ও ৭ জানুয়ারি) হরতালের সমর্থনে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কুমিল্লাতেও মিছিলের প্রস্তুতি নেন নেতাকর্মীরা। সকাল ১০টায় নগরীর মহিলা কলেজের সামনে জড়ো হলে পুলিশ তাদের ধাওয়া দেয়। এই সময় পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল ছুড়ে বিএনপি নেতাকর্মীরা। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিএনপি নেতাকর্মীদের লক্ষ্য করে গুলি ছোড়ে।

সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কামরান হোসেন জানান এই পরিস্থিতিতে পুলিশের ৩ সদস্য আহত হয়েছেন। এই সময় আহত অবস্থায় ২ বিএনপি নেতাকে আটক করে পুলিশ।

আরও পড়ুন: দুর্গম কেন্দ্রের ব্যালট যাবে ভোটের আগের দিন

কামরান হোসেন জানান, নাশকতার উদ্দেশে বিএনপি নেতাকর্মীরা মহিলা কলেজ এলাকায় জড়ো হলে পুলিশ তাদের ধাওয়া দেয়। এই সময় বিএনপি নেতাকর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়ে। এতে পুলিশের ৩ জন আহত হয়েছেন। এই সময় বিএনপির ২ জনকে আহত অবস্থায় পেয়েছে পুলিশ। তাদেরকে আটক করা হয়েছে।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ইয়ামাল ঝড়ে তছনছ ক্রোয়েশিয়া

উয়েফা নেশনস লিগের হাইভোল্টেজ ম্যাচে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন স্পেন নিজেদের চ...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

দিল্লিতে বাংলাদেশসহ ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

ভারতের রাজধানী দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার বিভিন্ন দেশে নিযুক্ত মার্কিন রাষ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, হাসপাতালে ১,৯৪৮

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা