সংগৃহীত
সারাদেশ

বিজিবির গাড়ির সঙ্গে বাসের সংঘর্ষ

জেলা প্রতিনিধি: গাইবান্ধার জেলার পলাশবাড়ীতে যাত্রীবাহী বাসের সঙ্গে বিজিবির টহল গাড়ির সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে বিজিবির ৫ সদস্যসহ ৮ জন আহত হয়েছেন।

আরও পড়ুন: দূর্গম কেন্দ্রের ব্যালট যাবে ভোটের আগের দিন

শুক্রবার (৫ জানুয়ারি) সকালে উপজেলার ঢাকা-রংপুর মহাসড়কের রাইসমিল এলাকায় এই দুর্ঘটনা ঘটেছে। সহকারী পুলিশ সুপার (সি সার্কেল) উদয় কুমার সাহা এই বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়দের বরাত দিয়ে সহকারী পুলিশ সুপার বলেন, বগুড়া থেকে দ্রুতগতিতে আসা জে আর পরিবহনের একটি যাত্রীবাহী বাস পলাশবাড়ীর রাইসমিল এলাকায় একটি অটোরিকশাকে ওভারটেক করতে গিয়ে বিপরীত দিক থেকে আসা বিজিবির টহল গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসের ২ যাত্রী ও বিজিবির টহল গাড়ির ড্রাইভারসহ ৫ সদস্য গুরুতর আহত হন। প্রথমে আহতদের উদ্ধার করে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য বিজিবির ৫ সদস্যকে রংপুর সিএমএইচ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আরও পড়ুন: শরীয়তপুর-চাঁদপুর ফেরি চলাচল শুরু

পুলিশের এই কর্মকর্তা জে আর পরিবহনের বাসটিকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে বলে জানান।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা