সারাদেশ

পলাশবাড়ী পৌরসভায় ১৪৪ ধারা জারি

গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধার পলাশবাড়ী পৌরসভায় ১৪৪ ধারা জারি করা হয়েছে।

মঙ্গলবার (৩০ জুন) বিকাল ৪টা থেকে রাত ১১টা পর্যন্ত পলাশবাড়ী চৌমাথা হতে ৫০০ মিটার এলাকায় পাঁচ বা ততোধিক ব্যক্তির সমাবেশ, কোনো ধরনের অস্ত্র, লাঠি বা আগ্নেয়াস্ত্র বহন, স্লোগান বা মিছিল, শব্দযন্ত্র ব্যবহার নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

পলাশবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ জাবের আহমেদ এই আদেশ জারি করেন।

তিনি বলেন, উপজেলার বরিশাল ইউনিয়নের দুটি রাজনৈতিক দলের সংঘর্ষকে কেন্দ্র করে দল দুটি পরস্পরবিরোধী অবস্থানের কারণে পলাশবাড়ী চৌমাথা থেকে ৫০০ মিটার এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি মারাত্মক অবনতি হওয়ার আশঙ্কা রয়েছে।

এ কারণে মঙ্গলবার বিকাল ৪টা থেকে রাত ১১টা পর্যন্ত ফৌজদারি কার্যবিধির ১৮৯৮ এর ১৪৪ ধারা জারি করা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা বলেন, গত সোমবার বিকালে নজুনদহ বাজার এলাকায় পূর্বের জের ধরে উপজেলা বিএনপির সভাপতির দুই ভাগনে কাকন ও নিয়নের সঙ্গে বরিশাল ইউনিয়ন ছাত্রশিবিরের কর্মী আল আমিনের বাগবিতন্ডা শুরু হয়। একপর্যায়ে তা হাতাহাতিতে রূপ নেয়। এ খবর ছড়িয়ে পড়লে দুই দলের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ ছড়িয়ে পড়ে।

সন্ধ্যা থেকে রাত ১০টা পর্যন্ত বিএনপি-জামায়াতের দফায় দফায় সংঘর্ষে উপজেলা বিএনপি সভাপতি আব্দুস সামাদসহ উভয়পক্ষের কমপক্ষে ৯ জন আহত হন। উপজেলা বিএনপি সভাপতি আব্দুস সামাদ মন্ডলকে বগুড়া শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতাল ও অন্যদেরকে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

এ ঘটনার প্রতিবাদে উপজেলা বিএনপি মঙ্গলবার বিকাল ৪ ঘটিকায় পলাশবাড়ী চৌমাথা মোড়ে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশের ডাক দেয়।

অপরদিকে, একই সময়ে রংপুর-ঢাকা মহাসড়কের পলাশবাড়ী ফ্লাইওভারের নিচে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশের ডাক দেয় উপজেলা জামায়াতে ইসলামী।

সান নিউজ/ জামান

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইতিহাসের সাক্ষী রাজকুমারী রবিদাস আর নেই

মহান মুক্তিযুদ্ধের এক অদম্য সাক্ষী, গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বীর মুক্তি...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

আর্থিক কেলেঙ্কারিতে গ্রেপ্তার দিনো মোরিয়া

মুম্বাইয়ের আলোচিত মিঠি নদীর পলি অপসারণ ও সংস্কার প্রকল্পে বড় ধরনের আর্থিক দুর...

কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষক ও শিক্ষক মিথিলা

অভিনয় জগতের পরিচিত মুখ হওয়ার পাশাপাশি দীর্ঘ সময় ধরে আন্তর্জাতিক উন্নয়নকর্মী...

লিটন-শান্তদের নতুন সহকারী কোচ মালিবঙ্গুয়ে মাকেতা

বেশ কিছুদিন ধরে জাতীয় ক্রিকেট দলের জন্য একজন নিবেদিতপ্রাণ ও কার্যকর বিশেষজ্ঞ...

আরএসএফের হামলায় ২৫ বেসামরিক নাগরিক নিহত

সুদানের উত্তর কর্দোফান প্রদেশের উম্ম বদর অঞ্চলে আধাসামরিক বাহিনী র‍্যাপিড...

কলকাতায় বাংলাদেশ মিশন ঘেরাও করে বিক্ষোভ, উত্তেজনা সৃষ্টি

বাংলাদেশের বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে কলকাতায় বাং...

ইয়েমেনে ব্যাপক সামরিক অভিযানের প্রস্তুতি সৌদি আরবের

লোহিত সাগরের অত্যন্ত কৌশলগত ও গুরুত্বপূর্ণ জলপথ বাব আল-মান্দেব প্রণালির নিয়ন্...

২০০ টাকা কেজি শিম

রাজধানীর খুচরা বাজারগুলোতে আজ শনিবার ৩ অক্টোবর মাছ, মাংস ও ডিমের দামে বড় কোনো...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা