ছবি: সংগৃহীত
সারাদেশ

পলাশবাড়ীর মহাসড়ক যানজট মুক্ত 

আশরাফুজ্জামান সরকার, গাইবান্ধা: পবিত্র ঈদুলফিতর উপলক্ষে প্রতিবছরই সড়ক-মহাসড়কগুলোতে যানজটে যাত্রীদের অনেক দুর্ভোগ পোহাতে হয়৷

আরও পড়ুন: ঢাকাসহ ৭ অঞ্চলে ঝড়ের পূর্বাভাস

বিগত দিনের এ ধরনের সমস্যা সমাধানের লক্ষ্যে গাইবান্ধা পুলিশ সুপার মো. কামাল হোসেনের দিক নির্দেশনায় এবারের ঈদ হবে একেবারে যানজট মুক্ত হবে বলে জানিয়েছেন পলাশবাড়ী থানা অফিসার ইনচার্জ কে এম আজমিরুজ্জামান ৷

তার সার্বিক ব্যবস্থাপনা ও চৌকস কর্ম-পরিকল্পনার ফলে বিগত সময়ের চাইতে আইনশৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখার পাশাপাশি পলাশবাড়ী পৌর শহরের সড়ক-মহাসড়ক দীর্ঘদিনের যানজট তকমা থেকে মুক্ত হয়েছে।

আরও পড়ুন: ৬ দিন ছুটি পেলেন সংবাদকর্মীরা

এ যানজট নিরসনে সার্বক্ষণিক নিরলস পরিশ্রম করছেন পলাশবাড়ী থানা পুলিশ ও ট্রাফিক পুলিশের সদস্যরা।

গাইবান্ধা জেলা ও উত্তরবঙ্গের প্রবেশদ্বার খ্যাত পলাশবাড়ীর পৌর শহরের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে স্থাপন করা হয়েছে সিসি ক্যামেরা। সেই সঙ্গে বাসস্ট্যান্ডগুলোতে ট্রাফিক পুলিশসহ কমিউনিটি পুলিশের তদারকি ছাড়াও নির্মাণ করা হয়েছে যাত্রী ছাউনী ও কন্ট্রোলরুম।

দেশের বিভিন্ন স্থান থেকে চলাচলরত যানবাহনগুলোর যাত্রী ওঠানামার সুন্দর পরিবেশ সৃষ্টির মাধ্যমে এ যানজট নিরসনে সাফল্য অর্জন করেছেন ওসি কে এম আজমিরুজ্জামান। তার এ সাফল্যে প্রশংসার দাবিদার থানা পুলিশ ও ট্রাফিক পুলিশ সদস্যরা।

আরও পড়ুন: সোমবার চাঁদ দেখার আহ্বান সৌদির

যানজট মুক্ত পৌর শহর বাস্তবায়ন হওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন জেলা পুলিশের কর্মকর্তারা, যানবাহনের মালিক, শ্রমিক, যাত্রী ও জনসাধারণসহ স্থানীয় গণমাধ্যম কর্মীরা।

এ বিষয়ে থানা অফিসার ইনর্চাজ কে এম আজমিরুজ্জামান জানান, সকলের সহযোগিতায় আইনশৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও যানজট নিরসন করা সম্ভব হয়েছে ৷ ঈদের আগে ও পরে এ ধারাবাহিকতা বজায় থাকবে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাফিনিয়ার হ্যাটট্রিক, বার্সার সাত গোল

চলতি মৌসুমে দীর্ঘ ১৪ বছর পর লা লিগায় ফেরা রেসিং স্যান্টান্ডারকে গোলের বন্যায়...

না খেলেই সেমিফাইনালে বাংলাদেশ

এশিয়ান গেমসের নারী ক্রিকেটে চীনের বিপক্ষে ম্যাচ না খেলেই সেমিফাইনালে উঠেছে বা...

বগুড়ায় আনসার সদস্যদের ওপর হামলা, আটক ৪

বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে হট্টগোল থামাতে গিয়ে...

চার অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির আভাস

দেশের চারটি অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে...

১৫ দিনে ঢাকায় তিন কনসার্ট

সেপ্টেম্বরের মাঝামাঝি থেকে অক্টোবরের শুরু—এই ১৫ দিনে ঢাকায় বসছে তিনটি ব...

কেইন-এমবাপ্পেকে নয়, ব্যালন ডি’অর মেসিরই পাওয়া উচিত: বেকহ্যাম

ক্যাম্পিওনেস কাপের ফাইনালে ইন্টার মায়ামির জয়ে আবারও নিজের সামর্থ্যের প্রমাণ দ...

বিডিআর হত্যাকাণ্ডের ৪ প্রত্যক্ষদর্শীকে নদীতে ফেলার অভিযোগ

বিডিআর হত্যাকাণ্ডের প্রত্যক্ষদর্শী নজরুল ইসলামসহ চারজনকে বলেশ্বর নদীতে নিয়ে চ...

জিমের যে ভুলে কমতে পারে প্রজনন ক্ষমতা

শরীর সুস্থ রাখা, পেশি গঠন ও ফিটনেস ধরে রাখতে অনেক তরুণ নিয়মিত জিমে গিয়ে ভারোত...

স্ত্রীসহ আসিফ মাহমুদের তথ্য চাইল দুদক

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপা...

বগুড়ায় আনসার সদস্যদের ওপর হামলা, আটক ৪

বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে হট্টগোল থামাতে গিয়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা