ছবি: সংগৃহীত
রাজনীতি

নৌকা সমর্থকের ওপর প্রতিপক্ষের হামলা

ভোলা প্রতিনিধি: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোলা-৩ (লালমোহন-তজুমদ্দিনে) আসনের তজুমদ্দিন উপজেলায় নৌকা প্রতীকের প্রার্থী নুরনবী চৌধুরী শাওনের কর্মীকে মারধর করেছে প্রতিপক্ষ ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মো. জসিমের স্ত্রী ও সমর্থকরা।

আরও পড়ুন: নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশ প্রস্তুত

বৃহস্পতিবার (৪ জানুয়ারি) দুপুরে চাঁদপুর ইউনিয়নের মহাজন কান্দি চানমিয়া বাড়িতে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী সিরাজ (২৮) চাঁদপুর ইউনিয়নের আব্দুস শহীদের ছেলে।

স্থানীয়রা জানান, দুপুরে উপজেলার চাঁদপুর ইউনিয়নে মহাজন কান্দি চানমিয়া বাড়িতে স্বতন্ত্র প্রার্থী মো. জসিমের স্ত্রী ফরজানা আক্তার ঈগলের পক্ষে ভোট চাইতে যান। এ সময় সিরাজ ঈগলে ভোট দেওয়ার কথা অস্বীকার করে তিনি একজন নৌকার সমর্থক বলে জানান।

আরও পড়ুন: কমনওয়েলথ-আ.লীগ প্রতিনিধিদের বৈঠক

এতে ক্ষিপ্ত হয়ে স্বতন্ত্র প্রার্থীর স্ত্রী ফারজানা আক্তার তার উপর চড়া হয়। এক পর্যায়ে ঈগলের সমর্থকরা সিরাজকে মারধর করে। পরে স্থানীয়রা এসে সিরাজকে উদ্ধার করে তজুমদ্দিনের স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ভোলা সদর হাসপাতালে রেফার করা হয়। আহত সিরাজকে হাসপাতালে দেখতে যান আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রার্থী নূরনবী চৌধুরী শাওন।

আরও পড়ুন: রাজশাহীর ২ ভোটকেন্দ্রে আগুন

এ বিষয়ে স্বতন্ত্র প্রার্থী মো. জসিম জানান, আমার নির্বাচনী প্রতীক ঈগলের পক্ষে আমার সহধর্মিনী ফারজানা আক্তার ভোট চাইতে গেলে কিছু উচ্ছৃঙ্খল যুবক আমার স্ত্রীকে গালমন্দ করে। তখন আমার স্ত্রী ধাক্কা দেয়।

তজুমদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল হক জানান, নৌকা প্রার্থীর সমর্থকের উপর স্বতন্ত্র প্রার্থীর স্ত্রীর হামলার ঘটনা ঘটেছে শুনেছি। তবে থানায় এখন পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় চা শ্রমিকদের পূর্ণ উৎসব বোনাস না দেওয়ার অভিযোগ

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চা-শ্রমিকদের পূর্...

সাজেকে নিরাপত্তা নিশ্চিত করা ও ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবী

সাজেকে পর্যটকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত এবং ভ্র...

বাংলাদেশি বংশোদ্ভূত সুলিভানকে নিয়ে বার্সা-রিয়ালের লড়াই

বয়স সবেমাত্র ১৭ বছর পেরিয়েছে। এরই মধ্যে মার্কিন জাতীয় দলের হয়ে জালের দেখা...

বাবুগঞ্জে দুর্গাপূজার প্রস্তুতি সম্পন্ন, উৎসবের অপেক্ষা

আর মাত্র দুদিন পরই শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের...

নিরাপদ খাদ্যের ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

নিরাপদ খাদ্য নিশ্চিত করতে স্থাপিত ভ্রাম্যমাণ পরীক্ষাগার (মোবাইল ল্যাবরেটরি ভ্...

নিহতদের প্রতি শ্রদ্ধাঞ্জলিসহ নানা আয়োজনে ঢাবি শোক দিবস পালিত

বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে আজ বৃহস্পতিবার (১৫ অক্...

নির্বাচনী পরীক্ষায় বসার আগে ইরানে সামরিক অভিযান চান নেতানিয়াহু

সামনে দোরগোড়ায় কড়া নাড়ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের নির্বাচন। রাজনৈতিক এই অস...

শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে তরুণ প্রজন্মকে শক্তিশালী করতে চায় সরকার: এ্যানি

শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে তরুণ প্রজন্মকে শক্তিশালী...

‎শিশু ধর্ষণ: পাঁচ বছর পর আদালতের রায়ে যুবকের মৃত্যুদণ্ড

ফরিদপুরের আলফাডাঙ্গায় স্কুলে যাওয়ার পথে আট বছরের...

মাত্র ১৫ মাসেই স্বাস্থ্য সেবায় উল্লেখযোগ্য সাফল্য

সরকারি চাকুরির নিয়মিত পদায়ন ও বদলির প্রক্রিয়ার অংশ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা