সংগৃহীত
সারাদেশ

ভোটকেন্দ্র ও বিদ্যালয়ে আগুন

নিজস্ব প্রতিবেদক: গাজীপুর জেলার মহানগরীর পূর্ব চান্দনা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র ও টিএনটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

আরও পড়ুন: বিজিবির পিকআপ চালক নিহত

শনিবার (৫ জানুয়ারি) রাত ১টার দিকে পূর্ব চান্দনা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে আগুন দেওয়া হয়েছে। ভোটকেন্দ্রের আংশিক পুড়ে গেছে। রাত ৩টার দিকে আগুন দেওয়া হয় টিএনটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে।

টিএনটি স্কুলের প্রধান শিক্ষক ওসমান আলী জানান, রাত ৩টার দিকে স্কুল থেকে নৈশপ্রহরী ফোন দিয়ে জানায়, স্কুলে আগুন লেগেছে। তাৎক্ষণিক ৯৯৯-নম্বরে ফোন দিলে, খবর পেয়ে গাজীপুর মর্ডান ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এ অগ্নিকাণ্ডে স্কুলের ৯টি কক্ষ পুড়ে গেছে। এতে করে প্রায় ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে।

আরও পড়ুন: হেলিকপ্টারে গেল নির্বাচনি সরঞ্জাম

বাসন থানার পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। অগ্নিকাণ্ডে পূর্ব চান্দনা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের আংশিক ও টিএনটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৯টি কক্ষ পুড়ে গেছে।

তিনি আরও জানান, গত সিটি কর্পোরেশন নির্বাচনের সময় টিএনটি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র ছিল। এটি এবার ভোটকেন্দ্র না।

আরও পড়ুন: প্রতিবন্ধীকে নির্যাতনের প্রতিবাদে বিক্ষোভ

গাজীপুর ফায়ার সার্ভিসের উপপরিচালক আবদুল্লাহ আল আরেফিন বলেছেন, আগুন লাগার খবর পেয়ে রাত ১টা ২৪ মিনিটে পূর্ব চান্দনা বিদ্যালয়ে যাই। ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। টিএনটি সরকারি বিদ্যালয়ে চান্দনা মর্ডান ফায়ার স্টেশনের ২টি ইউনিট কাজ করছে। ধারণা করা যাচ্ছে, স্কুলের জানালা দিয়ে পেট্রোল ঢেলে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

পদত্যাগ করে যা বললেন ভারতের নারী বিশ্বকাপ জয়ী অধিনায়ক

গত বছর ওয়ানডে বিশ্বকাপে প্রথমবার ভারতকে শিরোপা জেত...

জেনে নিন দীর্ঘদিন সুগন্ধি ভালো রাখার সহজ উপায়

প্রিয় পারফিউমটি কিছুদিন ব্যবহারের পর আগের মতো ঘ্রাণ ছড়াচ্ছে না—এমন অভিজ...

গৃহযুদ্ধের ঝুঁকিতে ইসরায়েল

বছরের পর বছর ধরে গাজা, লেবানন ও মধ্যপ্রাচ্যের অন্যান্য অঞ্চলে রক্তক্ষয়ী সংঘাত...

বিশ্বের সেরা শহর নিউইয়র্ক

লন্ডন, প্যারিস, সিয়াটল ও সান ফ্রান্সিসকোর মতো বিশ্বখ্যাত ও প্রভাবশালী মেট্রো...

হাম ও উপসর্গে আরও ৬ জনের মৃত্যু

গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম ও উপসর্গে ছয়জনের মৃত্যু...

গাজায় ধ্বংসস্তূপের মাঝে বেঁচে থাকার সংগ্রাম

ইসরায়েলি চেকপয়েন্টে স্বামী নিখোঁজ হওয়ার পর থেকেই চরম অনিশ্চয়তা, অভাব আর একাক...

বিজিবির বীরত্বে বিএসএফের পিছুটান, ফের পুশইনের চেষ্টা ব্যর্থ

পঞ্চগড়ের বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের মালকাডাঙ্গা স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা