সংগৃহীত ছবি
সারাদেশ

হেলিকপ্টারে গেল নির্বাচনি সরঞ্জাম

জেলা প্রতিনিধি: বান্দরবানের চার উপজেলার ১২টি দুর্গম কেন্দ্রে হেলিকপ্টারে পৌঁছেছে নির্বাচনি সরঞ্জাম।

আরও পড়ুন: প্রবাসফেরত যুবকের লাশ উদ্ধার

শুক্রবার (৫ ডিসেম্বর) দুপুরে স্ব স্ব উপজেলা থেকে হেলিকপ্টারযোগে কেন্দ্রগুলোতে নির্বাচনি সরঞ্জাম পাঠানো হয়।

কেন্দ্রগুলো হলো- রোয়াংছড়ি উপজেলার রোনিনপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, রুমা উপজেলার নুন থিয়ার হেডম্যানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, পাকনিয়ারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, চিংলকপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, থানচি উপজেলার দলিয়ানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, রেমাক্রি বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়, বড়মদক সরকারি প্রাথমিক বিদ্যালয়, ছোটমদক বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়, তিন্দু গ্রুপিংপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, চাইথোয়াইহ্লা কারবারিপাড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয়, জিন্নাপাড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয় ও আলীকদম উপজেলার কমচঙ ইয়ুংছা মাওরুমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়।

আরও পড়ুন: ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

বান্দরবান জেলা প্রশাসক শাহ মোজাহিদ উদ্দিন জানান, বান্দরবানের ১৮২ কেন্দ্রের মধ্যে ১২ কেন্দ্রে হেলিকপ্টারের মাধ্যমে নির্বাচনি সরঞ্জাম পাঠানো হয়েছে। ইতোমধ্যে এসব সরঞ্জাম পৌঁছানো হয়েছে।

জেলার সাতটি উপজেলা ৩৪টি ইউনিয়ন এবং ২টি পৌরসভায় হালনাগাদ ভোটার সংখ্যা হচ্ছে ২ লাখ ৮৮ হাজার ৩০ জন। তার মধ্যে নারী ভোটার ১ লাখ ৩৯ হাজার ৪৪৬ জন, আর পুরুষ ভোটার ১ লাখ ৪৮ হাজার ৫৮৪ জন। মোট ভোটকেন্দ্রের সংখ্যা ১৮২টি।

তার মধ্যে গুরুত্বপূর্ণ ১৩১টি ভোটকেন্দ্র এবং ৫১টি সাধারণ ভোটকেন্দ্র রয়েছে। এগুলোর মধ্যে ৯৯টি কেন্দ্রে আগের দিন নির্বাচনি সরঞ্জাম পাঠানো হবে। বাকি ৮৩টি কেন্দ্রে ভোটের দিন নির্বাচনী সরঞ্জাম পাঠানো হবে।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দীঘিনালায় ২০০পিস ইয়াবাসহ আটক ৩

খাগড়াছড়ির দীঘিনালায় পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক ক...

বোয়ালমারীতে দাম্পত্য কলহের জেরে যুবকের আত্মহত্যা

ফরিদপুরের বোয়ালমারীতে দাম্পত্য কলহের জেরে ইলিয়াস শেখ (৪৩) নামের এক ব্যক্তি আত...

মুন্সীগঞ্জ লঞ্চঘাটে ৩২ অবৈধ স্হাপনা উচ্ছেদ

মুন্সীগঞ্জের লঞ্চঘাট এলাকায় গড়ে উঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে...

ঢাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা

রাজধানী ও এর পার্শ্ববর্তী এলাকায় আজকের দুপুরের মধ্যে হালকা অথবা বজ্রসহ বৃষ্টি...

রংপুরে তালাবদ্ধ বাড়ি থেকে চারজনের গলিত লাশ উদ্ধার

রংপুরে একটি বাইরে থেকে তালা দেওয়া দোতলা বাড়ি থেকে এক অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষ...

বোয়ালমারীতে দাম্পত্য কলহের জেরে যুবকের আত্মহত্যা

ফরিদপুরের বোয়ালমারীতে দাম্পত্য কলহের জেরে ইলিয়াস শেখ (৪৩) নামের এক ব্যক্তি আত...

৪৮ গ্রাহকের সোয়া কোটি টাকা আত্মসাতের রহস্য উদ্ঘাটন

লক্ষ্মীপুরে ডাচ্-বাংলা ব্যাংকের এজেন্ট ব্যাংকিংয়ের ৪৮ গ্রাহকের প্রায় সোয়া কোট...

পিরোজপুরে জেলা রাজস্ব সভা অনুষ্ঠিত

পিরোজপুর জেলা প্রশাসনের আয়োজনে জেলা রাজস্ব সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার জেলা...

নোয়াখালীতে তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১ 

নোয়াখালীর হাতিয়ায় তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে ফার্মেসি দোকানে ডেকে নিয়ে ধর্ষণের...

শিবচর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান দেলোয়ার আটক

মাদারীপুরের শিবচর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক ভাইস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা