সংগৃহীত
সারাদেশ

প্রতিবন্ধীকে নির্যাতনের প্রতিবাদে বিক্ষোভ

এসআর শফিক স্বপন, মাদারীপুর প্রতিনিধি: নির্বাচনী মাঠ উত্তপ্ত কলার লক্ষ্যে মাদারীপুরের কালকিনিতে মো. রাজ্জাকফকির-(৪২) নামের এক মানসিক প্রতিবন্ধীর হাত-পা বেঁধে নির্যাতন চালিয়ে হত্যা চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এই ঘটনায় বিচারের দাবীতে ঘন্টা ব্যাপী মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা-কর্মীরা।

আরও পড়ুন: বিএনপির মিছিল থেকে আটক ৫

বৃহস্পতিবার (৪ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার সিডিখান ইউনিয়নের মোক্তারহাট বাজারে এ কর্মসুচি পালন করা হয়। তবে একই এলাকার মো. রাসেল বেপারী ওরফে পিচ্চি রাসেল ওই নির্যাতনের কান্ড ঘটিয়েছেন বলে বিক্ষোভকারীরা অভিযোগ করেন। এদিকে এ ঘটনার পর থেকে অভিযুক্ত রাসেল এলাকা ছেড়ে পালিয়ে রয়েছেন। অপরদিকে নির্যাতনের শিকার প্রতিবন্ধী রাজ্জাককে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মানববন্ধন কর্মসুচিতে উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি চান মিয়া সিকদার, মজিবর রহমান বেপারী, মো. জামাল হোসেন, মো. সিরাজ ফকির, বজলুর রহমান, কাঞ্চন, সালাম মোল্লা, মহসিন ফকির, কাসেম সরদার, আকাইদ কবিরাজ, ফারুক হোসেন, মো. হালিম ও গিয়াসউদ্দিনসহ প্রায় তিন শতাধীক স্থানীয় এলাকাবাসি।

আরও পড়ুন: নারীর মরদেহ উদ্ধার

ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি চান মিয়া সিকদার বলেন, নির্বাচনী মাঠ উত্তপ্ত কলার লক্ষ্যে এবং আমাকে ফাঁসানোর জন্য বৃহস্পতিবার রাতে এ হত্যাকান্ডের চেষ্টা চালিয়েছেন মো. রাসেল বেপারী ওরফে পিচ্চি রাসেল। আমরা অভিযুক্তদের সঠিক বিচার
দাবী করছি।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

চোখের সামনে মুছে যাচ্ছে মানসুরি গ্রাম

লেবাননের দক্ষিণাঞ্চলের সবুজ পাহাড়ে ঘেরা মানসুরি গ্রামটি আজ যেন এক জীবন্ত ট্র্...

বিএনপি নিশ্চিত করবে আইন সবার জন্য সমান: তারেক রহমান

প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছ...

সংসদ সদস্য পদ থেকে মিষ্টির পদত্যাগ

সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করে...

সিরাজদীখানে শ্রেণিকক্ষে ঢুকে ষষ্ঠ শ্রেণির ছাত্রকে আছাড়, আটক-১

মুন্সীগঞ্জের সিরাজদীখানে বিদ্যালয়ের শ্রেণিকক্ষে ঢুকে ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্...

পাথুরে মরুভূমিতে পরিণত হচ্ছে সুইজারল্যান্ড!

তীব্র গরমে চোখের পলকে যেন রূপ বদলাচ্ছে আল্পস পর্বতমালার দেশ সুইজারল্যান্ড। নত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা