সংগৃহীত
সারাদেশ

বিএনপির মিছিল থেকে আটক ৫

জেলা প্রতিনিধি: নির্বাচনকে সামনে রেখে বিএনপির ৪৮ ঘণ্টা হরতালের সমর্থনে বরিশালে আয়োজন করা ঝটিকা মিছিল থেকে ৫ জনকে আটক করেছে পুলিশ।

আরও পড়ুন: নারীর মরদেহ উদ্ধার

শুক্রবার (৫ জানুয়ারি) সকালে নগরীর বগুড়া রোডে মহানগর বিএনপির উদ্যোগে বের হওয়া মিছিল থেকে তাদেরকে আটক করা হয়েছে। দ্বাদশ সংসদ নির্বাচন বর্জন ও ৬-৭ জানুয়ারির হরতাল সফল করার আহ্বান জানিয়ে বিভিন্ন স্লোগান দেওয়া হয়।

মহানগর বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক জিয়া উদ্দিন সিকদারের নেতৃত্বে একটি মিছিল নগরীর বগুড়া রোডের কাজী অফিস এলাকা থেকে শুরু হয়ে খামারবাড়ির সামনে গিয়ে শেষ হয়েছে। মিছিলের শেষ মুহূর্তে পুলিশ ধাওয়া দিয়ে তকদিরুল ইসলাম তন্ময় (২৩) ও আনিসুর রহমান নয়ন (৪৫) নামের দু’জনকে আটক করা হয়। মহানগর বিএনপির সদস্য সচিব মীর জাহিদুল কবিরের নেতৃত্বে আরেকটি মিছিল বের করে।

আরও পড়ুন: বাস-পিকআপ সংঘর্ষ, আহত ৩

বৃহস্পতিবার (৪ জানুয়ারি) রাতে নগরীর বৈদ্যপাড়া এলাকায় ঝটিকা মিছিল বের করার সময় জুম্মান (৩৭), নুরুন্নবী (৪৫) ও সোহেল হাওলাদার (৩৫) নামের ৩ বিএনপির নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) আমানুল্লাহ আল বারী ৫ জনকে আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃতরা সবাই পুলিশের উপর হামলার অভিযোগে দায়ের হওয়া কোতোয়ালি মডেল থানার মামলার আসামি।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

চোখের সামনে মুছে যাচ্ছে মানসুরি গ্রাম

লেবাননের দক্ষিণাঞ্চলের সবুজ পাহাড়ে ঘেরা মানসুরি গ্রামটি আজ যেন এক জীবন্ত ট্র্...

বিএনপি নিশ্চিত করবে আইন সবার জন্য সমান: তারেক রহমান

প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছ...

সংসদ সদস্য পদ থেকে মিষ্টির পদত্যাগ

সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করে...

সিরাজদীখানে শ্রেণিকক্ষে ঢুকে ষষ্ঠ শ্রেণির ছাত্রকে আছাড়, আটক-১

মুন্সীগঞ্জের সিরাজদীখানে বিদ্যালয়ের শ্রেণিকক্ষে ঢুকে ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্...

পাথুরে মরুভূমিতে পরিণত হচ্ছে সুইজারল্যান্ড!

তীব্র গরমে চোখের পলকে যেন রূপ বদলাচ্ছে আল্পস পর্বতমালার দেশ সুইজারল্যান্ড। নত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা