সংগৃহত ছবি
সারাদেশ

বিদেশি নাগরিকের ছিনতাইকারী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানা এলাকায় ইতালিয়ান নাগরিকের কাছ থেকে ছিনতাই হওয়া একটি মোবাইল ও নগদ ২২ হাজার টাকা উদ্ধার করেছে পুলিশ। একই সাথে এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে চারজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে ছিনতাইয়ের কাজে ব্যবহৃত একটি সিএনজিচালিত অটোরিকশা জব্দ করা হয়।

আরও পড়ুন: বিজিবির গাড়ির সঙ্গে বাসের সংঘর্ষ

বৃহস্পতিবার (৪ জানুয়ারি) নগরের বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এতে গ্রেফতারকৃতরা হলেন- ফটিকছড়ি উপজেলার হারবাল ছড়ি এলাকার নুর মিয়ার ছেলে মো. রুবেল (২৯), মিরসরাই উপজেলার এরশাদ উল্লাহর ছেলে নুর উদ্দিন ওরফে রিয়াজ (৩২), নোয়াখালীর কবিরহাট থানার শেখ আহম্মদের ছেলে মো. মুমিন (৫২) ও খাগড়াছড়ি মানিকছড়ি এলাকার জিয়াউর রহমানের ছেলে আরাফাত মিয়া (২১)।

প্রসঙ্গত, গত ২ জানুয়ারি (সোমবার) কোতোয়ালি থানার এস এস খালেদ রোডের কর্ণফুলী টাওয়ারের সামনে ছিনতাইয়ের শিকার হন ইতালিয়ান নাগরিক জ্যামা ক্যাপরা (৫৮)। ঘটনার দিন তিনি জেলা শিল্পকলা অ্যাকাডেমিতে একটি অনুষ্ঠান শেষে পায়ে হেঁটে জামালখান মোড়ের দিকে যাচ্ছিলেন। অভিযুক্তরা একটি অটোরিকশায় এসে ভুক্তভোগীর সাথে থাকা ব্যাগটি ছিনিয়ে নিয়ে যায়। যেটিতে ভুক্তভোগীর ইতালিয়ান ব্যাংকের দুটি ক্রেডিট কার্ড, নগদ ৩০ হাজার টাকা ও একটি মোবাইল ছিল।

আরও পড়ুন: দুর্গম কেন্দ্রের ব্যালট যাবে ভোটের আগের দিন

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবাদুল হক জানান, ভুক্তভোগী ইতালিয়ান নাগরিকের অভিযোগ সাপেক্ষে ৩ জানুয়ারি একটি মামলা রুজু হয়। এরপর ঘটনাস্থলের আশপাশে ৫০টি সিসিটিভি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করা হয়।

একই সাথে নগরের ১৬টি থানার অন্তত ১০০টি অটোরিকশা গ্যারেজে ছিনতাইকাজে ব্যবহৃত অটোরিকশাটির খোঁজ করা হয়। একপর্যায়ে বৃহস্পতিবার বিকেলে নগরের চকবাজার থানা এলাকা থেকে ছিনতাইয়ের কাজে ব্যবহৃত অটোরিকশা এবং অভিযুক্ত রুবেলকে গ্রেফতার করা হয়। এরপর তার দেওয়া তথ্যে বাকি আসামিদের গ্রেফতার করা হয়।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বস্তির অলিগলি থেকে নতুন সেনসেশন আরেক লিওনেল

আর্জেন্টিনা ফুটবলে 'লিওনেল' নামটি মানেই অন্যরকম এক আবেগ। নীল-সাদা জার...

ভালো ফল নয়, দক্ষতা অর্জনে ভাষা শিখতে হবে: ববি হাজ্জাজ

ভাষাশিক্ষাকে কেবল পরীক্ষায় ভালো ফল অর্জনের মধ্যে সীমাবদ্ধ না রেখে...

প্রথম ইনিংসে ৩৪৬ রানে অলআউট টাইগাররা, জবাবে ব্যাট করছে আফগানরা

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করে স...

কেরালার সাবেক মুখ্যমন্ত্রী বিজয়ন আটক

রাজধানী দিল্লি ও এর আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাঁড়াশি অভিয...

আফগানদের প্রতিরোধে ধুঁকছে বাংলাদেশ

আবুধাবিতে যেন প্রতীক্ষার এক মহাকাব্য রচিত হলো টেস্টের দ্বিতীয় দিনে। ব্যাট ও ব...

এবার আচারের বয়ামে হীরা, সোনা, প্লাটিনাম ও রুবি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এবার আচারের...

জমি দখলের প্রতিবা‌দে সমা‌বেশ-বি‌ক্ষোভ মি‌ছিল

রাতের আধাঁরে দুই শত বছরের পুরানো কাঁঠাল গাছসহ বিভি...

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, ছুটি ঘোষণা

জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন এবং পালন সংক্রান্ত...

মানসিক স্বাস্থ্যসেবায় জীবনের অভিজ্ঞতাকে গুরুত্ব দিতে হবে: ঢাবি উপাচার্য

বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষ্যে ঢাকা বিশ্ববি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা