সংগৃহীত
সারাদেশ

টাকা দিয়ে ভোট কেনার অভিযোগ 

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালী-২ (সেনবাগ-সোনাইমুড়ী) আসনে কাঁচি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আতাউর রহমান ভূঁইয়া মানিকের বিরুদ্ধে সমর্থক দিয়ে বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের টাকা দেওয়ার অভিযোগ উঠেছে।

আরও পড়ুন: বিজিবির গাড়ির সঙ্গে বাসের সংঘর্ষ

বৃহস্পতিবার (৪ জানুয়ারি) বিকেলে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান বরাবর এ স্বতন্ত্র প্রার্থীর বিরুদ্ধে এমন অভিযোগ করা হয়।

লিখিত অভিযোগে বলা হয়েছে, স্বতন্ত্র প্রার্থী আতাউর রহমান ভূঁইয়া তার লোকজন দিয়ে এবং সাবেক মেয়র আবু জাফর টিপুর সহধর্মিনীকে দিয়ে সাধারণ ভোটারদের মাঝে ইচ্ছার বিরুদ্ধে হাইস গাড়ি ও অটোরিকশা যোগে জোরপূর্বক টাকা প্রদান করছে। এতে করে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পরিবেশ বাধাগ্রস্ত হচ্ছে বলে উল্লেখ করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নাম প্রকাশে অনিচ্ছুক সেনবাগের ছাতারপাইয়া ইউনিয়নের একজন স্থানীয় বাসিন্দা বলেন, বৃহস্পতিবার দুপুরের দিকে আতাউর রহমান ভূঁইয়া মানিকের লোকজন ভোট চাইতে আমার বাড়িতে আসেন। তখন পরিবারের সবাইকে নিয়ে ভালো মন্দ খেতে সাদা খামে করে কিছু টাকা দিয়ে যায় তারা। আমি সেসময় টাকা নিতে অস্বীকার করলে আমাকে ‘দেখে’ নেওয়ার হুমকি দেওয়া হয়। আমার গায়ে হাত তোলা হয়, আমাকে আঘাত করা হয়। সাদা খাম না নেওয়ায় আমি ও আমার পরিবার এখন নিরাপত্তাহীনতায় ভুগছি।

আরও পড়ুন: ঈশ্বরগঞ্জ আসনে আ’লীগ-জাপা একাট্টা

আর তাই ভোটারদের কাছ থেকে পাওয়া এসব অভিযোগ লিখিত আকারে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসকের কাছে জমা দিয়েছেন আওয়ামী লীগের প্রার্থী মোরশেদ আলম। এ বিষয়ের আলোকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সহযোগিতা কামনা করেন নৌকার প্রার্থী মোরশেদ আলম।

নানান অভিযোগের বিষয়ে যোগাযোগ করার চেষ্টা করেও স্বতন্ত্র প্রার্থী আতাউর রহমান ভূঁইয়া মানিকের বক্তব্য সংগ্রহ করা সম্ভব হয়নি।

এ দিকে স্বতন্ত্র প্রার্থীর বিরুদ্ধে অভিযোগের বিষয়ে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান বলেন, আমরা অভিযোগ পেয়েছি। সঙ্গে কিছু ছবিও পেয়েছি। অভিযোগ প্রমাণিত হলে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

টেকসই বেড়িবাঁধ ও জলবায়ু ন্যায্যতার দাবিতে শরণখোলার তরুণদের সংহতি প্রকাশ

বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের প্রভাবে উপকূলীয় জনপদের...

পঞ্চগড়ে চুরি করতে গিয়ে গণপিটুনিতে ৯ মামলার আসামী নিহত

পঞ্চগড় বোদা উপজেলায় একটি বাড়িতে চুরি করতে গিয়ে গণপ...

মুন্সীগঞ্জে চুরি হওয়া স্বর্ণ উদ্ধার, অভিযুক্ত তরুণী গ্রেপ্তার

মুন্সীগঞ্জ সদর উপজেলার রামপালে একটি বসতবাড়ি থেকে ছ...

সর্বোচ্চ ডাবল সেঞ্চুরির মুকুট এখন মোসাদ্দেকের!

ঘরোয়া প্রথম শ্রেণির ক্রিকেটে নতুন ইতিহাস গড়লেন জাতীয় দলের পরিচিত মুখ মোসাদ্দে...

এই হার ভীষণ হৃদয়বিদারক : হামজা চৌধুরী

সাফ চ্যাম্পিয়নশিপে দীর্ঘ ২৩ বছরের শিরোপার খরা কাটানোর সুবর্ণ সুযোগটি হাতছাড়...

গোপালগঞ্জের সহিংসতায় মনে হয় না, এটি বাংলাদেশের অংশ: গোলাম পরওয়ার

গোপালগঞ্জে সহিংসতা, নাশকতা ও পুলিশের ওপর হামলার ঘট...

চাকরি থেকে বরখাস্ত ব্রিগেডিয়ার জাকারিয়া ও  কর্নেল ফাতিমা

ব্রিগেডিয়ার জেনারেল এস এম জাকারিয়া হোসেনকে চাকরি থ...

মৃত্যুদণ্ডপ্রাপ্ত সোহেল-স্বপ্নার আপিল ও ডেথ রেফারেন্স শুনানি শুরু

রাজধানীর পল্লবীতে ৮ বছর বয়সী শিক্ষার্থী রামিসা আক্...

গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন

সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গোপাল...

দেশে নতুন ২ থানা ও ২ পৌরসভা গঠনের অনুমোদন

দেশের প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল করতে নতুন দুটি থানা ও দুটি পৌরসভা গঠনের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা