সংগৃহীত
সারাদেশ

বিজিবির পিকআপ চালক নিহত

গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলায় যাত্রীবাহী বাসের সঙ্গে বিজিবি টহল দলের ব্যবহৃত পিকআপের সংঘর্ষে আহত চিকিৎসাধীন পিকআপ চালকের মৃত্যু হয়েছে।

আরও পড়ুন: হেলিকপ্টারে গেল নির্বাচনি সরঞ্জাম

শুক্রবার (৫ জানুয়ারি) সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

এর আগে সকাল ১১টায় গাইবান্ধা-পলাশবাড়ী আঞ্চলিক সড়কের রাইচমিল নামক স্থানে দুর্ঘটনা ঘটেছে। এতে বিজিবির ৫ সদস্যসহ ৮ জন আহত হয়। তাদেরকে উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতাল, পলাশবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্স ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরজু মোহাম্মাদ সাজ্জাদ হোসেন মৃত্যুর এ বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন: গাইবান্ধা-৫ আসনের ভোট বন্ধ

তিনি বলেন, যাত্রীবাহী বাসের সঙ্গে নির্বাচনের দায়িত্বে নিয়োজিত বিজিবি সদস্যদের বহনকারী পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বিজিবি সদস্যসহ আহত ৮ জনকে উদ্ধার করে চিকিৎসার জন্য গাইবান্ধা ও রংপুরে পাঠানো হয়েছে।

ওসি আরজু মোহাম্মদ সাজ্জাদ জানান, বিজিবি সদস্যদের বহনকারী টহল পিকআপের চালক গুরুতর আহত হলে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যার দিকে মারা যান তিনি।

নিহতের নাম, পরিচয় জানাতে পারেননি তিনি।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দর্শক টানতে পারছে না পাকিস্তান, পানির দামে সম্প্রচার স্বত্ব

মাঠের পারফরম্যান্স তলানিতে নামলে তার চড়া মূল্য যে বোর্ডের কোষাগারেও পড়ে, তার...

ভারতের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজ দলে আমির

ভারতের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের জন্য দলে...

প্রীতম-শাহতাজের বিচ্ছেদ

সংগীতশিল্পী ও সুরকার প্রীতম হাসান এবং অভিনেত্রী ও মডেল শাহতাজ মনিরা হাশেমের চ...

চাঁদে যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীনের তীব্র প্রতিযোগিতা

ভবিষ্যতের মহাকাশ জয় ও চাঁদে পাকাপাকিভাবে বসতি গড়ার পরিকল্পনা নিয়ে বড় এক প্রতি...

জাতীয় লিগে শক্ত অবস্থানে চট্টগ্রাম

জাতীয় ক্রিকেট লিগের প্রথম রাউন্ডের ম্যাচটি নিজেদের অনুকূলে রাখতে কোনো কমতি রা...

পেছাল সোহেল রানাসহ ৮ আসামির যুক্তিতর্ক

সাভারে ধসে পড়া রানা প্লাজা নির্মাণে দুর্নীতির অভিয...

বরিশালকে দুমড়ে মুচড়ে খুলনার দাপুটে জয়, ঢাকা-রংপুর ম্যাচ রোমাঞ্চকর মোড়ে

জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) নতুন মৌসুমের শুরুতেই দুর্দান্ত পারফরম্যান্সের দ...

ফুলবাড়ীর কয়লার দিকে দৃষ্টি সরকারের

দেশের উত্তরাঞ্চলের কয়লা তথা ফুলবাড়ির কয়লা উত্তোলন...

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

যুক্তরাষ্ট্র-চীন শীতল লড়াইয়ের নতুন অধ্যায়

যুক্তরাষ্ট্র ও ইরানের চলমান দ্বন্দ্ব এখন আর শুধু দুই দেশের দ্বিপক্ষীয় সংকটের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা