সংগৃহীত ছবি
সারাদেশ

ভেদরগঞ্জের গ্রাম আদালত সম্পর্কে মতবিনিময় সভা

শরীয়তপুর প্রতিনিধি: ভেদরগঞ্জ উপজেলার দক্ষিণ তারাবুনিয়ায় গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা তৈরি, গ্রাম আদালতের সুবিধা সম্পর্কে প্রচার-প্রচারণা বৃদ্ধি করতে ইউনিয়ন ভিত্তিক সুধী জনের সাথে মতবিনিময় সভা ও ভিডিও প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।

আরও পড়ুন: নরসিংদীতে ত্রিমুখী সংঘর্ষে আহত ৬৩

শনিবার (২২ ফেব্রুয়ারী ২০২৫) সকাল সাড়ে ১০ ঘটিকায় দক্ষিণ তারাবুনিয়া ইউনিয়ন পরিষদের সভাকক্ষে উক্ত সভা অনুষ্ঠিত হয়।

দক্ষিণ তারাবুনিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত প্যানেল চেয়ারম্যান সেকান্তর খাঁনের সভাপতিত্বে ও উপজেলা কো-অর্ডিনেটর মোঃ জামাল হোসাইন এর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ কাসেম ঢালী, সকল ইউপি সদস্যবৃন্দ, হিসাব সহকারী, ধর্মীয় প্রতিনিধি, শিক্ষক, সুশীল সমাজের প্রতিনিধি, এনজিও প্রতিনিধি, নারী নেত্রী এবং গ্রাম পুলিশ ও সাংবাদিক সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সভার উদ্দেশ্য ও কার্যক্রমের অগ্রগতি এবং করনীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করেন, প্রকল্পের ডিস্ট্রিক্ট ম্যানেজার মো: আল-ফারুক গাজী।

এরপর গ্রাম আদালত কি এবং কেন, কোন কোন মামলা গ্রাম আদালতে দায়ের করা যায়, গ্রাম আদালতের গঠন প্রক্রিয়া ইত্যাদি বিষয়ের উপর নির্মিত ভিডিও চিত্র প্রদর্শন করা হয়। উক্ত গ্রাম আদালত বিষয়ক মতবিনিময় সভা আয়োজন ও পরিচালনায় সহযোগিতা করেন দক্ষিণ তারাবুনিয়া ইউনিয়ন পরিষদ কর্তপক্ষ।

গ্রাম আদালতের মামলা গ্রহণ ও নিষ্পত্তি বৃদ্ধি করার বিষয়ে সভাপতি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন, তিনি বলেন যে গ্রাম আদালতকে গতিশীল করতে ব্যাপক প্রচার-প্রচারণা চালানো প্রয়োজন এবিষয়ে উপস্থিত সকলের সহযোগিতা চেয়ে গ্রাম আদালতের কাজে গুরুত্ব দেবার জন্য তিনি সকলকে আহবান জানিয়ে সভার কার্জক্রম শেষ করেন।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে সন্ত্রাসবিরোধী মামলায় আ. লীগ নেতা ফারুক হোসেন গ্রেপ্তার 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা আওয়ামী লীগের অর্থ বিষয়ক সম্পাদক ও ঘোষপুর ইউনিয়ন পর...

দাবী আদায়ে অনড় পদবঞ্চিত যুবদল নেতৃবৃন্দ

বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে আবারও মানববন্ধন করেছেন ফ্যাসিস্ট হাসিনা বিরোধী...

মুন্সীগঞ্জে রাত ৮টার মধ্যে মার্কেট-শপিংমল বন্ধের নির্দেশ

জ্বালানি সংকটের কারণে বিদ্যুৎ সরবরাহে ঘাটতি দেখা দেওয়ায় মুন্সীগঞ্জে বিদ্যুৎ স...

পল্লবীতে ‘ল্যাংড়া’ রুবেলসহ গ্রেপ্তার পাঁচ

রাজধানীর পল্লবীতে মাদক বিক্রির ১৫ লাখ টাকা ভাগাভাগিকে কেন্দ্র করে গুলি করে হত...

মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ, মুন্সীগঞ্জে ফার্মেসিকে জরিমানা 

মুন্সীগঞ্জ শহরের পুরাতন কাচারি এলাকায় মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির জন্য প্রদর্শ...

মালয়েশিয়ার রাজকন্যা বিয়ে করলেন রেসিং ড্রাইভারকে

মালয়েশিয়ার পাহাং রাজপরিবারের রাজকন্যা টেংকু পুতেরি রাজা টেংকু পুতেরি ইলিয়ানা...

দাবী আদায়ে অনড় পদবঞ্চিত যুবদল নেতৃবৃন্দ

বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে আবারও মানববন্ধন করেছেন ফ্যাসিস্ট হাসিনা বিরোধী...

দক্ষিণ আফ্রিকার হয়ে বিশ্বকাপে শিরোপা জিততে চান মিলার

দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারে নানা সাফল্য পেলেও দক্ষিণ আফ্রিকার হয়ে কোনো আইসিস...

চাঁদা না দেওয়ায় বাবা-ছেলেসহ তিনজনকে মারধর, হত্যার হুমকির অভিযোগ

সাভারের আশুলিয়ায় চাঁদা না দেওয়ায় ডেইরি ফার্মের ভেতরে ঢুকে এক ব্যক্তি ও তাঁর দ...

গ্যাস সংকটে ১৬ মাস ধরে বন্ধ আশুগঞ্জ সার কারখানা

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে গ্যাস সংকটের কারণে টানা ১৬ মাস ধরে বন্ধ রয়েছে দেশের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা