সংগৃহীত ছবি
সারাদেশ

নির্বাচনে কালো টাকার প্রভাব রোধে প্রচারণা

নোয়াখালী প্রতিনিধি: “ভোট দিয়ে টাকা না, টাকা নিয়ে ভোট না” এমন স্লোগানে নির্বাচনে কালো টাকার ছড়াছড়ি রোধে জনসচেতনতামূলক প্রচারণা শুরু করেছে বাংলাদেশ জনঅধিকার পার্টি।

আরও পড়ুন: কারখানার শ্রমিকদের সড়ক অবরোধ

শনিবার (২২ ফেব্রুয়ারি) দুপুরের দিকে নোয়াখালীতে দলটির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ব্যারিষ্টার ওমর ফারুক এ প্রচারণা চালান। এ সময় তিনি নির্বাচন ইস্যুতে রাজনৈতিক অঙ্গণে উত্তেজনা বিরাজ করছে উল্লেখ করে বলেন, নির্বাচনের জন্য অনেক দাবি আসছে, এটা আসতেই পারে। আমরা এটার বিরোধীতা করি না।

তিনি আরও বলেন, কিন্ত আমরা মনে করি গণঅভ্যুত্থানে যাদের হত্যা করা হয়েছে, অনেকেই আহত হয়েছেন, আমাদের প্রথম দাবি হবে এগুলোর বিচার করা। বড় রাজনৈতিক দলগুলো যদি এ দাবি না করে, তাহলে শহীদদের রক্তের সঙ্গে বেইমানি করা হবে। তাই গণঅভ্যুত্থানে শহীদদের বিচারের আগে কোন নির্বাচন হলে তা জনগণ মেনে নিবে না।

নোয়াখালীর চাটখিল উপজেলার বিভিন্ন বাজার ও জনগুরুত্বপূর্ণ স্থানে গত দুইদিন থেকে “ভোট দিয়ে টাকা না, টাকা নিয়ে ভোট না” এমন স্লোগানে জনসচেতনতামূলক প্রচারণা চালাচ্ছেন বাংলাদেশ জনঅধিকার পার্টির এই নেতা। এসময় তিনি দেশের চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতি ও দ্রব্যমূল্যের উর্ধ্বগতি নিয়ে অর্ন্তবর্তী সরকারের উপদেষ্টাদের কঠোর সমালোচনা করেন। এতে জনঅধিকার পার্টির স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

আজীবন সম্মাননা পেলেন নূতন ও মুনমুন

টেলিভিশন, চলচ্চিত্র ও ওটিটিসহ সংস্কৃতির বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদান ও সাফ...

দোসরদের ধরতে গোয়েন্দা তথ্য ব্যবহারের নির্দেশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য...

জাতিসংঘ সফর শেষে দেশের পথে প্রধানমন্ত্রী

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে অংশ নিতে পাঁচ দিনের নিউইয়র্ক স...

বোদায় ফুটবলের মাঠে লিজেন্ডসদের সঙ্গে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

পঞ্চগড়ের বোদা উপজেলার ফুটবলের ঐতিহ্য ও সোনালী অতীতকে স্মরণ করে স্থানীয় লিজেন্...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

সাইবার সুরক্ষা আইন নিয়ে সংশোধনের সুযোগ আছে

দেশের মানুষের সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি অনলাইনে অপতথ্য ছড়ানো ঠেকাতে মিডিয়...

স্বাস্থ্যসেবা কেন্দ্রেও ক্ষমতার গরমের আঁচ: জামায়াত আমির

রাজধানীর মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে মধ্যরাতে ভাঙচুর ও লুটপাটের...

নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে ভ্যান, চালক নিহত

জামালপুরের দেওয়ানগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ভ্যান রাস্তার পাশের পুকুরে পড়ে স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা