ছবি: সংগৃহীত
রাজনীতি

দুমকিতে ছাত্রলীগের মিছিলে হামলা, আহত ২

নিনা আফরিন, পটুয়াখালী: পটুয়াখালীর দুমকি সরকারি জনতা কলেজে নবীনবরণ অনুষ্ঠানে ছাত্রলীগের মিছিলে হামলা করেছে ছাত্রদল। এতে ছাত্রলীগের ২ জন নেতাকর্মী আহত হয়েছে। তাদেরকে দুমকি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি হয়েছে।

আরও পড়ুন: জনগণ আর অন্ধকারে ফিরে যেতে চায় না

এ ঘটনায় উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সৈয়দ শাহরিয়ার শাহাদাতকে আটক করেছে পুলিশ।

রোববার (৮ অক্টোবর) সকাল ১০ টার সরকারী জনতা কলেজে নবীনবরণ অনুষ্ঠানে নবাগত শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে মিছিল করে কলেজ ক্যাম্পাসের গেটে অবস্থান নেয় কলেজ ছাত্রলীগের নেতাকর্মীরা।

আরও পড়ুন: পররাষ্ট্র মন্ত্রণালয়ে মার্কিন প্রতিনিধিদল

পরে ছাত্রদল মিছিল নিয়ে কলেজ ক্যাম্পাসে ঢুকতে চেষ্টা করলে ছাত্রলীগ গেটে তাদের বাধা দেয়। এতে ছাত্রদলের নেতাকর্মীরা বহিরাগতদের নিয়ে ছাত্রলীগের উপর অতর্কিত হামলা চালালে ছাত্রলীগের ২ জন আহত হন।

আহতরা হলেন- ডিগ্রি ২য় বর্ষের ছাত্র আবু সুফিয়ান ও ডিগ্রি ১ম বর্ষে আবু নাইম হাওলাদার।

উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সবুজ সিকদার বলেন, যেহেতু এ ঘটনায় আমাদের ২ জন নেতাকর্মী আহত হয়েছেন, তাই দুমকি থানায় মামলা করার প্রক্রিয়া চলছে।

আরও পড়ুন: চট্টগ্রামে ত্রিমুখী সংঘর্ষে নিহত ২

অভিযোগ অস্বীকার করে উপজেলা ছাত্রদলের সভাপতি চাকলাদার গোলাম সরোয়ার বলেন, ছাত্রদলের নেতাকর্মীরা শান্তিপূর্ণভাবে মিছিল নিয়ে কলেজ গেটে গেলে ছাত্রলীগের নেতাকর্মীরা তাদের ওপর হামলা চালায়।

এ ঘটনায় পরবর্তীতে নতুন বাজার এলাকায় ছাত্রলীগের নেতাকর্মীরা আমার ওপরেও হামলা করে। বর্তমানে আমি পটুয়াখালী জেলা সদর হাসপাতালে ভর্তি আছি।

আরও পড়ুন: ১২ নভেম্বর দোহাজারী-কক্সবাজার রেলপথ উদ্বোধন

ঘটনার সত্যতা স্বীকার করে সরকারি জনতা কলেজের অধ্যক্ষ আ. লতিফ হাওলাদার বলেন, অনুষ্ঠান চলাকালীন সময়ে বাইরে সংঘর্ষ হয়েছে। তবে কে বা কারা আহত হয়েছে, তা আমার জানা নেই।

দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারেক মোহাম্মদ আবদুল হান্নান বলেন, অধ্যক্ষের ফোন পেয়ে আমি তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি এবং ঘটনায় জড়িত ছাত্রদলের এক নেতাকে আটক করি।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দাবী আদায়ে অনড় পদবঞ্চিত যুবদল নেতৃবৃন্দ

বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে আবারও মানববন্ধন করেছেন ফ্যাসিস্ট হাসিনা বিরোধী...

আমলাতন্ত্রে আটকে আছে ইসির ফাইল, পদোন্নতি নেই ২১ বছরেও 

নির্বাচন কমিশন সচিবালয়ের মাঠপর্যায়ের কর্মকর্তাদের পদোন্নতি ও পদমর্যাদা পুনর্ব...

বোয়ালমারীতে সন্ত্রাসবিরোধী মামলায় আ. লীগ নেতা ফারুক হোসেন গ্রেপ্তার 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা আওয়ামী লীগের অর্থ বিষয়ক সম্পাদক ও ঘোষপুর ইউনিয়ন পর...

মুন্সীগঞ্জে রাত ৮টার মধ্যে মার্কেট-শপিংমল বন্ধের নির্দেশ

জ্বালানি সংকটের কারণে বিদ্যুৎ সরবরাহে ঘাটতি দেখা দেওয়ায় মুন্সীগঞ্জে বিদ্যুৎ স...

এলজিআরডিতে সালাহউদ্দিন, নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি

আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে চূড়ান্তভাবে মনোনীত হয়েছেন...

পিরোজপুরে ৪৮০ কিমি সড়ক প্রকল্পে কাজ ছাড়াই ৯১ কোটি টাকা! 

পিরোজপুরের গ্রামীণ যোগাযোগব্যবস্থা উন্নয়নের জন্য নেওয়া ৬০০ কোটি টাকার একটি বড়...

রাজধানীর ২০৪ হটস্পটে ১,৩৮৭ ছিনতাইকারী, সন্ধ্যার পরই বাড়ছে আতঙ্ক

রাজধানী ঢাকায় ছিনতাইয়ের ঘটনা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ঢাকা মহানগর পুল...

মালয়েশিয়ার রাজকন্যা বিয়ে করলেন রেসিং ড্রাইভারকে

মালয়েশিয়ার পাহাং রাজপরিবারের রাজকন্যা টেংকু পুতেরি রাজা টেংকু পুতেরি ইলিয়ানা...

দাবী আদায়ে অনড় পদবঞ্চিত যুবদল নেতৃবৃন্দ

বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে আবারও মানববন্ধন করেছেন ফ্যাসিস্ট হাসিনা বিরোধী...

দক্ষিণ আফ্রিকার হয়ে বিশ্বকাপে শিরোপা জিততে চান মিলার

দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারে নানা সাফল্য পেলেও দক্ষিণ আফ্রিকার হয়ে কোনো আইসিস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা