ছবি: সংগৃহীত
জাতীয়

পররাষ্ট্র মন্ত্রণালয়ে মার্কিন প্রতিনিধিদল

নিজস্ব প্রতিবেদক: ৬ সদস্যের মার্কিন প্রাক-নির্বাচন পর্যবেক্ষক দল পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মো‌মে‌নের সাথে সৌজন্য সাক্ষাৎ কর‌তে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এসে‌ছে।

আরও পড়ুন: প্রধান বিচারপতির বিচার কার্য শুরু

রোববার (৮ অক্টোবর) বিকেল ৩ টায় তারা পররাষ্ট্র মন্ত্রণাল‌য়ে আসেন।

এর আগে শ‌নিবার (৭ অক্টোবর) যুক্তরা‌ষ্ট্রের যৌথ প্রাক-নির্বাচন মূল্যায়ন মিশন (পিইএএম) পরিচালনা করতে ঢাকায় আসে দলটি।

ঢাকার মার্কিন দূতাবাস সূত্র জানায়, যুক্তরাষ্ট্রের রাষ্ট্রীয় অর্থায়নে পরিচালিত ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট (আইআরআই) ও ন্যাশনাল ডেমোক্রেটিক ইনস্টিটিউটের (এনডিআই) প্রতিনিধিদলটি আগামী ১৩ অক্টোবর পর্যন্ত বাংলাদেশ সফর করবে।

আরও পড়ুন: আমরা খাদ্য নিরাপত্তা নিশ্চিত করেছি

আন্তর্জাতিক পর্যবেক্ষকদের জন্য এনডিআইয়ের নীতিমালার ঘোষণা অনুযায়ী একটি যৌথ প্রাক-নির্বাচন মূল্যায়ন মিশন (পিইএএম) পরিচালনা করতে এ সফর করছে তারা।

মার্কিন দূতাবাস জানায়, এক সপ্তাহের সফরে নির্বাচন কমিশন, সরকারি সংস্থা, রাজনৈতিক দল, নাগরিক পর্যবেক্ষক, নারী ও যুব সংগঠনসহ সুশীল সমাজ, বাংলাদেশ ও আন্তর্জাতিক গণমাধ্যম সংস্থাসহ বিদেশি কূটনৈতিক মিশনগুলোর সাথে বৈঠক করবে ৬ জন প্রতিনিধি ও সাপোর্ট স্টাফের প্রতিনিধিদলটি।

আরও পড়ুন: মার্কিন পর্যবেক্ষকদের সাথে বিএনপির বৈঠক কাল

সফর শেষে তারা ইতিবাচক বিষয়গুলোর পাশাপাশি উদ্বেগের ক্ষেত্রগুলো ও বাস্তব সম্মত সুপারিশগুলো তুলে ধরে একটি বিবৃতি দেবেন।

এছাড়া তারা সংশ্লিষ্ট আন্তর্জাতিক স্টেক হোল্ডার, ওয়াশিংটন ডিসির নীতি নির্ধারক ও বাংলাদেশের নির্বাচনী এলাকায় বিভিন্ন সংগঠনের সাথে ধারাবাহিক ব্রিফিং ও পরামর্শ করবে।

প্রতিনিধিদলটির প্রাথমিক কাজ হবে নির্বাচনের প্রস্তুতি ও প্রেক্ষাপট সম্পর্কে স্বাধীন ও নিরপেক্ষ তথ্য সরবরাহ করা। তবে নির্বাচনের দিন সীমিত ও আন্তর্জাতিক নির্বাচন পর্যবেক্ষক মিশন পাঠানো হবে কি না, তাও নির্ধারণ করা হবে।

আরও পড়ুন: জরুরি বৈঠক ডেকেছে জাতিসংঘ

এর আগে গত জুলাইয়ে বাংলাদেশ সফর করেছেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) একটি প্রাক-নির্বাচন পর্যবেক্ষক দল।

তাদের প্রতিবেদনের ভিত্তিতে ইইউর পক্ষ থেকে সম্প্রতি জানানো হয়, বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচনে তারা পূর্ণাঙ্গ পর্যবেক্ষক দল পাঠাবে না।

অবশ্য পরে ইইউকে পর্যবেক্ষক পাঠাতে অনুরোধ করে চিঠি পাঠিয়েছেন বাংলাদেশের নির্বাচন কমিশন প্রধান।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

স্বপ্নের নায়ক সালমান শাহর জন্মদিন আজ

আজ ১৯ সেপ্টেম্বর। ঢাকাই চলচ্চিত্রের ক্ষণজন্মা নায়ক সালমান শাহর ৫৫তম জন্মদিন।...

বলিউড তারকাদের মধ্যে যাঁরা ক্রিকেটারকে বিয়ে করেছেন

উপমহাদেশে ক্রিকেটের জনপ্রিয়তা নিয়ে নতুন করে বলার কিছু নেই। মাঠের পারফরম্যান্স...

জাতিসংঘে প্রথম ভাষণে প্রধানমন্ত্রীর বক্তব্যে থাকবে যেসব বিষয়

প্রায় চার দশক পর জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বাংলাদেশের নেতৃত...

তিতাসের ২৮ নম্বর কূপ উদ্বোধন, মিলবে ১২ এমএমসিএফ গ্যাস

ব্রাহ্মণবাড়িয়ার তিতাস গ্যাসক্ষেত্রের ২৮ নম্বর কূপ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন কর...

রাত জাগা ও অনিয়মিত ঘুমে কি কমে সন্তান ধারণের ক্ষমতা?

ব্যস্ত জীবনে কাজের চাপ কিংবা নানা কারণে অনেকেই ঘুমের সময় কমিয়ে দেন। অথচ শরীরে...

পাভেলের ৫ মিনিটের ভিডিও ভাইরাল

ব্যাচেলর পয়েন্ট’খ্যাত অভিনেতা সাইদুর রহমান পাভেলকে ঘিরে সামাজিক যোগাযোগ...

রাত জাগা ও অনিয়মিত ঘুমে কি কমে সন্তান ধারণের ক্ষমতা?

ব্যস্ত জীবনে কাজের চাপ কিংবা নানা কারণে অনেকেই ঘুমের সময় কমিয়ে দেন। অথচ শরীরে...

১ অক্টোবর থেকে প্রধানমন্ত্রীর বাসায় সৌরবিদ্যুৎ ব্যবহার

আগামী ১ অক্টোবর থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান নিজ বাসভবনে সৌরবিদ্যুৎ ব্যবহার...

বলিউড তারকাদের মধ্যে যাঁরা ক্রিকেটারকে বিয়ে করেছেন

উপমহাদেশে ক্রিকেটের জনপ্রিয়তা নিয়ে নতুন করে বলার কিছু নেই। মাঠের পারফরম্যান্স...

ভাঙন ঠেকাতে ৩৮৫ কোটি টাকার বেড়িবাঁধ, হবে সড়কও

মেঘনার ভাঙনে বারবার ক্ষতিগ্রস্ত কিশোরগঞ্জের ভৈরব শহর ও আশপাশের জনপদ রক্ষায় বড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা