সংগৃহীত
আন্তর্জাতিক

জরুরি বৈঠক ডেকেছে জাতিসংঘ

আন্তর্জাতিক ডেস্ক: জাতিসংঘের নিরাপত্তা পরিষদ হামাসের হামলার পর গাজায় ইসরায়েলের বোমা হামলার ঘটনায় জরুরি বৈঠক ডেকেছে। খবর আল-জাজিরা।

আরও পড়ুন: ইসরায়েল-ফিলিস্তিন সংঘাতে নিহত ৫৩২

রোববার (৮ অক্টোবর) জাতিসংঘের মুখপাত্র স্টিফেন ডুজারিক এক বিবৃতিতে এ বৈঠক ডাকার কথা জানিয়েছেন।

তিনি জানান, জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস অব্যাহত হামলা ও আহত-নিহতের ঘটনায় নিন্দা জানিয়েছেন। উত্তেজনা এড়াতে তিনি সব কূটনৈতিক প্রচেষ্টার আহ্বান জানিয়েছেন। সেইসাথে বেসামরিক জনগণের জন্য গভীরভাবে উদ্বেগ প্রকাশ করেছেন।

আরও পড়ুন: নভেম্বরে শি’র সঙ্গে সাক্ষাৎ

ইসরায়েলে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের হামলায় নিহতের সংখ্যা ৫০০ ছাড়িয়েছে। আহত হয়েছেন প্রায় ৯০০ জনেরও বেশি। হতাহতের এই সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে। খবর টাইমস অব ইসরায়েলের।

এদিকে ইসরায়েল হামাসের এ হামলার জবাবে গাজা উপত্যকায় পাল্টা বিমান হামলা চালিয়েছে। এতে প্রাণ হারিয়েছেন প্রায় ১৯৮ জন। আহতের সংখ্যা ১ হাজার ৬১০ জনে দাঁড়িয়েছে। স্থানীয় স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছেন।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ফাইনালে রেফারির নির্দলীয় ভূমিকা চায় স্পেন

বিশ্বকাপ ফাইনালের আগে আর্জেন্টিনার বিরুদ্ধে নতুন করে অভিযোগ আনলেন স্প্যানিশ ড...

পাঁচ দিনের সরকারি সফরে তুরস্কে সেনাপ্রধান

তুরস্ক সরকারের বিশেষ আমন্ত্রণে পাঁচ দিনের সরকারি সফরে রোববার (১৯ জুলাই) তুরস্...

কাটছে না ঢাকার ভ্যাপসা গরম

রাজধানী ঢাকা আজও পুড়ছে ভ্যাপসা গরমে। তবে এর মধ্যেই রাজধানী ও আশপাশের এলাকায়...

মুন্সীগঞ্জে বন্ধু ব্রেড এন্ড বিস্কুট ফ্যাক্টরি'কে জরিমানা

মুন্সীগঞ্জের সদর উপজেলার মুক্তারপুর বিসিক শিল্পনগরী এলাকায় অস্বাস্থ্যকর পরিবে...

গজারিয়াতে কনস্ট্রাকশন সাইটে সংঘবদ্ধ ডাকাতি, গ্রেপ্তার ১৯

মুন্সীগঞ্জের গজারিয়ায় একটি নির্মাণাধীন প্রকল্পে সংঘবদ্ধ ডাকাতির ঘটনায় ১৯ জনকে...

দুর্নীতি ও দখলদারিত্বের বিরুদ্ধে কঠোর বার্তা হাসনাত আবদুল্লাহর

জাতীয় নাগরিক পার্টির (এনসিপির) মুখ্য সংগঠক ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ বলে...

গজারিয়াতে কনস্ট্রাকশন সাইটে সংঘবদ্ধ ডাকাতি, গ্রেপ্তার ১৯

মুন্সীগঞ্জের গজারিয়ায় একটি নির্মাণাধীন প্রকল্পে সংঘবদ্ধ ডাকাতির ঘটনায় ১৯ জনকে...

মুন্সীগঞ্জে বন্ধু ব্রেড এন্ড বিস্কুট ফ্যাক্টরি'কে জরিমানা

মুন্সীগঞ্জের সদর উপজেলার মুক্তারপুর বিসিক শিল্পনগরী এলাকায় অস্বাস্থ্যকর পরিবে...

মাদারীপুরে স্ত্রীকে গলাকেটে হত্যা, স্বামী আটক

মাদারীপুরের কালকিনিতে পারিবারিক কলহের জেরে স্ত্রীকে গলাকেটে হত্যার অভিযোগ উঠে...

২০৩০-এর পথে বাংলাদেশ: এসডিজি অর্জনে কতটা এগিয়েছে দেশ?

দারিদ্র্য কমেছে, নারীর ক্ষমতায়ন বেড়েছে, অবকাঠামোতে এসেছে দৃশ্যমান পরিবর্তন।...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা