সংগৃহীত
আন্তর্জাতিক

আফগানিস্তানে শক্তিশালী ভূমিকম্প

আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানে ৬.৩ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। এ ঘটনায় ১৪ জন নিহত ও ৭৮ জন আহত হয়েছে।

শনিবার (৭ অক্টোবর) সকালে মার্কিন যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ ইউএসজিএস ভূমিকম্পটি আঘাত হেনেছে বলে জানিয়েছে।

আরও পড়ুন: হামাসের হামলায় নিহত ২২

ইউএসজিএস জানিয়েছে, হেরাত শহরের ৪০ কিলোমিটার ভূমিকম্পের কেন্দ্র ছিল। ৬.৩ মাত্রার ভূমিকম্পের পর ৫.৫, ৪.৭ ও ৬.৩ এবং ৫.৯ মাত্রার আফটার শক হয়েছে। এ ঘটনায় প্রাথমিকভাবে অন্তত ১৪ জন নিহত ও ৭৮ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। আশঙ্কা করা হচ্ছে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।

হেরাত প্রদেশের জনস্বাস্থ্য পরিচালক মোহাম্মদ তালেব শহিদ এএফপিকে বলেছেন, ‘এখন পর্যন্ত এটি কেন্দ্রীয় হাসপাতালে আনা হয়েছে এমন সংখ্যা, তবে চূড়ান্ত পরিসংখ্যান নয় এটি। আমাদের কাছে তথ্য আসছে, মানুষ ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে রয়েছে।’

আরও পড়ুন: এক বন্ধুকে বাঁচাতে ৪ বন্ধুর মৃত্যু

শহরের একজন বাসিন্দা বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, বেলা ১১টার দিকে ১ম ভূমিকম্পটি আঘাত হানে। ঐ সময় বাসিন্দারা ও দোকানদাররা ভবন ছেড়ে পালিয়ে যায়।

৪৫ বছর বয়সী বশির আহমেদ এএফপিকে জানান, ‘আমরা আমাদের অফিসে ছিলাম। ভবনটি হঠাৎ কাঁপতে শুরু করে ও দেয়ালের প্লাস্টার নিচে পড়তে শুরু করে এবং দেয়ালে ফাটল দেখা দেয়। কিছু দেয়াল ও ভবনের কিছু অংশ ধসে পড়ে।’

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

পদত্যাগ করে যা বললেন ভারতের নারী বিশ্বকাপ জয়ী অধিনায়ক

গত বছর ওয়ানডে বিশ্বকাপে প্রথমবার ভারতকে শিরোপা জেত...

ফুটবলকে দিগম্বর করে খেলোয়াড়রা নাইট ক্লাবে!

যাদের হাত ধরে ইন্দোনেশিয়ার মাটিতে ৯ গোল হজম করে দে...

বিজয়কে রোজ ১৫ বার ‘ভালোবাসি’ বলেন রাশমিকা

দীর্ঘ আট বছরের সম্পর্কের পর চলতি বছরের ফেব্রুয়ারিতে বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছেন...

বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি

আন্তর্জাতিক ফুটবলে খেলোয়াড়দের শাস্তি দিতে লাল ও হলুদ কার্ড দেখান রেফারিরা। তব...

কোনো দিনই আপনার ঋণ শোধ করতে পারব না বাবা: মিশা সওদাগর

ঢালিউডের জনপ্রিয় ও আইকনিক খলঅভিনেতা মিশা সওদাগর। দীর্ঘ ক্যারিয়ারে অসংখ্য সিনে...

অস্ট্রেলিয়ায় ডেঙ্গুর টিকার অনুমোদন

বিশ্বজুড়ে মশাবাহিত প্রাণঘাতী রোগ ডেঙ্গুর প্রকোপ দিন দিন বাড়তে থাকার প্রেক্ষা...

নীল শাড়িতে শরতকে বরণ করলেন পরীমনি

শরতের মেঘাচ্ছন্ন আকাশ কিংবা নদীর চরে সাদা কাশবনের দোলা—রূপসী ঋতুকে বরণ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা