সংগৃহীত
আন্তর্জাতিক

হামাসের হামলায় নিহত ২২

আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিনের মুক্তি আন্দোলনের সশস্ত্র গোষ্ঠী হামাসের রকেট হামলায় ২২ ইসরায়েলি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও প্রায় ৫৪৫ জন। ইসরায়েলের সরকারি দপ্তর থেকে এ বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

আরও পড়ুন: এক বন্ধুকে বাঁচাতে ৪ বন্ধুর মৃত্যু

শনিবার (৭ অক্টোবর) ইসরায়েলের বিরুদ্ধে অপারেশন ‘আল আকসা ফ্লাড’ নামে একটি অভিযান শুরু করে হামাস। এছাড়াও আল-কাসেম ব্রিগেড সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও প্রকাশ করেছে। তারা দাবি করেছে, জীবিত অবস্থায় ইসরায়েলি সেনাদের গাজায় ধরে এনেছে তারা।

এক বিবৃতিতে হামাস নেতা জানান, আমরা শনিবার ইসরাইলের উদ্দেশে ৫ হাজার রকেট ছুড়েছি। এর মধ্য দিয়ে আমরা অপারেশন আল-আকসা ফ্লাড শুরু করে দিয়েছি।

দেইফ জানায়, অনেক হয়েছে। আমরা ইসরাইলকে উপযুক্ত জবাব দেয়ার সিদ্ধান্ত নিয়েছি। দেশপ্রেমিক সব ফিলিস্তিনিকে এই যুদ্ধে যোগ দেয়ার আহ্বান করা হয়েছে।

আরও পড়ুন: বিমান বিধ্বস্ত হয়ে সব আরোহী নিহত

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হামাসের রকেট হামলার পর জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন। এতে তিনি জানান, ‘ইসরায়েলের জনগণ, আমরা যুদ্ধের মধ্যে রয়েছি। আমরা জিতব।’ তিনি আরও জানায়, এ ঘটনায় শত্রুদের এমন মূল্য দিতে হবে যে সম্পর্কে তাদের কোনো ধারণা নেই।

ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টও জানিয়েছেন, হামাস ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ শুরু করেছে। সেনারা সব জায়গায় শক্রর বিরুদ্ধে লড়াই করছে। এদিকে ইসরাইল ফিলিস্তিনি স্বাধীনতাকামী বিদ্রোহী গোষ্ঠী হামাসের হামলার জবাবে এবার গাজা উপত্যকায় ‘যুদ্ধ পরিস্থিতি’ ঘোষণা করেছে।

আরও পড়ুন: পরিত্যক্ত ভবন থেকে ১১৫ লাশ উদ্ধার

দেশটির সামরিক বাহিনীর মুখপাত্র ড্যানিয়েল হাগারি জানান, হামাস সকাল সাড়ে ৬টা থেকে এখন পর্যন্ত ইসরাইলে ২২০০ রকেট ছুড়েছে। এ ছাড়াও হামাসের সদস্যরা স্থল, আকাশ ও নৌপথে ইসরাইলে প্রবেশ করছেন।

ইসরাইল ও ফিলিস্তিনি কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, চলতি বছরে এ পর্যন্ত ইসরাইল-ফিলিস্তিনের পাল্টাপাল্টি হামলায় কমপক্ষে ২৪৭ জন ফিলিস্তিনি, ৩২ জন ইসরাইলি ও ২ জন বিদেশি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে বেসামরিক নাগরিকও রয়েছে। সূত্র : এপি, আল জাজিরা

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

পদত্যাগ করে যা বললেন ভারতের নারী বিশ্বকাপ জয়ী অধিনায়ক

গত বছর ওয়ানডে বিশ্বকাপে প্রথমবার ভারতকে শিরোপা জেত...

ফুটবলকে দিগম্বর করে খেলোয়াড়রা নাইট ক্লাবে!

যাদের হাত ধরে ইন্দোনেশিয়ার মাটিতে ৯ গোল হজম করে দে...

আলোচিত কলেজছাত্র রাকিব হত্যা: মূল আসামি গ্রেপ্তার

রাজধানীর বহুল আলোচিত কলেজছাত্র রাকিব ইসলাম হত্যা ম...

গোল ও অ্যাসিস্টে স্মরনীয় বিদায় মহাতারকা মেসির

আর্জেন্টিনার জার্সিতে আন্তর্জাতিক ক্যারিয়ারের আরেক...

নিউইয়র্কে বারান্দা থেকে মা-মেয়েকে ফেলে দেওয়ার অভিযোগ, মায়ের মৃত্যু

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে একটি অ্যাপার্টমেন্টের বারান্দা থেকে ২৩ বছর বয়সী এক ন...

সৌদির ২ বিমানবন্দর ও ৪ সেনাঘাঁটিতে হামলা হুথিদের

সৌদি আরবের দুটি আন্তর্জাতিক বিমানবন্দর ও কয়েকটি সেনাঘাঁটিতে ড্রোন ও ক্ষেপণাস্...

বিজয়কে রোজ ১৫ বার ‘ভালোবাসি’ বলেন রাশমিকা

দীর্ঘ আট বছরের সম্পর্কের পর চলতি বছরের ফেব্রুয়ারিতে বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছেন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা