আন্তর্জাতিক

মেক্সিকোতে বাস দুর্ঘটনা, নিহত ১৬

আন্তর্জাতিক ডেস্ক : মেক্সিকোর দক্ষিণাঞ্চলে একটি বাস দুর্ঘটনায় ১৬ জনের প্রাণহানি ঘটেছে। এ দুর্ঘটনায় আরও ২৭ জন আহত হয়েছেন।

আরও পড়ুন : আটলান্টিকে ভাসমান ২৬২ জন উদ্ধার

শুক্রবার (৭ অক্টোবর) স্থানীয় সময় দেশটির দক্ষিণাঞ্চলে এই দুর্ঘটনা ঘটে।

ওক্সাকা রাজ্যের প্রসিকিউটর জানান, প্রাথমিক অনুসন্ধানে ১৮ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। পরবর্তীতে এই সংখ্যা সংশোধন করে নিহতের সংখ্যা ১৬ জন বলে জানানো হয়।

আরও পড়ুন : শান্তিতে নোবেল পেলেন নার্গিস মোহাম্মাদি

দেশটির কর্তৃপক্ষ জানায়, আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তাদের পরিচয় বা তারা কোন দেশের নাগরিক তা জানানো হয়নি।

ওক্সাকা রাজ্যের নাগরিক সুরক্ষা সংস্থা বলেছে, বাসটি ওক্সাকা এবং কেন্দ্রীয় রাজ্য পুয়েব্লাকে সংযোগকারী মহাসড়ক দিয়ে যাচ্ছিল। পরে এটি রাস্তা থেকে ছিটকে পড়ে।

আরও পড়ুন : সিকিমে বন্যায় নিহত বেড়ে ৪০

দেশটির চিয়াপাস অঞ্চলের পিজিজিয়াপান-টোনালা মহাসড়কে ওই দুর্ঘটনা ঘটে। গুয়াতেমালা থেকে উত্তরে যুক্তরাষ্ট্রের দিকে যাওয়ার পথে মেক্সিকো পাড়ি দেওয়া অভিবাসনপ্রত্যাশীদের জন্য এটি একটি সুপরিচিত রুট।

দুর্ঘটনার পর মেক্সিকোর ন্যাশনাল মাইগ্রেশন ইনস্টিটিউট (আইএনএম) এক বিবৃতিতে জানিয়েছে, ট্রাকটি একসঙ্গে এত লোক বহনের উপযোগী ছিল না। দুর্ঘটনায় পড়ার পর এর চালক পালিয়ে যায়। অতিদ্রুত চলতে গিয়ে ট্রাকটি নিয়ন্ত্রণ হারায় এবং একপর্যায়ে উল্টে যায়।

আরও পড়ুন : গ্রেনেড বিস্ফোরণে প্রিগোজিনের মৃত্যু

প্রসঙ্গত, সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্র এবং মেক্সিকো দিয়ে প্রচুর অভিবাসনপ্রত্যাশী আসছে। ফলে সেখানে দুর্ঘটনাও বেড়ে গেছে। অভিবাসীরা বাস, ট্রাক বা কার্গো ট্রেনে চড়ে মেক্সিকো পার হওয়ার চেষ্টা করে। ফলে ভ্রমণ প্রায়ই বিপজ্জনক হয়ে উঠছে।

২০২১ সালের ডিসেম্বরে চিয়াপাসে একটি ট্রাক উল্টে অন্তত ৫৪ জন মারা যান। তাদের বেশিরভাগই মধ্য আমেরিকান বংশোদ্ভূত বলে ধারণা করা হয়েছিল।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা