সংগৃহীত
আন্তর্জাতিক

মর্টার শেলে কোপ, নিহত ২

আন্তর্জাতিক ডেস্ক: গুপ্তধন ভেবে গোপনে খুব যত্ন করে নিয়ে এসেছিল বাসায়। রাত ঘনাতেই তা খুলতে চেষ্টা করলে সহজে তা খুলতে না পেরে অবশেষে কুড়াল দিয়ে কুপিয়ে খোলার চেষ্টা করে। প্রথম কোপেই বিস্ফোরণ ঘটে। এতে ঘটনাস্থলেই নিহত হয়েছেন ২ ভারতীয়। আহত হন আরও ৬ জন।

আরও পড়ুন: মুম্বাইয়ে বহুতল ভবনে আগুন

বৃহস্পতিবার (৫ অক্টোবর) রাতে ঘটনাটি ঘটে তিস্তা নদীর পাশের একটি গ্রামে। পুলিশ জানায়, বিস্ফোরণ ঘটা বাড়িটি পশ্চিমবঙ্গের জলপাইগুড়ির চাঁপাডাঙ্গা এলাকায় তবিবর রহমানের।

নিহতদের একজনের নাম আইনুর আলম, অপরজনের নাম জানা যায়নি। আহতরা হলেন- লাকু আলম, তসমিরা বেগম, রমজান আলী, লতিফা খাতুন, গোমের আলী। আহতদের স্থানীয় হাসপাতালে নেয়া হয়। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

আরও পড়ুন: রাশিয়ার হামলায় নিহত ৪৯

বুধবার থেকে প্রবল বৃষ্টির কারণে ভারতের সিকিমের দক্ষিণ লোনাক লেক উপচে ও চুংথাম বাঁধের একাংশ ভেঙে পানি নেমে আসে নিম্নাঞ্চলে। আকস্মিক বন্যায় নদীর পানিতে ভেসে নিখোঁজ হয়েছেন সেনাবাহিনীর ২৩ সদস্য। এছাড়া সেনাবাহিনীর ৪১টি গাড়ি, বেশ কয়েকটি ছাউনি ও অস্ত্র ভেসে গেছে। শুক্রবার সকাল পর্যন্ত ১৭ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

সেনাবাহিনীদের আশঙ্কা, এসব অস্ত্র বেহাত হলে ঘটে যেতে পারে দুর্ঘটনা। এজন্য প্রশাসন তিস্তা পাড়ে মাইকিং করে সতর্ক করছে। নদীর পানিতে ভেসে আসা কোনো সামগ্রীতে যাতে কেউ হাত না দেয়, সে কারণে জেলা পরিষদের পক্ষ থেকে প্রচার চালানো হচ্ছে এলাকায়।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

‘বিশ্বকাপ ফাইনালের আগেই আমরা নিঃশেষ হয়ে গিয়েছিলাম’

আন্তর্জাতিক ফুটবলকে চিরবিদায় জানানোর স্মরণীয় রাতে...

রাজনীতির মাঠে নামছেন মেসি!

সবুজ গালিচার জাদুকরী অধ্যায় সাঙ্গ করে আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানি...

বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি

আন্তর্জাতিক ফুটবলে খেলোয়াড়দের শাস্তি দিতে লাল ও হলুদ কার্ড দেখান রেফারিরা। তব...

গাজায় ধ্বংসস্তূপের মাঝে বেঁচে থাকার সংগ্রাম

ইসরায়েলি চেকপয়েন্টে স্বামী নিখোঁজ হওয়ার পর থেকেই চরম অনিশ্চয়তা, অভাব আর একাক...

দুর্নীতি-অনিয়ম ও সন্ত্রাসের বিরুদ্ধে কোনো ছাড় নয়: ইঞ্জিনিয়ার বকুল

বিএনপির কেন্দ্রীয় কমিটির বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সহ-সম্পাদক এবং নরসিংদী-৫ (র...

আইএমএফের সঙ্গে পাকিস্তানের স্টাফ লেভেল চুক্তি

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সঙ্গে ৭ বিলিয়ন ডলারের বর্ধিত ঋণ সহায়তা...

তিনশ মানুষের ছোট্ট গ্রামে বৈশ্বিক টুর্নামেন্ট

উত্তর ফ্রান্সের লিট্রেস (Liettres) নামের একটি ছোট্ট গ্রাম। জনসংখ্যা মাত্র তিন...

কিশোর-শিশুরাই আগামীর দেশ পরিচালনা করবে

‘সন্তান কোথায় যায়, কার সঙ্গে মেশে, সে বিষয়ে...

সুন্দরবনে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

সুন্দরবনে বাংলাদেশ কোস্ট গার্ডের বিশেষ অভিযানে বিপ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা