সংগৃহীত
আন্তর্জাতিক

রাশিয়ার হামলায় নিহত ৪৯

আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেনে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ৪৯ জন নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (৫ অক্টোবর) এ হামলার ঘটনা ঘটে।

আরও পড়ুন: মদিনায় জিয়ারতে নতুন নির্দেশনা

ইউক্রেনের প্রেসিডেন্ট কার্যালয়ের প্রধান কর্মকর্তা অ্যান্ড্রি ইয়েরমাক নিহতের সংখ্যাটি নিশ্চিত করেছেন। আহতের তথ্য এখনো জানা যায়নি। খবর আল-জাজিরার।

বিবিসি বলছে, রাশিয়ার ক্ষেপণাস্ত্র খারকিভ অঞ্চলের কুপিয়ানস্কের কাছে হরোজা নামের এক গ্রামে আঘাত হানে। কর্মকর্তারা জানান, বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুর ১টা ১৫ মিনিটে এই হামলা হয়। খারকিভের আঞ্চলিক প্রধান জানায়, নিহতদের মধ্যে ছয় বছর বয়সী ছেলে শিশু রয়েছে। আহতদের মধ্যে ছয় বছর বয়সী এক কন্যা শিশু রয়েছে।

আরও পড়ুন: জাপানে সুনামি সতর্কতা

খারকিভের গভর্নর বলেন, কুপিয়ানস্ক জেলায় নিহতের সংখ্যা বেড়ে ৪৯ হয়েছে। এর মধ্যে ৬ বছর বয়সী এক ছেলে শিশু রয়েছে। টেলিগ্রামে তিনি জানান, উদ্ধারকাজ চলছে।

এর আগে, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, দেশটির পশ্চিমাঞ্চলে রাশিয়ার হামলায় অন্তত ৪৮ জন নিহত হয়েছেন। টেলিগ্রাম চ্যানেলের পোস্টে তিনি জানান, রাশিয়া একটি বিপণিবিতান লক্ষ্য করে হামলা চালায়।

এ হামলার ঘটনাকে প্রেসিডেন্ট জেলেনস্কি ‘রাশিয়ার নৃশংস অপরাধ’ হিসেবে আখ্যা দেন। টেলিগ্রাম পোস্টে তিনি লেখেন, রাশিয়ার সন্ত্রাসী কার্যক্রম বন্ধ হতে হবে। রাশিয়াকে নিষেধাজ্ঞা যারা লঙ্ঘন করতে সাহায্য করে তারা সবাই অপরাধী।

আরও পড়ুন: সাহিত্যে নোবেল পেলেন জন ফসি

তিনি আরও লেখেন, যারা এখন পর্যন্ত রাশিয়াকে সমর্থন করে, তারা মন্দকে সমর্থন করে। রাশিয়ার শুধু একটি জিনিসের জন্য এই ও এর অনুরূপ সন্ত্রাসী হামলার প্রয়োজন; তার গণহত্যামূলক আগ্রাসনকে পুরো বিশ্বের জন্য নতুন আদর্শ করে তোলা। জীবন রক্ষায় আমাদের সমর্থন দেওয়া প্রত্যেক নেতা, প্রত্যেক দেশকে ধন্যবাদ জানাই।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা