ছবি: সংগৃহীত
জাতীয়

আমরা খাদ্য নিরাপত্তা নিশ্চিত করেছি

নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, গবেষণার ওপর আমাদের সবচেয়ে গুরুত্ব দিতে হবে। গবেষণার মধ্য দিয়ে উৎকৃষ্টতা সাধন করা যায়, যেটা আমরা প্রমাণ করছি। গবেষণা মধ্য দিয়েই আমরা খাদ্য নিরাপত্তা নিশ্চিত করেছি।

আরও পড়ুন: সবাইকে নিয়েই নির্বাচন করতে চাই

রোববার (৮ অক্টোবর) সকালে ওসমানী স্মৃতি মিলনায়তনে বিসিএস কর্মকর্তাদের বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের সনদ বিতরণ ও সমাপনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

শেখ হাসিনা বলেন, ১৫ আগস্টে জাতির পিতাকে হত্যার পর সবচেয়ে বেশি লাভবান হয়েছিল জিয়াউর রহমান। আমার ছোট বোনের পাসপোর্টটাও তিনি রিনিউ করতে দেননি।

আরও পড়ুন: প্রধান বিচারপতির বিচার কার্য শুরু

তিনি বলেন, ১৯৮০ সালে আমরা লন্ডনে জাতির পিতার হত্যার বিচার চেয়ে তদন্ত কমিটি গঠন করেছিলাম। সেই কমিটি ঢাকা আসতে চেয়েছিল। তখন জিয়াউর রহমান ভিসাও দেয়নি।

জাতির পিতাকে হত্যার মধ্য দিয়ে আপনজন হারিয়েছি। বাংলাদেশ হারিয়েছিল তাদের ভবিষ্যৎ, ক্ষুধা ও দারিদ্র্য থেকে মুক্তির পাওয়ার পথ। সবই হারিয়েছে।

শেখ হাসিনা বলেন, তখন ক্ষমতা দখল শুরু হয় হত্যা ও ষড়যন্ত্রের মধ্য দিয়ে। সংবিধান লঙ্ঘন করে ও সেনা আইন লঙ্ঘন করে। একের পর এক সরাসরি বা প্রত্যক্ষভাবে এ ধরনের শাসন চলতে থাকে।

আরও পড়ুন: পররাষ্ট্র মন্ত্রণালয়ে মার্কিন প্রতিনিধিদল

এর ৬ বছর পর আমার অবর্তমানে আমাকে আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত করে। ফলে আমি ছোট বোনের সাথে আলোচনা করে দেশে ফেরার সিদ্ধান্ত নিই।

তিনি আরও বলেন, আমার মেয়ে তখন বয়স ৮ বছর এবং ছেলের বয়স ১০ বছর। আমি এমন একটা দেশে এসেছি, যেখানে আমার মা-বাবার হত্যার বিচার হয়নি। ইনডেমনিটি অর্ডিনেস জারি করে তাদের বিচার হাত থেকে রক্ষা করে পুরস্কৃত করা হয়।

প্রধানমন্ত্রী বলেন, আমাদের প্রচেষ্টা হচ্ছে দেশে মানুষের কল্যাণ করা। সেজন্য আমি বলবো, এ প্রশিক্ষণ দেখে মানুষের কাজে লাগাতে হবে। মানুষের সেবা করাই হবে সবচেয়ে বড় দায়িত্ব।

আরও পড়ুন: জরুরি বৈঠক ডেকেছে জাতিসংঘ

জনগণের জন্য সেবা তাদের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার মানসিকতা তৈরি করতে হবে। মনে রাখতে হবে, আমরা জনগণের সেবক। তাদের জন্য কাজ করছি।

এ কাজে আলাদা তৃপ্তি পাওয়া যাবে। এর মধ্য দিয়ে একটা অনুভূতি আসে, একটা আত্মমর্যাদা বোধ গড়ে ওঠে। সেটাই সব সময় মাথায় রাখতে হবে।

সরকারপ্রধান বলেন, বাংলাদেশ গড়ে তোলার জন্য আমরা আর্থিক নীতিমালা প্রণয়ন করি। পরিবর্তনশীল বিশ্বের সাথে আমাদের তাল মিলিয়ে চলতে হবে। সেটা মাথায় রেখেই পদক্ষেপ নিয়েছি।

আরও পড়ুন: কাল মার্কিন প্রতিনিধিদলের সাথে বিএনপির বৈঠক

২০০৯ যখন আমরা সরকার গঠন করি, তখন একটা প্রেক্ষিত পরিকল্পনা করি। ৯৬ সালে যখন সরকার গঠন করে, তখন দেখি কোনো দীর্ঘ পরিকল্পনা নেই। ২ বছর মেয়াদি, ৩ বছর মেয়াদি দারিদ্র্য বিমোচন, এরকমভাবে করা হয়।

তিনি আরও বলেন, জাতির পিতা ৫ বছর মেয়াদি পরিকল্পনা শুরু করেছিলেন। সেই ৫ বছর মেয়াদি পরিকল্পনা নিয়ে আমরা তা বাস্তবায়ন করি। দেশের মানুষ তার সুফল পেয়েছিল। আমরা দেশে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করেছিলাম, বিদ্যুৎ উৎপাদন বাড়িয়েছিলাম।

আরও পড়ুন: বায়ুদূষণে আজ ঢাকা নবম

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন, সিনিয়র সচিব মেসবাহ উদ্দিন ও বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের পরিচালক আশরাফ উদ্দিন প্রমুখ।

এ সময় জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীনে ৫ টি প্রকল্পের আওতায় নির্মিত ভবন ও GEMS সফটওয়্যার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মাদক কারবারিদের পুলিশের হাতে তুলে দিন: ফরিদপুরের পুলিশ সুপার

মাদকসেবী ও মাদক কারবারিদের আটক করে গণপিটুনি, লাঞ্ছনা বা বাড়িঘর ভাঙচুর না করে...

সাভারে মহিষ গবেষণা ও উন্নয়ন প্রকল্পের সমাপনী কর্মশালা 

দেশে দুধ ও মাংস উৎপাদন বৃদ্ধির পাশাপাশি গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করতে...

উদ্বোধন হলো বাংলাদেশ ডেইরি ডেভেলপমেন্ট বোর্ড ভবন

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের আওতাধীন প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (...

জুনের ১৫ দিনে ১৬২ কোটি ডলার দেশে পাঠিয়েছেন প্রবাসীরা

চলতি মাসের প্রথম ১৫ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ১৬২ কোটি ৩৯ লাখ মার্কিন ডলার...

সীমান্তে পুশইনে সহায়তা করার অভিযোগে আটক ৭

রোকনপুর সীমান্ত দিয়ে এক নারীকে পুশইনের চেষ্টা বিএসএফেরচাঁপাইনবাবগঞ্জের গোমস্ত...

 ভিটামিন ‘এ’ ক্যাপসুল ক্যাম্পেইন শুরু ২৮ জুন

দীর্ঘ বিরতির পর দেশে আবারও দেশব্যাপী ভিটামিন ‘এ’ ক্যাপসুল ক্যাম্প...

১ ম্যাচেই ভাগ্য বদল, ৪৫ হাজার থেকে ৭ মিলিয়ন ফলোয়ার ভোজিনহার 

বিশ্বকাপ ফুটবলের মঞ্চ যে রাতারাতি কাউকে বৈশ্বিক তারকা বানিয়ে দিতে পারে, এর বড়...

মাদক কারবারিদের পুলিশের হাতে তুলে দিন: ফরিদপুরের পুলিশ সুপার

মাদকসেবী ও মাদক কারবারিদের আটক করে গণপিটুনি, লাঞ্ছনা বা বাড়িঘর ভাঙচুর না করে...

উলিপুরে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

কুড়িগ্রামের উলিপুরে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।...

তেলের দাম ৩ মাসের মধ্যে সর্বনিম্ন

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে হওয়া প্রাথমিক চুক্তির পর হরমুজ প্রণালি পুনরায় খুল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা