ছবি: সংগৃহীত
পরিবেশ

বায়ুদূষণে আজ ঢাকা নবম

নিজস্ব প্রতিবেদক: আজ রাজধানী ঢাকার বায়ু সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর অবস্থায় রয়েছে। এ দিন বায়ুদূষণের তালিকায় ঢাকার অবস্থান নবম।

আরও পড়ুন: আমরা খাদ্য নিরাপত্তা নিশ্চিত করেছি

রোববার (৮ অক্টোবর) সকাল ৯ টার দিকে বিশ্বব্যাপী বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে এ তথ্য জানা যায়।

দূষণ তালিকার শীর্ষে অবস্থান করা পাকিস্তানের লাহোরের বায়ুর মানের স্কোর ২১৭। অর্থাৎ সেখানকার বায়ু খুবই অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে। দ্বিতীয় স্থানে রয়েছে মালয়েশিয়ার কুয়ালালামপুর। শহরটির স্কোর হচ্ছে ১৭৪। অর্থাৎ সেখানকার বায়ুর মান অস্বাস্থ্যকর।

আরও পড়ুন: পররাষ্ট্র মন্ত্রণালয়ে মার্কিন প্রতিনিধিদল

তৃতীয় অবস্থানে রয়েছে ইন্দোনেশিয়ার জাকার্তা। শহরটির স্কোর হচ্ছে ১৫৭। অর্থাৎ সেখানকার বায়ুও অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে।

এ তালিকায় আজ ঢাকার অবস্থান নবম। দূষণমাত্রার স্কোর হচ্ছে ১৩২। অর্থাৎ সেখানকার বায়ুর মান সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর। বিশেষ করে যাদের অ্যাজমা ও ফুসফুসজনিত কোনো রোগ আছে, তাদের জন্য।

আরও পড়ুন: প্রধান বিচারপতির বিচার কার্য শুরু

আইকিউএয়ারের সূচক অনুযায়ী, স্কোর ০-৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১-১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান।

এছাড়া সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১-১৫০ স্কোর। ১৫১-২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১-৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।

সুইজারল্যান্ড ভিত্তিক বায়ুর মান পর্যবেক্ষণকারী প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ার নিয়মিত দূষিত বাতাসের শহরের তালিকা প্রকাশ করে।

আরও পড়ুন: চট্টগ্রামে ত্রিমুখী সংঘর্ষে নিহত ২

বাতাসের মান নিয়ে তৈরি এই লাইভ বা তাৎক্ষণিক একিউআই সূচক একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, সে সম্পর্কে মানুষকে তথ্য দিয়ে সতর্ক করে থাকে।

প্রসঙ্গত, চলতি বছরের জানুয়ারিতে ঢাকায় সবচেয়ে বেশি সংখ্যক দিন দুর্যোগপূর্ণ বাতাসের মধ্যে কাটিয়েছে নগরবাসী। ঐ মাসে মোট ৯ দিন রাজধানীর বাতাসের মান দুর্যোগপূর্ণ ছিল, যা গত ৭ বছরের মধ্যে সর্বোচ্চ।

আরও পড়ুন: জরুরি বৈঠক ডেকেছে জাতিসংঘ

২০১৯ সালের মার্চে পরিবেশ অধিদফতর ও বিশ্ব ব্যাংকের একটি প্রতিবেদনে বলা হয়, ঢাকার বায়ু দূষণের ৩ টি প্রধান উৎস হলো- ইটভাটা, যানবাহনের ধোঁয়া ও নির্মাণ সাইটের ধুলা।

ক্রমবর্ধমান বায়ুদূষণের কারণে দক্ষিণ এশিয়া বিশ্বের অন্যতম দূষিত অঞ্চলে পরিণত হয়েছে। সম্প্রতি এক প্রতিবেদনে দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে জন প্রতি ৫ বছরেরও বেশি আয়ু কমতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

টেকনাফে অটোরিকশা থেকে ৭০ হাজার ইয়াবা উদ্ধার

কক্সবাজারের টেকনাফে মাদকবিরোধী বিশেষ অভিযানে একটি সিএনজিচালিত অটোরিকশা থেকে ব...

৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত  বহাল

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে বায়ুচাপের তারতম্যের কারণে সমুদ্রবন্দর ও উপকূলীয় এলাক...

কিশোরগঞ্জ জেলা ছাত্রশিবিরের নতুন সভাপতি মুজাহিদ, সেক্রেটারি আবু আহমেদ

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কিশোরগঞ্জ জেলা শাখার ২০২৬ সালের অবশিষ্ট সেশনের জ...

রেজিস্ট্রেশন এমপ্লয়ীজ অ্যাসোসিয়েশনের কমিটি গঠন

নোয়াখালীতে বিভাগীয় সম্মেলনের মাধ্যমে বাংলাদেশ রেজিস্ট্রেশন এমপ্লয়ীজ অ্যাসো...

আধুনিকতার ছোঁয়ায় ধ্বংসের পথে বাঁশ শিল্প

বাঁশ শিল্প এক সময়ে বাঙালির প্রাচীন ঐতিহ্য ধরে রেখেছিলো। কালের বিবর্তনে এ শিল্...

ইইউ বাজারে রফতানিতে বাংলাদেশের সর্বোচ্চ পতন

বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের জন্য অন্যতম গুরুত্বপূর্ণ গন্তব্য ইউরোপীয় ইউনিয়ন...

হাম উপসর্গে মৃত্যু আরও ৪

শেষ ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে হাম ও হামের...

গুগল ভিডস দিয়ে তৈরি হবে এআই ভিডিও

এআই ভিডিও তৈরির চাহিদাকে পুঁজি করে টেক জায়ান্ট গুগল তাদের এআই ভিডিও অ্যাসিস্...

স্পেন-আর্জেন্টিনা ফাইনাল ঘিরে মহিষ ভোজের আয়োজন

মাদারীপুরের শিবচরে বিশ্বকাপ ফুটবল ফাইনালকে কেন্দ্র করে মাদারীপুরের শিবচরে ভোজ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা