সংগৃহীত
জাতীয়

নির্বাচন নিয়ে যা বললেন প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম জানিয়েছেন বাংলাদেশের জাতীয় নির্বাচন নিয়ে জাপানের উপমন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে।

আরও পড়ুন: রাতে ঝড়ের আভাস

শনিবার (৭অক্টোবর) রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় জাপানের পররাষ্ট্র বিষয়ক সংসদীয় উপমন্ত্রী কোমুরা মাসাহিরোর সঙ্গে বৈঠক শেষে এ কথা জানিয়েছেন তিনি।

প্রতিমন্ত্রী জানান, নির্বাচন প্রসঙ্গে আমরা স্বতঃপ্রণোদিত হয়ে আমাদের ইচ্ছাটা পুনর্ব্যক্ত করেছি। বাংলাদেশ জাপানের মধ্যে যে সম্পর্ক, ২-১ টি রাষ্ট্র থেকে বিভিন্ন সময়ে যে ধরণের উদ্বেগ ও অন্যান্য বিষয়ে শুনেছেন এ ধরণের কিছু নেই। সুষ্ঠু নির্বাচনের পুনর্ব্যক্ত করেছি আমরা। সরকার সুষ্ঠু নির্বাচনে বদ্ধ পরিকর।

আরও পড়ুন: বিএনপি কাণ্ডজ্ঞানহীন বক্তব্য দিচ্ছে

তিনি আরও জানান, আমরা বাংলাদেশের সঙ্গে জাপানের ব্যবসার কথা বলতে গিয়ে বলেছি যে, গত ১৫ বছরের ধারাবাহিকতায় ও রাজনৈতিক স্থিতিশীলতার জন্য আজকের বাংলাদেশ এখানে দাঁড়িয়ে আছে। আগামী দিনেও এটা অব্যাহত থাকবে।

রোহিঙ্গা ইস্যুতে আলোচনার প্রসঙ্গে শাহরিয়ার আলম জানায়, তিনি রোহিঙ্গা ক্যাম্পে যাবেন। তার জন্য জাপানের সহযোগিতা প্রয়োজন। মিয়ানমারের সাথে জাপানের ঐতিহাসিক সম্পর্ক আছে। বর্তমানে মিয়ানমারে সেনা শাসনের কারণে একটা জটিলতা আছে।

আরও পড়ুন: ঢাকায় আসছে মার্কিন পর্যবেক্ষক দল

জাপানের পররাষ্ট্র বিষয়ক সংসদীয় উপমন্ত্রী কোমুরা মাসাহিরো বলেন, জাপান বাংলাদেশ রোহিঙ্গাদের আশ্রয় দেয়ায় সন্তোষ প্রকাশ করেছে। একই সাথে জাপান স্বেচ্ছায়, মর্যাদার ভিত্তিতে ও নিরাপদে রোহিঙ্গাদের প্রত্যাবাসন আশা করে। আমাদের প্রত্যাশা এ বিষয়ে মিয়ানমার প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

রাজনীতির মাঠে নামছেন মেসি!

সবুজ গালিচার জাদুকরী অধ্যায় সাঙ্গ করে আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানি...

‘বিশ্বকাপ ফাইনালের আগেই আমরা নিঃশেষ হয়ে গিয়েছিলাম’

আন্তর্জাতিক ফুটবলকে চিরবিদায় জানানোর স্মরণীয় রাতে...

রামপাল সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভ...

বিজিবির বীরত্বে বিএসএফের পিছুটান, ফের পুশইনের চেষ্টা ব্যর্থ

পঞ্চগড়ের বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের মালকাডাঙ্গা স...

রাহুল-প্রিয়াঙ্কাকে পাঁজাকোলা করে তুলে নিয়ে গেল পুলিশ

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং বিতর্কিত ভোটার তালিকা সংশ...

ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের কল্যাণে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী তারেক রহমান

ধর্ম, বর্ণ, শ্রেণি ও পেশার কোনো ভেদাভেদ নয়, বরং দেশের প্রতিটি নাগরিকের সমান অ...

আইসিসির নতুন চক্রে আসছে বড় চমক

রেড-বল ক্রিকেটের রোমাঞ্চ ও জনপ্রিয়তা বিশ্বজুড়ে দিন দিন যেভাবে বৃদ্ধি পাচ্ছে...

ফেডারেশন কাপে বসুন্ধরা ও মোহামেডানের বড় জয়

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খেলেও ঘরোয়া ফুটবলের মর্যাদাপূর...

প্রথম ওয়েব ফিল্ম নিয়ে দারুণ উচ্ছ্বসিত পায়েল

সাধারণ প্রেমের গল্প কিংবা ত্রিকোণ প্রেমের গণ্ডি পেরিয়ে বিবাহিত জীবনের টানাপোড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা