সংগৃহীত
জাতীয়

আমাদের আমেরিকা না গেলেও চলবে

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক মন্তব্য করেছেন আমাদের আমেরিকা না গেলেও চলবে।

শনিবার (৭ অক্টোবর) টাঙ্গাইলের মধুপুর উপজেলার শোলাকুড়ির দোখলা রেস্ট হাউসে তিনি এ মন্তব্য করেন।

আরও পড়ুন: স্টেডিয়ামের সামনে মরদেহ উদ্ধার

কৃষিমন্ত্রী জানান, আমাদের আমেরিকা না গেলেও চলবে। ২-১ জন মন্ত্রী না গেলেও ক্ষতি নেই। জেলে যাওয়ার জন্য প্রস্তুত আমরা, আমেরিকা ভিসা নিয়ে যেতে পারব না। কিছু মানুষকে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, আমেরিকায় কয়জন যায়। নিষেধাজ্ঞা দিয়ে তারা কী করবে। গুলশান-বানানীর বড় লোকের ছেলে-মেয়েরাই আমেরিকায় যায়। তারা না গেলে দেশের কোনো ক্ষতি হবে না।

তিনি আরও জানায়, অর্থনৈতিকভাবে যদি আমে‌রিকা স্যাংশন দেয়ও আমরা দেখব কীভাবে মোকাবিলা করা যায়। আমেরিকাসহ আন্তর্জাতিক বিশ্বে অনেক দেশ মুক্তিযুদ্ধের সময় আমাদের পক্ষে ছিল।

আরও পড়ুন: বিএনপি কাণ্ডজ্ঞানহীন বক্তব্য দিচ্ছে

তি‌নি আরও ব‌লেন, আগামী ৩ মাস পর জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে, তা গোটা পৃথিবীর কাছে গ্রহণযোগ্যতা পাবে। কোনো দল নির্বাচনকে বানচাল করতে পারবে না। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি ষড়যন্ত্র করেই কেউ এই নির্বাচনকে বানচাল করতে পারবে না।

সবশেষে তিনি জানান, পুলিশ প্রশাসন বর্তমানে খুবই তৎপর রয়েছে। সকল ষড়যন্ত্র তারা মোকাবিলা করতে সক্ষম হবে।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সিরাজদীখানে শ্রেণিকক্ষে ঢুকে ষষ্ঠ শ্রেণির ছাত্রকে আছাড়, আটক-১

মুন্সীগঞ্জের সিরাজদীখানে বিদ্যালয়ের শ্রেণিকক্ষে ঢুকে ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্...

অ্যাওয়ার্ড পেলেন ঢাবির একজন অধ্যাপক এবং ৫ শিক্ষার্থী

অসাধারণ গবেষণা কর্মের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইন...

১২ স্কুল শিক্ষার্থী অসুস্থ হওয়ার ঘটনায় তদন্ত কমিটি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় স্কুল ফিডিং কর্মস...

‘কফি উইথ করণ’ শেষে কী করবেন করণ জোহর?

দীর্ঘ ২২ বছরের যাত্রা শেষে জনপ্রিয় সেলিব্রিটি চ্যাট শো ‘কফি উইথ করণ&rsq...

ইতিহাস গড়লেন টেইলর সুইফট, নজর কাড়ল পোশাকও

সংগীতজগতের অন্যতম আলোচিত পুরস্কার অনুষ্ঠান এমটিভি ভিডিও মিউজিক অ্যাওয়ার্ডসে (...

কিছু রাজনৈতিক দল অনাকাংখিত ঘটনাকে পূঁজি করে দেশে অরাজগতা সৃষ্টির পায়তারা করছে

কিছু রাজনৈতিক দল কিছু অনাকাংখিত ঘটনাকে পূঁজি করে দেশে অরাজগতা সৃষ্টির পায়তারা...

সেপ্টেম্বরে রেমিট্যান্স এলো ২৭৪ কোটি ডলার

প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স বা প্রবাসী আয়ে ইতিবা...

ফেনীতে নানা বাড়ির অতীত স্মৃতি স্মরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নানা বাড়ির জেলায় এসে অতীত স্মৃতি স্মরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা