ছবি-সংগৃহীত
রাজনীতি

আমরা ত্রাণকর্তা হতে পারিনি

নিজস্ব প্রতিবেদক : জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদেরের বলেছেন, আজ যারাই আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলছে, সাধারণ মানুষ তাদেরই ত্রাণকর্তা ভাবছে। যার মধ্যে পাঁচবার দুর্নীতিতে চ্যাম্পিয়নরাও আছে। তবে আপসোস আমরা সেই ত্রাণকর্তা হতে পারিনি ৷

আরও পড়ুন : ইসলাম প্রচারে কেউ পদক্ষেপ নেয়নি

রোববার (৩০ জুলাই) দুপুরে বগুড়া পৌরশহরের শহীদ টিটু মিলনায়তনে জেলা জাতীয় পার্টির দ্বি-বার্ষিক সম্মেলনে তিনি এসব কথা বলেন।

জাপা চেয়ারম্যান বলেন, মানুষ আওয়ামী লীগ ও বিএনপির বিকল্প খুঁজছে। তবে বাস্তবতা হচ্ছে জাতীয় পার্টি সেই বিকল্প হতে পারেনি। সাধারণ মানুষের মধ্যে জাতীয় পার্টির জন্য কোনো গ্রহণযোগ্যতা দেখি না।

জি এম কাদের বলেন, আমরা দালালি করে ক্ষমতায় আসতে চাই না। জাতীয় রাজনীতি এখন সংঘাতময় হয়ে গেছে। সরকার ইচ্ছেমতো সংবিধান বদল করে নির্বাচন ব্যবস্থা কুক্ষিগত করেছে। আমাদের জনগণের কাছে যেতে পদে পদে বাধা দেওয়া হয়েছে। তবে জাতীয় পার্টি এখন থেকে জনগণের রাজনীতি করবে। দলকে যারা বিভ্রান্ত করতে চায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন : বিএনপি বৈঠকে না বসায় আমরা হতাশ

তিনি বলেন, জাতীয় পার্টিতে পদ পদবি পাওয়া এখন কোনো বিষয়ই নয়। কারণ মানুষ আমাদের আর গ্রহণ করে না। এজন্য আওয়ামী লীগ দায়ী। এরাই জাতীয় পার্টির সবচেয়ে বেশি ক্ষতি করেছে। বিএনপিও ক্ষতি করেছে, তবে আওয়ামী লীগ করছে ধ্বংস।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

গাজীপুরের ডেগির চালা এলাকায় একটি তৈরি পোশাক কারখান...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

মাদকসহ আটক খুবির ৩ শিক্ষার্থী বহিষ্কার

মাদকদ্রব্য (গাঁজা)সহ আটকের ঘটনায় খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) গণযোগাযোগ ও সাং...

চীনকে ৫ গোলে বিধ্বস্ত করে ঐতিহাসিক জয় পেয়েছে ফিলিস্তিন

চীনের বিপক্ষে দুর্দান্ত ও দাপুটে এক জয় দিয়ে নিজেদের এশিয়া সফর ও প্রস্তুতি ক্য...

প্রকাশ্যে বৃদ্ধের বুকে লোহার শিক ঢুকিয়ে হত্যা

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় মধু মিয়া (৬২) নামে এক ভ্রাম্যমাণ ফল...

অভিনয়ে ফিরছেন তানিয়া বৃষ্টি

দীর্ঘ প্রায় ৯ মাস ধরে ক্যামেরার আলো ও অভিনয়ের জগৎ থেকে দূরে ছিলেন ছোট পর্দার...

কাভানের রেকর্ডে মেক্সিকোকে উড়িয়ে দিল যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রের ফুটবল অঙ্গনে নতুন এক ইতিহাস গড়েছেন তরুণ বিস্ময় বাংলাদেশি বংশোদ...

তাঞ্জানিয়ায় আইপিইউ সম্মেলনে গেলেন স্পিকার

তাঞ্জানিয়ার আরুসায় অনুষ্ঠিতব্য ১৫৩তম আইপিইউ সম্মেল...

কেন বাংলাদেশে খেলা হলো না ব্রাজিলের

ব্রাজিলের তারকাখচিত ফুটবল দলকে বাংলাদেশে নিয়ে আসার দারুণ একটি সুযোগ তৈরি হয়েছ...

ভাঙারি ব্যবসায়ীকে পাথর মেরে হত্যা: প্রধান আসামির জামিন স্থগিত

রাজধানীর মিটফোর্ড (স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ)...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা