ছবি: সংগৃহীত
রাজনীতি
ধোলাইখালে সংঘর্ষ

৪২৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিনিধি: রাজধানীর ধোলাইখালে বিএনপির অবস্থান কর্মসূচি পালনকালে পুলিশের সাথে সংঘর্ষের ঘটনায় ৪২৪ নেতাকর্মীর বিরুদ্ধে সূত্রাপুর থানায় মামলা করা হয়েছে।

আরও পড়ুন: উখিয়ায় সন্ত্রাসীদের গুলিতে নিহত ১

গতকাল শনিবার (২৯ জুলাই) রাতে সূত্রাপুর থানার এসআই নাসির উদ্দিন হাওলাদার বাদী হয়ে এ মামলা দায়ের করেন।

রোববার (৩০ জুলাই) গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মঈনুল ইসলাম।

এ মামলায় বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ ও ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরীসহ ২৪ নেতাকর্মীর নাম উল্লেখ করা হয়েছে। এর জেরে আব্দুস সালাম আজাদসহ ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

আরও পড়ুন: কক্সবাজারে রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

এছাড়া নিপুণ রায় চৌধুরীসহ ১৯ জন পলাতক দেখানো হয়েছে।

ধোলাইখাল এলাকায় বিএনপির অবস্থান কর্মসূচিটি পালনের কথা ছিল নয়াবাজারে। কিন্তু সকাল থেকে সেখানে অবস্থান নেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। সেই সাথে বিপুল সংখ্যক পুলিশ সদস্যও সেখানে মোতায়েন করা হয়।

আরও পড়ুন: সোমবার সারাদেশে বিএনপির জনসমাবেশ

ফলে বিএনপির নেতাকর্মীরা নয়াবাজার থেকে প্রায় দেড় কিলোমিটার দূরে ধোলাইখাল এলাকায় অবস্থান নেন। সেখানেই পুলিশের সাথে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

এ সময় পুলিশকে কাঁদানে গ্যাসের শেল ছুড়তে দেখা যায়। এতে উত্তেজিত নেতাকর্মীরা জবাবে ইট-পাটকেল ছোড়ে। ঐ সময় বেশ কয়েকজন নেতাকর্মীকে আটক করতে দেখা গেছে।

এ ঘটনায় আহত হয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। তাকে রক্তাক্ত অবস্থায় আটক করে পরে ছেড়ে দেওয়া হয়েছে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ষষ্ঠী দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব, ঢাকেশ্বরী মন্দিরে বিশ্বশান্তির প্রার্থনায় মুখরিত প্রাঙ্গণ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ শুক্রবার...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

ঢাবিতে ১৬০ দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীকে সাদা ছড়ি ও আর্থিক সহায়তা প্রদান

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ও...

আন্তঃবিশ্ববিদ্যালয় দাবায় ঢাবি অপরাজিত চ্যাম্পিয়ন

আন্তঃবিশ্ববিদ্যালয় দাবা প্রতিযোগিতায় ঢাকা বিশ্ববিদ...

লিটন ও মিরাজের অনুপস্থিতিতে জিম্বাবুয়ের বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

আবুধাবিতে অনুষ্ঠিতব্য ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচেই মাঠে নামার আগেই বড়...

যুক্তরাষ্ট্রকে ভারতে হস্তক্ষেপের আহবান মার্কিন আইনপ্রণেতার

ভারতের রাজধানী নয়াদিল্লিসহ দেশটির বিভিন্ন অঞ্চলে শিক্ষার্থীদের চলমান ‘ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা