ছবি : সংগৃহিত
রাজনীতি

বিএনপির পরিকল্পনা ছিল ঢাকা অচল করা

নিজস্ব প্রতিবেদক: বিএনপি অবস্থান কর্মসূচির নামে ঢাকাকে অচল করে দেওয়ার পরিকল্পনা করেছিল জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, একই সঙ্গে তারা আগের মতো অগ্নিসন্ত্রাসের পথ বেছে নেয়। তা নিয়ন্ত্রণ করতে গিয়ে অনেক পুলিশ সদস্য আহত হয়েছেন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আরও পড়ুন: বিএনপির ‘এক দফা’ অগ্নিসন্ত্রাস

শনিবার (২৯ জুলাই) বিকেলে তিনি রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন হাসপাতালে আহত পুলিশ সদস্যদের দেখতে গিয়ে এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমাদের কাছে আগেই তথ্য ছিল যে, বিএনপি এরকম জ্বালাও-পোড়াওয়ের কর্মসূচি পালন করতে যাচ্ছে। যার উদ্দেশ্য ছিল, সারা দেশ থেকে ঢাকাকে অচল করে দেওয়া। তারই অংশ হিসেবে বিএনপির বেশ কয়েকজন সিনিয়র নেতা রাজধানীর বিভিন্ন রাস্তায় দলীয় নেতাকর্মী নিয়ে অবস্থান নেয়।

আরও পড়ুন: রোববার সারাদেশে আ.লীগের বিক্ষোভ

পুলিশ সদস্যরা তাদের সরে যাওয়ার অনুরোধ করলে তারা ইট-পাটকেল ছুড়তে থাকে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নানা উদ্যোগ গ্রহণ করে। কিন্তু, বিএনপির নেতাকর্মীদের মারমুখী আচরণে একজন অতিরিক্ত ডিআইজিসহ প্রায় ৪০ জন পুলিশ সদস্য আহত হয়েছেন।

তাদের রাজারবাগ পুলিশ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। অনেকেই হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়ে ফিরে গেছেন।

আরও পড়ুন: ডিবিপ্রধানের সঙ্গে খাবার খেলেন গয়েশ্বর!

আসাদুজ্জামান খান বলেন, আপনারা দেখেছেন, অতীতেও সরকারবিরোধী আন্দোলনের নামে তারা কিভাবে জ্বালাও-পোড়াও করেছে, কত মানুষকে পুড়িয়ে মেরেছে। এসব বিষয় চিন্তা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ ধরনের রোগীদের চিকিৎসা দেওয়ার জন্য বেশ কয়েকটি হাসপাতালও চালু করেছেন। যেখানে এসব রোগীর চিকিৎসা দেওয়া হয়। বিএনপি এবার রাজনীতির নামে মাঠে নেমে বিশৃঙ্খলা করছে ২০১৪-১৫ সালের মতোই।

বিএনপির এক নেত্রীর উদ্ধৃতি দিয়ে মন্ত্রী বলেন, ওই নেত্রী ফেসবুকে ভিডিও কলে নেতাকর্মীদের আগুন দেওয়ার কথা বলেন। এ ধরনের কথাবার্তা আইনের বরখেলাপ।

আরও পড়ুন: আমানকে দেখতে প্রধানমন্ত্রীর প্রতিনিধি

তিনি এ আগুন কাকে দেখানোর কথা বলেছেন, তা দেশের সাধারণ জনগণ বোঝে। তবে, তাদের সে পরিকল্পনা কোনোদিনই সফল হবে না। কেননা, এ দেশে জালাও-পোড়াও, অগ্নিসন্ত্রাস করে কোনোদিনও রাষ্ট্র ক্ষমতায় যাওয়া যায় না।

রাষ্ট্র ক্ষমতায় যেতে হলে একমাত্র ভোটের মাধ্যমে তা হতে হবে। জনগণের ওপর আস্থা থাকলে বিএনপি সে পথে যাবে বলে আমি আশা করছি।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে বাসের নিচে চাপা পড়ে থাকা শিক্ষার্থীর মরদেহ ৩ দিন পর উদ্ধার

ফরিদপুরের বোয়ালমারীতে বাস-ট্রাক সংঘর্ষের পর খাদে পড়ে যাওয়া বাসের নিচে চাপা পড়...

যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় টানা চতুর্থ দিন বাড়ল তেলের দাম

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনায় জ্বালানি সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্...

২০২৭ সালের এসএসসি পরীক্ষা দুই মাস পেছানোর ভাবনা

২০২৭ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা নির্ধারিত সময়ের তুলনায় প্রায় দুই মাস পিছি...

লাগামহীন ‘বাংলার টেসলা’, ঢাকার সড়কে আতঙ্ক

ঢাকার রাত যত গভীর হয়, শহরের ব্যস্ততা ততটা কমে এলেও বিদ্যুতের চাহিদা সবসময় একই...

আসছে ‘জিন্দেগি না মিলেগি দোবারা ২’

২০১১ সালে মুক্তি পায় জোয়া আখতারের সিনেমা ‘জিন্দেগি না মিলেগি দোবারা&rsq...

ডেঙ্গুতে আরও ২ মৃত্যু, নতুন ভর্তি ৬৭১

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও দুজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন...

ওজন নিয়ন্ত্রণে আদা চা কতটা কার্যকর? খাবেন যেভাবে

খাওয়ার পর পেট ফাঁপা, ভারী লাগা কিংবা হজমের অস্বস্তিতে অনেকেই ঘরোয়া সমাধান খোঁ...

ভারতের সঙ্গে সম্পর্ক হবে সমমর্যাদার ভিত্তিতে: রিজভী

ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক সমমর্যাদা ও পারস্পরিক স্বার্থের ভিত্তিতে হবে...

দুদক কোনো চাপের মধ্যে নেই: চেয়ারম্যান

দুর্নীতি দমন কমিশন (দুদক) কোনো ধরনের চাপের মধ্যে নেই এবং স্বাধীনভাবে কাজ করবে...

নাগরিক সেবা নিশ্চিত করতে ডিএসসিসির সমন্বিত অভিযান

নাগরিক সেবার মান নিশ্চিত করতে রাজধানীর সাইন্সল্যাব ও সিটি কলেজ এলাকায়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা