ছবি: সংগৃহীত
জাতীয়

ইসলাম প্রচারে কেউ পদক্ষেপ নেয়নি

নিজস্ব প্রতিবেদক: জাতির পিতাকে হত্যা করার পর ইসলামের নাম নিয়ে অনেকে ক্ষমতায় এসেছে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ইসলাম ধর্ম প্রচার-প্রসারে কেউ কোনো পদক্ষেপ নেয়নি।

আরও পড়ুন: চট্টগ্রাম-১০ উপ নির্বাচন: ভোট গ্রহণ চলছে

রোববার (৩০ জুলাই) সকালে পঞ্চম পর্যায়ে নির্মিত ৫০ টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধন অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত থেকে এ কথা বলেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, ’৯৬ সালে আমি যখন সরকার গঠন করি, তখন ইসলামিক ফাউন্ডেশনের নিজস্ব কোনো ভবন ছিল না। আমি ১০ তলা ভবন নির্মাণ করে দেই। সব জেলায় স্থায়ী অফিস ছিল না। মাত্র ৩৪ টি জেলায় অফিস ছিল।

আরও পড়ুন: সারাদেশে আজ আ.লীগের বিক্ষোভ

তিনি বলেন, আমি সরকারে আসার পর প্রতিটি জেলায় ইসলামী ফাউন্ডেশনের জন্য অফিসের ব্যবস্থা করে দেই ও কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়।

সরকারপ্রধান আরও বলেন, আমি যখন বায়তুল মোকাররম মসজিদকে উন্নত করার জন্য প্রকল্প নিলাম, কাজ শুরু করলাম, সেখানে আমাদের মহিলাদের নামাজের সুব্যবস্থা, পুরুষদের নামাজের সুব্যবস্থা, অজুখানা থেকে শুরু করে গাড়ি পার্কিংয়ের সুব্যবস্থাসহ মিনার তৈরি করে দিচ্ছি।

তখন ২০০১ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসতে পারেনি। খালেদা জিয়া ক্ষমতায় এসে এ মসজিদের কাজ বন্ধ করে দেয়।

আরও পড়ুন: আরও ৫০ টি মডেল মসজিদ উদ্বোধন

আমরা যতটুকু কাজ করেছিলাম, ততটুকু পড়ে থাকে। এটি অত্যন্ত দুঃখদায়ক একটা ঘটনা।

তিনি বলেন, ৮ বছর পর যখন আমরা ক্ষমতায় এসে বায়তুল মোকাররম মসজিদকে আবার পুনর্নির্মাণ করে উদ্বোধন করি, এখানে আমাদেরকে সৌদি সরকারও সহায়তা করে।

শুধু বায়তুল মোকাররম মসজিদ না, ক্যান্টনমেন্টে একটি বড় মসজিদের কাজ শুরু করছিলাম। তখন খালেদা জিয়ার বক্তব্য ছিল, এতো বড় মসজিদে কে যাবে নামাজ পড়তে? মিনারগুলো তৈরি করতে দেয়নি।

আরও পড়ুন: উখিয়ায় সন্ত্রাসীদের গুলিতে নিহত ১

প্রধানমন্ত্রী বলেন, দ্বিতীয়বার ক্ষমতায় এসে মসজিদটা নির্মাণ করি। ইসলাম ধর্মের নামে রাজনীতি করে। কিন্তু ধর্মীয় কাজে তাদের কোনো আন্তরিকতা ছিল না। যা ছিল শুধু দেখানো।

তিনি বলেন, তাদের (বিএনপি) চরিত্র তো জানেন, তারা অগ্নিসন্ত্রাসী। গতকালও দেখেছেন। কতগুলো বাস পুড়িয়েছে। এর আগে জীবন্ত মানুষগুলোকে পুড়িয়ে হত্যা করেছে।

শেখ হাসিনা বলেন, গতকালও তাদের ভয়ঙ্কর অগ্নিসন্ত্রাসী রূপ আবার দেখলাম। বাংলাদেশে যেন এ ধরনের সন্ত্রাসীরা ক্ষতি করতে না পারে, সেজন্য সবার কাছে আমার আহ্বান থাকলো।

আরও পড়ুন: আজ ঢাকার বায়ু সহনীয়

এ সময় মুসল্লি, ইমাম এবং মোয়াজ্জিনদের অনুরোধ জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, আমাদের সমাজে বিভিন্ন ধরনের অপকর্ম হয়। এগুলো থেকে মানুষ যেন বিরত থাকে, সেজন্য আপনাদের খুতবায় সচেতন করবেন।

যেমন- বাল্যবিবাহ রোধ করা, শিক্ষার প্রতি যেন সবাই আন্তরিক হয়, জঙ্গিবাদের সাথে, সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে কারো ছেলে-মেয়ে যেন সম্পৃক্ত না হয়।

তিনি বলেন, ইসলামের নামে জঙ্গিবাদি কার্যক্রম করে ইসলামের সুনাম নষ্ট করে দেওয়া হচ্ছে। মুষ্টিমেয় কয়েকটি মানুষের জন্য আমাদের পবিত্র ধর্ম বিশ্বের কাছে প্রশ্নবিদ্ধ হচ্ছে, সেটা যেন না হয়।

আরও পড়ুন: ফিরেছেন এক লাখ সাড়ে ৬ হাজার হাজি

জঙ্গিবাদ সন্ত্রাস আমাদের জিরো টলারেন্স। কোনোভাবে আমরা তা সহ্য করব না। এ পথে বাংলাদেশ এগিয়ে যাবে না।

এ সময় পঞ্চম পর্যায়ে নির্মিত ৫০ টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঈদুল ফিতরে নেতৃবৃন্দের সিডিউল

দীর্ঘ ১৭ বছর পর দেশে ঈদুল ফিতরের প্রধান জামাতে অংশ নিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী...

শনিবারে ঈদুল ফিতর

সৌদি আরবে ১৪৪৭ হিজরি সনের শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে দেশটিতে শুক্রবার...

শীর্ষ ইরানি নেতাদের হত্যা অগ্রহণযোগ্য: চীন

ইসরায়েলি বিমান হামলায় ইরানের জাতীয় নিরাপত্তা প্রধান আলী লারিজানির নিহত হওয...

ঈদে আসছে নতুন সিনেপ্লেক্স

সময়ের সঙ্গে বদলে গেছে সিনেমা দেখার অভ্যাসও। এক সময় দর্শকদের প্রধান ভরসা ছিল স...

ঈদ আনন্দ উপভোগের কেন্দ্রসমুহ

পবিত্র ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে কর্মব্যস্ত ঢাকা নগরী অনেকটাই যানজটমুক্ত হয়ে প...

শীর্ষ ইরানি নেতাদের হত্যা অগ্রহণযোগ্য: চীন

ইসরায়েলি বিমান হামলায় ইরানের জাতীয় নিরাপত্তা প্রধান আলী লারিজানির নিহত হওয...

দেশবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির

দেশবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা...

ঈদে আসছে নতুন সিনেপ্লেক্স

সময়ের সঙ্গে বদলে গেছে সিনেমা দেখার অভ্যাসও। এক সময় দর্শকদের প্রধান ভরসা ছিল স...

ঈদুল ফিতরে নেতৃবৃন্দের সিডিউল

দীর্ঘ ১৭ বছর পর দেশে ঈদুল ফিতরের প্রধান জামাতে অংশ নিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী...

ঈদ আনন্দ উপভোগের কেন্দ্রসমুহ

পবিত্র ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে কর্মব্যস্ত ঢাকা নগরী অনেকটাই যানজটমুক্ত হয়ে প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা