সংগৃহীত ছবি
রাজনীতি

আমাদের কোণঠাসা করতে চাচ্ছে সরকার

নিজস্ব প্রতিবেদক : জাতীয় পার্টির সঙ্গে বৈষম্য শুরু হয়েছে অভিযোগ করে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, রাজনীতিতে আমাদের কোণঠাসা করতে চাচ্ছে সরকার।

আরও পড়ুন : ওষুধ-রেস্তোরাঁ-মোবাইলে কর প্রত্যাহার

বুধবার (২২ জানুয়ারি) জাতীয় পার্টির চেয়ারম্যানের বনানীর কার্যালয়ে নরসিংদী জেলা নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

জাতীয় পার্টি চেয়ারম্যান বলেন, ‘আমাদের স্বাভাবিক রাজনীতিতে বাধা দেওয়া হচ্ছে, নেতাকর্মীদের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা দেওয়া হচ্ছে। সে হিসেবে আমরা নব্য ফ্যাসিবাদের শিকার মনে হচ্ছে।’

তিনি বলেন, ‘দেশ এখন সঠিকভাবে চলছে না। আইনশৃঙ্খলা পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণে— এমন গ্যারান্টি দিতে পারছে না কেউ। দ্রব্যমূল্য বেড়ে যাওয়ায় মানুষের মধ্যে হাহাকার উঠছে। সাধারণ মানুষ আয় দিয়ে ব্যয় নির্বাহ করতে পারছে না।’

আরও পড়ুন : আ’লীগ নির্বাচনে ফিরতে পারবে না

‘দুর্বল আইন শৃঙ্খলা পরিস্থিতিতে ক্ষুধার্ত মানুষের সংখ্যা বাড়লে তখন যেকোনো অজুহাতে সামাজিক বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে। সামাজিক অস্থিরতা সৃষ্টি হলে দেশের ব্যবসা-বাণিজ্য ক্ষতিগ্রস্ত হবে। দেশি ও বিদেশি বিনিয়োগ মুখ থুবড়ে পড়তে পারে’—সতর্ক করেন জিএম কাদের।

জিএম কাদের মনে করেন, এতে অর্থনীতিতে ব্যাপক নেতিবাচক প্রভাব পড়বে। আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং অর্থনৈতিক অবস্থার অবনতি হলে রাজনীতিতে অস্থিতিশীল ও বিপজ্জনক অবস্থা সৃষ্টি হতে পারে।

আরও পড়ুন : দিনের তাপমাত্রা বৃদ্ধির আভাস

‘বর্তমান সরকার স্বাভাবিকভাবে দেশ চালাতে পারছে না। সরকার চেষ্টা করছে, তাদের আন্তরিকতার অভাব নেই। কিন্তু তারা সফল হতে পারছে না। তাদের নির্দেশ ও পরিকল্পনা অনেক সময় কার্যকর হচ্ছে না, এটাই বাস্তবতা’—বলেন জাপা চেয়ারম্যান।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ব্রিকস নিউ দিল্লি ডিক্লারেশন’ অনুমোদন পেল।

ব্রিকস জোটের শীর্ষ সম্মেলনের প্রথম দিন গতকাল শনিবার গৃহীত যৌথ ঘোষণাপত্রে মধ্য...

নোয়াখালী পৌর বণিক সমিতির নির্বাচন: আপেল সভাপতি, মুকুল সম্পাদক

দীর্ঘ ২৩ বছর পর উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে নোয়াখালী পৌর বণিক সমিতির নির্...

সালিশ বৈঠকে স্বেচ্ছাসেবক দল নেতাকে মারধর, হাতিয়া উপজেলা যুবদল আহ্বায়ককে শোকজ

সংগঠনবিরোধী কর্মকাণ্ড এবং পেশিশক্তি প্রদর্শনপূর্বক সহযোদ্ধাকে রক্তাক্ত করার অ...

আসছে এমআরটি ৫: গাবতলী - দাশেরকান্দি রুট

আসছে মেট্রোরেলের লাইন-৫-এর দক্ষিণাঞ্চলীয়গাবতলী - দাশেরকান্দি রুট । আগামী বুধব...

বীরগঞ্জে নবনির্মিত মৈত্রী সেতুর উদ্বোধন॥ 

দিনাজপুর বীরগঞ্জ উপজেলার ভোগনগর ও মোহাম্মদপুর ইউনিয়নের সিংড়া-রসুল পুর বালিয়া...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা