রাজনীতি

স্মার্ট বাংলাদেশ গড়তে স্মার্ট হতে হবে

কামরুল সিকদার, বোয়ালমারী (ফরিদপুর) : বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সভাপতি এডভোকেট মো. লিয়াকত শিকদার বলেছেন, 'স্মার্ট বাংলাদেশ গড়তে ছাত্রছাত্রীদের স্মার্ট হতে হবে। স্মার্ট ছাত্রছাত্রী হতে ভালো ছাত্রছাত্রী হওয়ার পাশাপাশি কো-কারিকুলার অ্যাকটিভিটিসেও ভালো হতে হবে। তাহলে তোমাদের মধ্যে নেতৃত্বের গুনাবলী আসবে। তোমরা স্মার্ট বাংলাদেশ গড়তে উপযুক্ত হবে। তবেই তোমরা বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন করতে পারবে।

আরও পড়ুন: নায়িকা মাহি গ্রেফতার

শনিবার (১৮ মার্চ) সকালে বোয়ালমারী উপজেলার চতুল ইউনিয়নের রাজাপুরে অবস্থিত 'রাজাপুর উচ্চ বিদ্যালয়'-এর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি এডভোকেট মো. লিয়াকত শিকদার এসব কথা বলেন।

তিনি বলেন, তোমরা বড় হয়ে কেউ ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, কেউ সাংবাদিক হবে, রাজনীতিবিদ হবে। কেউ দেশে থাকবে, কেউ বিদেশে যাবে। কিন্তু তোমরা কখনো বাবা-মাকে ভুলে যাবে না, শিক্ষককে ভুলে যাবে না। আর বাংলাদেশকে ভুলে যাবে না।'

আরও পড়ুন: পুতিনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

তিনি আরও বলেন, 'শেখ হাসিনা পদ্মা সেতু করে দিয়েছেন। এ অঞ্চল এখন শিল্পোন্নত হবে। আমাদের এ এলাকায় আর অভাব থাকবে না।'

এর আগে প্রতিযোগিতার উদ্বোধন করেন বোয়ালমারী পৌরসভার মেয়র মো. সেলিম রেজা লিপন। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নওয়াব্জাদা এ এফ এম আব্দুর রহমান (ফজল এ রহমান)-এর সভাপতিত্বে এবং সহকারী শিক্ষক মো. নাজমুল হকের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিদ্যালয়ের সাবেক সভাপতি মো. কামরুল হাসান (হাসান মেম্বার), প্রধান শিক্ষক শরীফ শাহিনুর আলম, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. রাহাদুল আখতার তপন, উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি মো. সজীব মোল্যা প্রমুখ।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

গাজীপুরের ডেগির চালা এলাকায় একটি তৈরি পোশাক কারখান...

তুরস্ককে ৩-০ গোলে হারালো বেলজিয়াম

ক্যারিয়ারের গোধূলিলগ্নে পৌঁছেও বয়স যে শুধুই একটি সংখ্যা, তা আবারও প্রমাণ করল...

মাদকসহ আটক খুবির ৩ শিক্ষার্থী বহিষ্কার

মাদকদ্রব্য (গাঁজা)সহ আটকের ঘটনায় খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) গণযোগাযোগ ও সাং...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

২০০ টাকা কেজি শিম

রাজধানীর খুচরা বাজারগুলোতে আজ শনিবার ৩ অক্টোবর মাছ, মাংস ও ডিমের দামে বড় কোনো...

শহীদ জিয়ার বাংলাদেশ : মিনবেন থেকে মিনসিন...........

তারেক রহমানের চীন সফর আবারও মনে করিয়ে দিল- বাংলাদেশ-চীন সম্পর্কের ইতিহাস শুধু...

নিঃসঙ্গ শক্তিতে পরিণত হচ্ছে আমেরিকা!

দিল্লিতে আয়োজিত অত্যন্ত গুরুত্বপূর্ণ এক আন্তর্জাতিক সম্মেলনে বিশ্ব রাজনীতির চ...

এশিয়ান গেমসে পদক তালিকার শীর্ষে চীন-জাপান

পর্দা নেমেছে ২০তম এশিয়ান গেমসের। চূড়ান্ত হওয়া পদক তালিকার শীর্ষে যথারীতি আধি...

ঝিমলি হয়ে আবারও পর্দায় কৌশানী

টলিপাড়ার জনপ্রিয় অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায় বড় পর্দায় ফিরছেন তার আলোচিত &l...

তেহরানের দেয়ালে ট্রাম্পের ব্যঙ্গাত্মক ছবি

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান তীব্র উত্তেজনার মধ্যেই ইরানের রাজধানী তে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা