রাজনীতি

সব আসনে প্রার্থী দেওয়ার চেষ্টা করছি

সান নিউজ ডেস্ক: আগামী নির্বাচনে সব আসনে প্রার্থী দেওয়ার চেষ্টা করছি বলে জানিয়ে জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের (জিএম কাদের) বলেছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনে নির্বাচন করার জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি। আমাদের সব জায়গায় লোক আছে। নির্বাচনে একক প্রার্থী দিয়ে নির্বাচনের লক্ষ্যে রাজনীতি ও সংগঠনকে গড়ে তোলার চেষ্টা করে যাচ্ছি।

আরও পড়ুন: ঢাকায় গাছ লাগানোর বিকল্প নেই

শুক্রবার (৩ মার্চ) দুপুরে লালমনিরহাট ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতাল পরিদর্শন উপলক্ষ্যে ব্যবস্থাপনা কমিটির সভা শেষে তিনি এসব কথা বলেন।

জিএম কাদের বলেন, ‘আমাদের দেশের মানুষের জন্য চিকিৎসক নেই। সাধারণ মানুষের বাঁচার যে একটা অধিকার সেটিও তারা হারিয়ে ফেলেছেন। চিকিৎসা সুবিধার উন্নতি করেছে বাংলাদেশ। কিন্তু সেটি উচ্চ শ্রেণির জন্য। সাধারণ মানুষের জন্য চিকিৎসা অত্যন্ত ব্যয়বহুল।’

আরও পড়ুন: ইউক্রেন যুদ্ধের সমাধান মেলেনি

তিনি আরও বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টি এককভাবে অংশ নেবে। এজন্য জাতীয় পার্টি কাজ করে যাচ্ছে।

এ সময় হাসপাতালের তত্ত্বাবধায়ক রমজান আলীর সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- সিভিল সার্জন নির্মলেন্দু রায়, চিকিৎসক জাহাঙ্গীর আলম, অতিরিক্ত পুলিশ সুপার আতিকুল হক, সমাজসেবা কর্মকর্তা এরশাদ আলী, জেলা জাতীয় পার্টির সদস্য সচিব জাহিদ হাসান লিমন, সদর উপজেলা সভাপতি অ্যাডভোকেট নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক মাহাতাব আলী, পৌর জাতীয় পার্টির আহ্বায়ক আলমগীর চৌধুরী প্রমুখ।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

গাজীপুরের ডেগির চালা এলাকায় একটি তৈরি পোশাক কারখান...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

মাদকসহ আটক খুবির ৩ শিক্ষার্থী বহিষ্কার

মাদকদ্রব্য (গাঁজা)সহ আটকের ঘটনায় খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) গণযোগাযোগ ও সাং...

প্রকাশ্যে বৃদ্ধের বুকে লোহার শিক ঢুকিয়ে হত্যা

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় মধু মিয়া (৬২) নামে এক ভ্রাম্যমাণ ফল...

ঢাকা ওয়ান্ডারার্সকে গুড়িয়ে দিল আবাহনী

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খাওয়ার পর অবশেষে জয়ের দেখা পেয়...

ক্রীড়াবিদদের জন্য ২০০ কোটি টাকা বরাদ্দ: প্রতিমন্ত্রী আমিনুল হক

দেশের ক্রীড়াঙ্গনে বড় ধরনের ইতিবাচক পরিবর্তনের আভাস দিয়েছেন যুব ও ক্রীড়া প্রতি...

বাংলাদেশের সংবিধানে সংস্কারে রাজনৈতিক ঐকমত্য প্রয়োজন: ইইউ রাষ্ট্রদূত

বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্র...

অবৈধভাবে সার মজুত করে সব পদ হারালেন জামায়াত নেতা

সিরাজগঞ্জের কামারখন্দে নিয়মবহির্ভূতভাবে সার মজুত ক...

মার্কিন আক্রমণ মোকাবেলায় কানাডার প্রস্তুতি

যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি সশস্ত্র সংঘাতের সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ হলেও, মার্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা