রাজনীতি

ঢাবিতে ছাত্রলীগের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতাকর্মীরা বৃহস্পতিবার (২ মার্চ) দিবাগত রাত ১টার দিকে উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নেন।

আরও পড়ুন: মুরব্বিয়ানা করতে পারব না

আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক তানজীমউদ্দিন খানের বিচারের দাবিতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন তারা। এ সময় তারা 'আমার ভাই মরবে কেন? প্রশাসন জবাব চাই' বলে শ্লোগান দিতে থাকে।

নেতাকর্মীর অভিযোগ, এক নারী শিক্ষার্থীর বিরুদ্ধে ‘কুৎসা’ রটানোর অভিযোগে শ্রেণিকক্ষে বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ইসহাক ধ্রুবকে অপমান করেন ওই বিভাগের শিক্ষক অধ্যাপক তানজীমউদ্দিন খান।

শিক্ষকের এ অপমানের কারণে ওই শিক্ষার্থী ঘুমের ওষুধ খেয়ে ফেসবুকে আত্মহত্যার ঘোষণা দিয়ে নিখোঁজ হন। পরে মধ্যরাতে ওই শিক্ষার্থীকে আহতাবস্থায় বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হল থেকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠায় প্রক্টরিয়াল টিম। ওই শিক্ষার্থী ছাত্রলীগ করায় তাকে ওই শিক্ষক অপমান করেছেন বলে অভিযোগ নেতাকমীদের।

আরও পড়ুন: ৩ দিন বন্ধ সায়েদাবাদ রেল ক্রসিং

তবে অভিযোগ অস্বীকার করেছেন অধ্যাপক ড. তানজীমউদ্দিন খান। তিনি বলেন, একটি বিষয়ে শ্রেণিকক্ষে কথা হয়েছিল। ওই বিষয়ে তার কাছে জবাব জানতে চেয়েছিলাম। ছাত্রলীগ করার কারণে তাকে অপমান করা হয়নি। এসব অভিযোগের সত্যতা নেই। আমি ওর সঙ্গে সন্ধ্যায় চটপটি খেয়েছি। এখন তার খোঁজখবর নিচ্ছি।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

গাজীপুরের ডেগির চালা এলাকায় একটি তৈরি পোশাক কারখান...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

মাদকসহ আটক খুবির ৩ শিক্ষার্থী বহিষ্কার

মাদকদ্রব্য (গাঁজা)সহ আটকের ঘটনায় খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) গণযোগাযোগ ও সাং...

প্রকাশ্যে বৃদ্ধের বুকে লোহার শিক ঢুকিয়ে হত্যা

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় মধু মিয়া (৬২) নামে এক ভ্রাম্যমাণ ফল...

ঢাকা ওয়ান্ডারার্সকে গুড়িয়ে দিল আবাহনী

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খাওয়ার পর অবশেষে জয়ের দেখা পেয়...

কাভানের রেকর্ডে মেক্সিকোকে উড়িয়ে দিল যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রের ফুটবল অঙ্গনে নতুন এক ইতিহাস গড়েছেন তরুণ বিস্ময় বাংলাদেশি বংশোদ...

তাঞ্জানিয়ায় আইপিইউ সম্মেলনে গেলেন স্পিকার

তাঞ্জানিয়ার আরুসায় অনুষ্ঠিতব্য ১৫৩তম আইপিইউ সম্মেল...

কেন বাংলাদেশে খেলা হলো না ব্রাজিলের

ব্রাজিলের তারকাখচিত ফুটবল দলকে বাংলাদেশে নিয়ে আসার দারুণ একটি সুযোগ তৈরি হয়েছ...

ভাঙারি ব্যবসায়ীকে পাথর মেরে হত্যা: প্রধান আসামির জামিন স্থগিত

রাজধানীর মিটফোর্ড (স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ)...

শুরু হচ্ছে ফায়ার ম্যারাথন-১০২ এর রেজিস্ট্রেশন

‘Run & Rise for Humanity, Recall 102’ স্লোগানকে সামনে রেখে আন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা