সংগৃহীত ছবি
রাজনীতি

প্রধানমন্ত্রীর সঙ্গে জেতা সম্ভব নয়

সান নিউজ ডেস্ক: নির্বাচন করে শেখ হাসিনার সঙ্গে জেতা সম্ভব নয় উল্লখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির মতিগতি খারাপ। এখন তাদের মতলব হচ্ছে শেখ হাসিনার সরকারকে ষড়যন্ত্র করে হটিয়ে দেওয়া।

আরও পড়ুন: বাংলাদেশ-আর্জেন্টিনা সমঝোতা স্বাক্ষর

মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) কিশোরগঞ্জের মিঠামইন হেলিপ্যাড মাঠে সুধী সমাবেশে এসব কথা বলেন তিনি।

সেতুমন্ত্রী বলেন, ‘এদের (বিএনপি) হাতে ভাঙচুরের লাঠি। শপথ নিতে হবে অগ্নিসন্ত্রাস করতে এলে আমরা যে হাতে আগুন দেবে, সেই হাত পুড়িয়ে দেব।’

আরও পড়ুন: মেহেরপুরে ৮ জনের যাবজ্জীবন

ওবায়দুল কাদের বলেন, ‘তৈরি আছেন তো? বুকের পাটা আছে তো? মনের জোর আছে তো? খেলা হবে। খেলা হবে। হবে খেলা? কী করে খেলব? বিএনপি তো জানে নির্বাচনে এলে জামানত থাকবে না। বড় খারাপ অবস্থা, পথ হারিয়ে পদযাত্রা। এটার দৈর্ঘ্যে কমে প্রস্থে বাড়ে। কী খেলবে এরা? আন্দোলনে হেরে গেছে। নির্বাচনে খেলতে চায় (বিএনপি), খেলা হবে। আমরা প্রস্তুত। হাওরের মানুষ শেখ হাসিনা ও নৌকার পাশে আছেন।’

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের কর্মকাণ্ডের কথা স্মরণ করে ওবায়দুল কাদের বলেন, ‘তাকে যেতে হবে সংবিধান মেনে। কিন্তু তাকে আমরা ভুলিনি, ভুলব না। আমাদের নেত্রী তাকে খুব শ্রদ্ধা করেন। সারা দেশ তাকে সম্মানের চোখে দেখে।’

আরও পড়ুন: যুগান্তকারী অবস্থানে বাংলাদেশ

মিঠামইন উপজেলা আওয়ামী লীগ এ সুধী সমাবেশের আয়োজন করে। এতে প্রধান অতিথি হিসেবে যোগ দেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

পদত্যাগ করে যা বললেন ভারতের নারী বিশ্বকাপ জয়ী অধিনায়ক

গত বছর ওয়ানডে বিশ্বকাপে প্রথমবার ভারতকে শিরোপা জেত...

রাহুল-প্রিয়াঙ্কাকে পাঁজাকোলা করে তুলে নিয়ে গেল পুলিশ

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং বিতর্কিত ভোটার তালিকা সংশ...

ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের কল্যাণে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী তারেক রহমান

ধর্ম, বর্ণ, শ্রেণি ও পেশার কোনো ভেদাভেদ নয়, বরং দেশের প্রতিটি নাগরিকের সমান অ...

আইসিসির নতুন চক্রে আসছে বড় চমক

রেড-বল ক্রিকেটের রোমাঞ্চ ও জনপ্রিয়তা বিশ্বজুড়ে দিন দিন যেভাবে বৃদ্ধি পাচ্ছে...

ফেডারেশন কাপে বসুন্ধরা ও মোহামেডানের বড় জয়

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খেলেও ঘরোয়া ফুটবলের মর্যাদাপূর...

প্রথম ওয়েব ফিল্ম নিয়ে দারুণ উচ্ছ্বসিত পায়েল

সাধারণ প্রেমের গল্প কিংবা ত্রিকোণ প্রেমের গণ্ডি পেরিয়ে বিবাহিত জীবনের টানাপোড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা