ছবি: সংগৃহীত
পরিবেশ

ঢাকায় গাছ লাগানোর বিকল্প নেই

সান নিউজ ডেস্ক: রাজধানী ঢাকাকে একটি সবুজ নগরী হিসেবে গড়ে তুলতে আহ্বান জানিয়ে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম বলেন, বাংলাদেশ খুবই সামান্য পরিমাণ কার্বন নিঃসরণ করা সত্ত্বেও জলবায়ু পরিবর্তনের প্রভাবে ঝুঁকিপূর্ণ দেশের তালিকায় রয়েছে। ঢাকা শহরের তাপমাত্রা বেড়ে চলেছে। এ অবস্থায় ঢাকাকে বাঁচাতে হলে সবুজায়ন বাড়াতে হবে। গাছ লাগানোর কোনো বিকল্প নেই।

আরও পড়ুন: বাজারের উত্তাপ যেন কমছেই না

শুক্রবার(৩ মার্চ) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে ‘গ্রিন সিটি, স্মার্ট সিটি’ শিরোনামে বাংলাদেশ সাসটেইনেবল এনার্জি উইক-২০২৩ এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এনার্জি ইনস্টিটিউটের সঙ্গে ডিএনসিসি কাজ করতে আগ্রহী। এ ইনস্টিটিউটের শিক্ষক ও শিক্ষার্থীদের আহ্বান করছি আপনারা আমাদের সিটি নিয়ে স্টাডি করেন, গবেষণা করেন। আপনাদের গবেষণার আলোকে আমরা কাজ করব। সবার সহযোগিতায় স্মার্ট ঢাকা গড়ে তুলতে চাই।

আরও পড়ুন: উন্নয়ন প্রকল্প কি বায়ু দূষণের কারণ?

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক এ এস এম মাকসুদ কামালের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ-১ আসনের সংসদ সদস্য তানভীর শাকিল জয়, উন্নয়ন সংস্থা ওয়াটার এইড বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর হাসিন জাহান, বাংলাদেশ সোলার অ্যান্ড রিনিউএবল এনার্জি অ্যাসোসিয়েশনের প্রধান উপদেষ্টা দিপাল চন্দ্র বড়ুয়া, ডিএনসিসির প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল মুহ. আমিরুল ইসলাম, সাসটেইনেবল এনার্জি উইকের কো-অর্ডিনেটর ও ইনস্টিটিউট অব এনার্জির পরিচালক ড. এস এম নাসিফ শামস সহ অন্যান্যরা।

সান নিউজ/আর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা