৩০০ আসনে প্রার্থী দেবে জাপা
রাজনীতি

৩০০ আসনে প্রার্থী দেবে জাতীয় পার্টি

সান ‍নিউজ ডেস্ক: জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু বলেছেন, আগামীতে (নির্বাচনে) ৩০০ আসনে জাতীয় পার্টির প্রার্থী দেওয়া হবে।

আরও পড়ুন: ৫ হাজার কোটি টাকা দিচ্ছে এডিবি

তিনি বলেন, জাতীয় পার্টি (জাপা) কারোর দালাল নয়, কারোর পকেটে নেই। দেশের মানুষ এখন জাতীয় পার্টিকে চায়। আগামীতে ৩০০ আসনে প্রার্থী দেবে জাতীয় পার্টি। মানুষের মন জয় করে জাতীয় পার্টি ক্ষমতায় আসবে।

বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) দলটির বনানী কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

আরও পড়ুন: পাকিস্তানের সময় অবস্থা ভালো ছিল

চুন্নু বলেন, দল থেকে কেউ চলে গেলেও জাতীয় পার্টি থাকবে। দল দলের জায়গায় থাকবে। দল ভাঙবে না। রওশন এরশাদকে দলের দায়িত্ব নিতে বলা হয়েছিল, কিন্তু তিনি রাজি হননি। রওশন এরশাদই জিএম কাদেরকে দায়িত্ব নিতে বলেছেন।

জাপার সব পদ থেকে মশিউর রহমান রাঙ্গাকে অব্যাহতি দেওয়ার ব্যাপারে জানান, সংগঠন বিরোধী কার্যকলাপের জন্য রাঙ্গাকে অব্যহতি দেওয়া হয়েছে। এক বছর ধরেই তিনি পার্লামেন্টারি পার্টির মিটিংসহ বিভিন্ন জায়গায় সংগঠনের বিরুদ্ধে কথা বলছেন। রাঙ্গার কার্যকলাপ দলের শৃঙ্খলা ভঙ্গ করেছে।

আরও পড়ুন: অংশগ্রহণমূলক নির্বাচন বড় চ্যালেঞ্জ

তিনি আরও বলেন, পার্লামেন্টারি পার্টির মিটিংয়ে এজেন্ডা ছিল সংসদে বিরোধী দলের নেতা প্রসঙ্গে। ২৪ জনের (সংসদ সদস্য) অনুমতি নিয়ে সংসদে বিরোধী দলীয় নেতা পরিবর্তনের কাগজ স্পিকারের কাছে হস্তান্তর করা নিয়ে আলোচনা হয়। এখানে আইনের কোনো ব্যত্যয় ঘটেনি।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আইসক্রিমের মেয়াদ লেখা নেই, মূল্যও নেই, ব্যবসায়ীকে জরিমানা

মুন্সীগঞ্জ পৌরসভার যোগিনীঘাট এলাকায় উৎপাদনের তারিখ...

‘আপনি দৌলতখানে অতিথি, আমরা কিন্তু আসবো’ ওসিকে ছাত্রলীগ নেতার হুমকি

ভোলার দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফখর...

ইস্তাম্বুলে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা, ভিভিআইপি প্রটোকল

জাতিসংঘ জলবায়ু পরিবর্তনবিষয়ক শীর্ষ সম্মেলনে (কপ-৩১...

শ্রমিক বেশে পতিত শক্তি সক্রিয় হওয়ার চেষ্টা করছে: জিএমপি কমিশনার

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের নবনিযুক্ত কমিশনার মোঃ...

নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের মশাল মিছিলের প্রস্তুতিকালে গ্রেপ্তার ৩

রাজশাহীর মোহনপুরে মশাল মিছিলের প্রস্তুতিকালে নিষিদ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা