রাজনীতি

জিম্মি হয়ে পড়েছেন রওশন এরশাদ

সান নিউজ ডেস্ক: জাতীয় সংসদের প্রধান বিরোধীদল জাতীয় পার্টির মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু বলেছেন, রওশন এরশাদ পার্টির বিরুদ্ধে স্বেচ্ছায় কিছু করছেন বলে বিশ্বাস করি না। তবে, ম্যাডাম (রওশন এরশাদ) তার ছেলে ও আরও দুই-এক জনের কাছে জিম্মি হয়ে পড়েছেন।

আরও পড়ুন: আপত্তিকর দৃশ্যে পূজা চেরী

বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) বনানী জাতীয় পার্টি চেয়ারম্যানের কার্যালয়ে উপস্থিত সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। এ সময় চুন্নু বলেন, গতকাল (বুধবার) বেগম রওশন এরশাদের যে চিঠি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে, সে চিঠি আমরা আমলেই নিচ্ছি না।

জাতীয় পার্টির গঠনতন্ত্র ও ২০ ধারা নিয়ে মসিউর রহমান রাঙার কথা বলা স্ববিরোধী উল্লেখ করে চুন্নু আরও বলেন, হুসেইন মুহম্মদ এরশাদ এই ধারা ব্যবহার করে সাবেক মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদারকে সরিয়ে মসিউর রহমান রাঙাকে মহাসচিব করেছিলেন। তখন তিনি গঠনতন্ত্রের ওই ধারার সুবিধাভোগী হন। তখন তিনি গঠনতন্ত্রের এই ধারার বিরোধীতা করেননি।

আরও পড়ুন: র‌্যাবের নতুন ডিজি খুরশীদ হোসেন

জাতীয় পার্টির গঠনতন্ত্র নির্বাচন কমিশন এবং ওয়েবসাইটে দেওয়া আছে জানিয়ে জাপা মহাসচিব বলেন, ২০১৮ সালের কাউন্সিলের আগে মসিউর রহমান রাঙা মহাসচিব ছিলেন। কাউন্সিলে যে গঠনতন্ত্র অনুমোদন হয়েছিল সেই প্রক্রিয়ায় কাউন্সিল পরবর্তী প্রায় দুই বছর তিনি মহাসচিবের দায়িত্ব পালন করেছেন। মহাসচিব থাকা অবস্থায় তো কখনও এই গঠনতন্ত্রের কোনো ধারার আপত্তি করেননি।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে  বিদ্যুৎস্পৃষ্টে ৩ বছরের শিশুর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ফারদিন (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছ...

সাভার ডেইরী ফার্মে বহিরাগতের হামলায় এক কর্মচারী মৃত্যুশয্যায় 

সাভার কেন্দ্রীয় গো প্রজনন ও দুগ্ধখামারে (ডেইরীফার্ম) বহিরাগত এক বখাটের মারধরে...

অরিজিতের প্লেব্যাক ছাড়ার সিদ্ধান্ত অপ্রত্যাশিত নয় : আমাল মালিক

চলতি বছরের শুরুতে হিন্দি চলচ্চিত্রে প্লেব্যাক গান থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়...

তরুণ কলাম লেখক ফোরামের আইন বিষয়ক সম্পাদক নোবিপ্রবির রেদোয়ান

‎বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের ২০২৬-২৭ কার্যবর্ষের কেন্দ্রীয় নির্বাহী...

ইরানের নিরাপত্তা কাউন্সিলের নতুন সচিব মোহসেন রেজায়ি

ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের (SNSC) নতুন সচিব হিসেবে সাবেক ইস...

পিরোজপুরে সাবেক এমপি গাজী নুরুজ্জামান বাবুলের ২য় মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা

মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, পিরোজপুর জেলা বিএনপির সাবেক সভাপতি, বিএনপির কেন্দ...

৭২ লাখ টাকার সাজ সংসদে কঙ্গনা 

ভারতের সংসদ ভবন থেকে বের হওয়ার সময় বলিউড অভিনেত্রী ও সংসদ সদস্য কঙ্গনা রানাওয়...

আইএলটি-টোয়েন্টিতে মুস্তাফিজকে রাখলো দুবাই ক্যাপিটালস 

আইএলটি-টোয়েন্টির গত আসরে দুবাই ক্যাপিটালসকে প্লে-অফে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিক...

নারায়ণগঞ্জে কেমিক্যাল গোডাউনে আগুন

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সানারপাড় এলাকায় একটি কেমিক্যাল তৈরির গোডাউনে অগ্নি...

আখেরি চাহার সোম্বা উপলক্ষে বুধবার বন্ধ সব শিক্ষাপ্রতিষ্ঠান

পবিত্র আখেরি চাহার সোম্বা উপলক্ষে বুধবার (১২ আগস্ট) দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা