রাজনীতি

বিএনপি-আ’লীগ সংঘর্ষ, গ্রেফতার আরও ৪ 

বদরুল ইসলাম বিপ্লব, ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় বিএনপি-আওয়ামী লীগের মধ্যে সংঘর্ষের ঘটনায় আওয়ামী লীগের দায়েরকৃত মামলায় একজন ইউপি সদস্যসহ চারজন গ্রেফতার করেছে পুলিশ।

আরও পড়ুন: ৫ হাজার কোটি টাকা দিচ্ছে এডিবি

(১৫ সেপ্টেম্বর) গ্রেফতারকৃতদের জেল হাজতে পাঠায়। এর আগে বুধবার (১৪ সেপ্টেম্বর) দিবাগত রাতে পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে আদালতে সোপর্দ করে। রুহিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেফতারকৃতরা হলেন, রুহিয়া ইউনিয়ন পরিষদের মেম্বার আনোয়ার হোসেন। সদর উপজেলার কুজিশহর গ্রামের হাজি খজমত আলীর ছেলে আবদুল কাদের (৬২) এবং আসাননগর গ্রামের জহির উদ্দীনের ছেলে মোশারুল ইসলাম (৫১), আজাহারুল ইসলাম (৪১)।

আরও পড়ুন: বাংলাদেশি ত্রাণ ফিরিয়ে দিল পাকিস্তান

থানা সূত্রে জানা গেছে, গত ৩ সেপ্টেম্বর রুহিয়ায় বিএনপি ও আওয়ামী লীগ পাল্টাপাল্টি বিক্ষোভ কর্মসূচি ডাকলে উভয় পক্ষের মাঝে সংঘর্ষ হয়। এতে বিএনপির কর্মীদের গুলিতে আহত হয় রুহিয়া থানা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক বাসারুল ইসলাম সোহেল ও ছাত্রলীগ কর্মী মাহিন ইসলাম, রুহিয়া থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সাইদ বাবু এবং হোসেন হৃদয়সহ বেশ কয়েকজন। তাদের ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়।

এ ঘটনায় গত বুধবার (১৪ সেপ্টেম্বর) রাতে রুহিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নুর ইসলাম মাহিলা বাদী হয়ে জেলা যুবদলের সভাপতি চৌধুরী মহেবুল্লাহ আবুনুরসহ ৩১ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ১০০-১২০ জনকে আসামি করে রুহিয়া থানায় একটি মামলা দায়ের করেন। পুলিশ তাৎক্ষণিকভাবে অভিযান চালিয়ে রুহিয়া ইউনিয়নের ইউপি সদস্য আনোয়ার হোসেনসহ ৪ জনকে আটক করে। বৃহস্পতিবার সকালে তাদের আদালতে সোপর্দ করলে আদালত তাদের জেল হাজতে পাঠায়।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা