রাজনীতি

মিরপুরে ধাওয়া-পাল্টা ধাওয়া

সান নিউজ ডেস্ক : রাজধানীর মিরপুরের ৬ নম্বর সেকশন বিএনপি ও আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) দুপুরের দিকে মিরপুর-৬ রোডে কাচাঁবাজারের সামনের সড়কে এ ঘটনা ঘটে।

আরও পড়ুন: ৫ হাজার কোটি টাকা দিচ্ছে এডিবি

বিএনপি নেতাদের দাবি, পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে মিরপুরে তিনটি স্থানে সমাবেশ করার অনুমতি চাওয়া হয়েছিল। কিন্তু প্রশাসনের পক্ষ থেকে দুপুর ১টার দিকে মিরপুর-৬ রোড়ের কাঁচাবাজারের সামনে মঞ্চ তৈরির অনুমতি দেওয়া হয়। অনুমতি পাওয়ার পর মঞ্চ তৈরির কাজ শুরু করলে আওয়ামী লীগের নেতাকর্মীরা চারদিক থেকে হামলা করে। এ সময় বিএনপি নেতাকর্মীরা প্রতিরোধ গড়ে তুললে উভয় পক্ষের মধ্যে দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। কিন্তু উপস্থিত পুলিশের ভূমিকা ছিল নীরব দর্শকের মতো।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিএনপির সমাবেশের অস্থায়ী মঞ্চ তৈরিকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে প্রথমে কথা কাটাকাটি হয়। পরে উভয় পক্ষের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে এবং ইট-পাটকেল ছোড়াছুড়ি হয়। এ ঘটনায় ঘণ্টাব্যাপী যান চলাচল বন্ধ থাকে। পরে ধীরে-ধীরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সচিব আমিনুল হক গণমাধ্যমকে বলেন, আমাদের তিনটি স্থান পরিবর্তন করে দুপুর ১টার দিকে মিরপুর-৬ রোডের কাঁচাবাজারের সামনে প্রশাসন মঞ্চ তৈরির অনুমতি দেয়। তখন আমরা মঞ্চ তৈরি কাজ শুরু করলে চারদিক থেকে আওয়ামী লীগের নেতাকর্মীরা অতর্কিত হামলা করে। তখন আমাদের নেতাকর্মীরাও প্রতিরোধ গড়ে তোলেন। এ ঘটনায় আমাদের অনেক নেতাকর্মী আহত হয়েছেন। অনেকে পাশের হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

সংঘর্ষের ঘটনায় পুলিশ নীরব ভূমিকা পালন করছে দাবি করে আমিনুল হক বলেন, ঘটনার সময় পুলিশ উপস্থিত থাকলেও তারা কোনো পদক্ষেপ নেয়নি, বরং বিএনপির নেতাকর্মীদের লক্ষ্য করে পুলিশ টিয়ার গ্যাস ও গুলি নিক্ষেপ করেছে।

আরও পড়ুন: অংশগ্রহণমূলক নির্বাচন বড় চ্যালেঞ্জ

ঘটনার বিষয়ে জানাতে ঢাকা মহানগর বিএনপির সিনিয়র নেতারা ঢাকা পুলিশ কমিশনারের অফিসে যাচ্ছেন বলেও জানান আমিনুল হক।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে রেড ক্রিসেন্টের বৃক্ষরোপণ ও বৃক্ষ বিতরণ কর্মসূচি

‘বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে স...

মুন্সীগঞ্জ পৌরসভায় ড্রেনের ব্লকেজ অপসারণ জোরদার 

বর্ষা মৌসুমে জলাবদ্ধতা কমিয়ে নগরবাসীর স্বস্তি নিশ্চিত করতে মুন্সীগঞ্জ পৌরসভা...

ইসিতে আয়-ব্যয়ের হিসাব দিল ৩৮ দল

নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন কমিশনে (ইসি) বার্ষিক আয়-ব্যয়ের হিসাব জমা দিয়েছ...

২১ বছরের দুদকে দীর্ঘতম শূন্যতা

প্রায় নয় দশক আগে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর ‘প্রশ্ন’ কবিতায়...

ঝালকাঠিতে রাজনীতির কেন্দ্র এখন ময়লার ভাগাড়

রাজনৈতিক পটপরিবর্তনের পর ২০২৪ সালের ৫ আগস্ট ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের শিক...

রাজধানীজুড়ে ছাত্রদল-শিবির সংঘর্ষ

রাজধানীর একাধিক শিক্ষাপ্রতিষ্ঠানে মঙ্গলবার (৪ আগস্ট) ছাত্রদল ও ছাত্রশিবিরের ন...

আলিয়া মাদ্রাসায় ছাত্রদল-শিবির সংঘর্ষ, আহত অধ্যক্ষ

রাজধানীর সরকারি আলিয়া মাদ্রাসায় ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে স...

জবিতে শিবির-ছাত্রদল সংঘর্ষ, আহত ৭০

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) দ্বিতীয় ক্যাম্পাসের উন্নয়নসংক্রান্ত তিন দফা দ...

ঢাকা কলেজে শিবির-ছাত্রদল সংঘর্ষ

রাজধানীর ঢাকা কলেজে জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত একটি কর্...

নাইজেরিয়ায় বন্দুকধারীদের হামলায় শিশুসহ ৫২ জন অপহৃত

নাইজেরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলের জামফারা অঙ্গরাজ্যে বন্দুকধারীদের হামলায় শিশুসহ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা