রাজনীতি

ধর্ম নিয়ে এদেশে বিভেদ সৃষ্টি করা যাবে না

এস এম রেজাউল করিম, ঝালকাঠি: ১৪ দলের মুখপাত্র, সাবেক শিল্পমন্ত্রী ও ঝালকাঠি-২ আসনের এমপি আমির হোসেন আমু বলেছেন, ধর্ম যার যার এদেশ সবার। বাংলাদেশে সব ধর্মের লোক বাস করে এখানে ধর্ম দিয়ে করো মধ্যে ভেদাভেদ সৃষ্টি করা যাবে না। এদেশ সবার। অসম্প্রদায়িত দেশ গড়তে সবাইকে এক সাথে কাজ করতে হবে এবং দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। আর দেশকে এগিয়ে নিতে আওয়ামী লীগে ভোট দিতে হবে। ওনারা (বিএনপি) এ দেশে সাম্প্রদায়িকতা বীজ সৃষ্টি করার অপপ্রায়াসের চেষ্টা করেছে।

আরও পড়ুন: আমাদের ফরেন রিজার্ভ কমছে

বুধবার দুপুর ১২টার দিকে নলছিটি উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ঝালকাঠির নলছিটি উপজেলায় সামাজিক সম্প্রীতি সমাবেশে উপজেলা নির্বাহী কর্মকর্তা রুম্পা সিকদারের সভাপতিত্বে উপজেলা সামাজিক সম্প্রীতি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সমাবেশ শেষে তিনি উপজেলা মাসিক সমন্বয় সভায় উপস্থিত থাকেন আমু। এর আগে উপজেলা পরিষদ চত্বরের পুকুরে মৎস্য অধিদপ্তরের আয়োজনে মাছের পোনা অবমুক্ত করেন আমির হোসেন আমু।

আরও পড়ুন: জাতিসংঘে রোহিঙ্গা সমস্যা তুলে ধরবো

অনুষ্ঠানে বক্তব্য রাখেন নলছিটি জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ প্রশাসক সরদার মো. কাহ আলম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. খান সাইফুল্লাহ পনির, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ সিদ্দিকুর রহমান, ঝালকাঠি সদর উপজেলা চেয়ারম্যান খান আরিফুর রহমান, ঝালকাঠি পৌর মেয়র লিয়াকত আলী তালুকদার, নলছিটি পৌর মেয়র আঃ ওয়াহেদ কবির খান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোর্শেদা লস্করসহ আরও অনেকে।

মুজিব বর্ষ উপলক্ষ্যে ভূমিহীনদের জমিসহ গৃহ প্রদান কার্যক্রম ও উপকারভোগী যাচাই বাচাই সংক্রান্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন। বিকেলে ঝালকাঠির নবগ্রামে পল্লিবিদ্যুৎ সমিতির ১০ এমবিএ উপকেন্দ্রের উদ্বোধন করেন।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা