ভালো আছেন খালেদা জিয়া ও মির্জা ফখরুল
রাজনীতি

ভালো আছেন খালেদা জিয়া ও মির্জা ফখরুল

সান নিউজ ডেস্ক: সম্প্রতি হার্টের ব্লকে রিঙ লাগানোর পর বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া মোটামুটি সুস্থ আছেন। পুরোপুরি সুস্থ না হওয়া স্বত্বেও হাসপাতালে করোনা রোগীর চাপ বাড়ায় বাসায় ফিরেছেন বিএনপি চেয়ারপারসন।

আরও পড়ুন : রাশিয়ান স্বর্ণ আমদানি নিষিদ্ধ!

গত ২৪ জুন বাসায় ফেরার পর থেকে তার শারীরিক অবস্থার কোনো পরিবর্তন দেখা যায়নি। অবস্থা আগের মতো স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

অপরদিকে, গতকাল (শরিবার) দ্বিতীয় বারের মতো করোনা পজিটিভ হওয়ার পর প্রথমে স্কয়ার হাসপাতালে ভর্তি হন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে রাতে চিকিৎসকের পরামর্শে তিনি বাসায় চলে যান। এখন তার অবস্থাও ভালো বলে জানা গেছে।

বিএনপির মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান রাইজিংবিডিকে এসব তথ্য জানান।

তিনি জানান, খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল আছে। নতুন করে তার স্বাস্থ্যগত কোনো সমস্যা দেখা দেয়নি। বরং ধীরে-ধীরে উন্নতি হচ্ছে। চেয়ারপারসনের মেডিক্যাল বোর্ডের চিকিৎসকরা নিয়মিত গুলশানের বাসভবনে গিয়ে তার প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করছেন।

খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেনের বরাত দিয়ে শায়রুল কবির বলেন, আমার সঙ্গে ডা. জাহিদ হোসেনের কথা হয়েছে। তিনি জানিয়েছেন, বাসায় আসার পর থেকে তার নতুন করে কোনো স্বাস্থ্যগত জটিলতা তৈরি হয়েনি। তিনি আগের মতোই আছেন।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শ্রীনগরে শীর্ষ সন্ত্রাসী বিকাশ গ্রেপ্তার, পিস্তল-গুলি উদ্ধার

মুন্সীগঞ্জের শ্রীনগরে অভিযান চালিয়ে আলোচিত সন্ত্রা...

বামনায় মায়ের মৃত্যুতে অসহায় শিশু সন্তান

বরগুনার বামনা উপজেলার ৪ নম্বর ডৌয়াতলা ইউনিয়নে সড়ক...

মিরপুরে পোশাক শ্রমিকদের অবরোধের চেষ্টা, টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

ন্যূনতম মজুরি বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে রাজধানীর মির...

ওয়াশিংটনের রক্তচক্ষু উপেক্ষা করে কানাডা-চীন ঘনিষ্ঠ হচ্ছে!

এক নজরে: কানাডা-চীন নতুন বাণিজ্য চুক্তি ও সম্পর্কের মোড়...

নওগাঁয় নিখোঁজের পরদিন ধানক্ষেত থেকে মরদেহ উদ্ধার

নওগাঁর মহাদেবপুরে মায়ের জন্য ওষুধ কিনতে বাড়ি থেকে...

পাসের হার ৩০ শতাংশের নিচে, বেতন বন্ধের চিঠি ইউএনও’র!

ময়মনসিংহের ভালুকায় এসএসসি ও সমমানের পরীক্ষায় পা...

আ’লীগের নৈরাজ্যের প্রতিবাদে ভোলায় যুবদলের বিক্ষোভ মিছিল

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নৈরা...

বাগেরহাটে বাসা থেকে বাসচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

বাগেরহাটের ফকিরহাটে বাসা থেকে মেহেদী হাসান (২২) না...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা