সংগৃহীত ছবি
জাতীয়

খালেদা জিয়ার ‘নাইকো’ দুর্নীতি মামলার রায় আজ

নিজস্ব প্রতিবেদক: আজ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের করা ‘নাইকো’ দুর্নীতির মামলার রায়। রাজধানী ঢাকার বিশেষ জজ-৪ এর বিচারক রবিউল আলমের আদালতে এ রায় ঘোষণার কথা রয়েছে।

গত বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) দুদক ও আসামি পক্ষের যুক্তিতর্কের শুনানি শেষে এই রায় ঘোষণার তারিখ ঠিক করেন আদালত। এই মামলায় ন্যায় বিচারে খালেদা জিয়া খালাস পাবেন বলে আশাবাদী তার আইনজীবী।

আরও পড়ুন: বিশ্বের বায়ু দূষণের শীর্ষে ঢাকা

‘নাইকো’ দুর্নীতি মামলায় ২০০৮ সালের (৫ মে) বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ ১১ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় দুদক। এরপর ২০২৩ সালের (১৯ মার্চ) অভিযোগ গঠন করেন আদালত। ঐ সময় কানাডার কোম্পানি নাইকোর সাথে অস্বচ্ছ চুক্তির মাধ্যমে রাষ্ট্রের বিপুল আর্থিক ক্ষতিসাধন ও দুর্নীতির অভিযোগে ২০০৭ সালের (৯ ডিসেম্বর) খালেদা জিয়াসহ ৫ জনের বিরুদ্ধে মামলাটি করে দুদক।

এদিকে, দুদকের তৎকালীন সহকারী পরিচালক মুহাম্মদ মাহবুবুল আলম বাদী হয়ে তেজগাঁও থানায় এই মামলাটি করেছিলেন। এই মামলায় অভিযোগ বলা হয়েছে, ক্ষমতার অপব্যবহার করে ৩টি গ্যাসক্ষেত্র পরিত্যক্ত দেখিয়ে কানাডার কোম্পানি ‘নাইকোর’ হাতে তুলে দেয়ার মাধ্যমে মামলার আসামিরা রাষ্ট্রের প্রায় ১৩ হাজার ৭৭৭ কোটি টাকার ক্ষতি করেছেন।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ব্রিকস নিউ দিল্লি ডিক্লারেশন’ অনুমোদন পেল।

ব্রিকস জোটের শীর্ষ সম্মেলনের প্রথম দিন গতকাল শনিবার গৃহীত যৌথ ঘোষণাপত্রে মধ্য...

নোয়াখালী পৌর বণিক সমিতির নির্বাচন: আপেল সভাপতি, মুকুল সম্পাদক

দীর্ঘ ২৩ বছর পর উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে নোয়াখালী পৌর বণিক সমিতির নির্...

সালিশ বৈঠকে স্বেচ্ছাসেবক দল নেতাকে মারধর, হাতিয়া উপজেলা যুবদল আহ্বায়ককে শোকজ

সংগঠনবিরোধী কর্মকাণ্ড এবং পেশিশক্তি প্রদর্শনপূর্বক সহযোদ্ধাকে রক্তাক্ত করার অ...

বীরগঞ্জে নবনির্মিত মৈত্রী সেতুর উদ্বোধন॥ 

দিনাজপুর বীরগঞ্জ উপজেলার ভোগনগর ও মোহাম্মদপুর ইউনিয়নের সিংড়া-রসুল পুর বালিয়া...

ব্যাংকে বন্ধক রাখা জমি বিক্রির অভিযোগ, বিপাকে ৫  পরিবার 

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় ব্যাংকে বন্ধক রাখা ২৩ শতাংশ জ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা