পুরনো ছবি
রাজনীতি

আ’লীগ নেতাকে পিটিয়ে জখম

সান নিউজ ডেস্ক: পাবনার ফরিদপুর উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নুরুল ইসলাম কুদ্দুসের বিরুদ্ধে নিজ দলের উপজেলা সাধারণ সম্পাদক আলী আশরাফুল কবীরকে (৪৮) দেশীয় অস্ত্র দিয়ে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে।

আরও পড়ুন: পারমাণবিক ক্ষেপণাস্ত্র পাঠাব

শনিবার (২৫ জুন) রাত ১০টার দিকে ফরিদপুর বাজারে বীর মুক্তিযোদ্ধা ওয়াজউদ্দিন খান মুক্তমঞ্চে পদ্মা সেতুর উদ্বোধন অনুষ্ঠান চলার সময় পাশের চায়ের দোকানে এ ঘটনা ঘটে।

ফরিদপুর উপজেলা আওয়ামী লীগের কার্যকরী সদস্য রুবেল রানা জানান, কবীর ভাই দোকানে চা পান করছিলেন। এ সময় উপজেলা ভাইস চেয়ারম্যান নুরুল ইসলাম কুদ্দুস, তার ছেলে রাতুল ও মনছুরসহ কয়েকজনকে নিয়ে সেখানে আসেন। আলী আশরাফুল জানতে চান, কেন এই আয়োজনে তিনি অংশগ্রহণ করেননি?

আরও পড়ুন: পদ্মা সেতুর উভয় প্রান্তে যানজট

এ সময় ভাইস চেয়ারম্যান বলেন, রাজাকারের প্রোগ্রামে কেন আসব? এসব নিয়ে বাকবিতণ্ডার এক পর্যায়ে উপজেলা ভাইস চেয়ারম্যান তার দলবল নিয়ে লাঠিসোটা ও দেশীয় অস্ত্র দিয়ে হামলা করে। এতে আলী আশরাফুল মাথায় আঘাত পান। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

ভুক্তভোগী ফরিদপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলী আশরাফুল কবীর বলেন, পদ্মা সেতুর উদ্বোধন অনুষ্ঠানে না আসার বিষয়ে জানতে চাইলে ভাইস চেয়ারম্যান বলেন, তোমাদের অনুষ্ঠানে আমরা যাব কেন? তোমরা রাজাকার। রাজাকারের অনুষ্ঠানে আমরা যাই না। এরপর কথা কাটাকাটির এক পর্যায়ে তিনি এবং তার ছেলেরা চাপাতি দিয়ে আমার মাথায় ও শরীরের বিভিন্ন জায়গায় আঘাত করে। আমি এখন হাসপাতালে ভর্তি আছি।

আরও পড়ুন: বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ দেশ

অন্যদিকে, মারপিটের কথা স্বীকার করে ফরিদপুর উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নুরুল ইসলাম কুদ্দুস জানান, অনুষ্ঠান স্থলের পাশে একটি দোকানে চা খাচ্ছিলাম। একটা বিষয় নিয়ে তার সঙ্গে আমার কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে সে আমাকে শার্টের কলার চেপে ধরলে, আমার ছেলেপেলে তাকে কিল-ঘুষি মারে। এতে মাটিতে পড়েরে গিয়ে তার মাথা কেটে যায়।

এ ব্যাপারে ফরিদপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, অনুষ্ঠান স্থলে আইনশৃঙ্খলা বাহিনী ছিল, পুলিশ দ্রুত বিষয়টি নিয়ন্ত্রণ করে। তাই বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। অভিযুক্তদের দ্রুত আটক করা হবে। তবে এ বিষয়ে কেউ থানায় এখনো অভিযোগ করেনি। অভিযোগ করলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

পদত্যাগ করে যা বললেন ভারতের নারী বিশ্বকাপ জয়ী অধিনায়ক

গত বছর ওয়ানডে বিশ্বকাপে প্রথমবার ভারতকে শিরোপা জেত...

রাহুল-প্রিয়াঙ্কাকে পাঁজাকোলা করে তুলে নিয়ে গেল পুলিশ

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং বিতর্কিত ভোটার তালিকা সংশ...

ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের কল্যাণে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী তারেক রহমান

ধর্ম, বর্ণ, শ্রেণি ও পেশার কোনো ভেদাভেদ নয়, বরং দেশের প্রতিটি নাগরিকের সমান অ...

আইসিসির নতুন চক্রে আসছে বড় চমক

রেড-বল ক্রিকেটের রোমাঞ্চ ও জনপ্রিয়তা বিশ্বজুড়ে দিন দিন যেভাবে বৃদ্ধি পাচ্ছে...

ফেডারেশন কাপে বসুন্ধরা ও মোহামেডানের বড় জয়

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খেলেও ঘরোয়া ফুটবলের মর্যাদাপূর...

প্রথম ওয়েব ফিল্ম নিয়ে দারুণ উচ্ছ্বসিত পায়েল

সাধারণ প্রেমের গল্প কিংবা ত্রিকোণ প্রেমের গণ্ডি পেরিয়ে বিবাহিত জীবনের টানাপোড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা