রাজনীতি

খালেদা জিয়াকে মুক্ত করতে সক্ষম হব

নিজস্ব প্রতিবেদক: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘আমরা লড়াই করছি। লড়াই বেগবান হয়েছে। বিশ্বাস করি, অতি অল্প সময়ের মধ্যে এ লড়াই দুর্বার গণ–আন্দোলনে পরিণত হবে। এ গণ–আন্দোলনের মধ্য দিয়ে খালেদা জিয়াকে মুক্ত করতে সক্ষম হব।’

শুক্রবার (৩১ ডিসেম্বর) রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বিএনপি আয়োজিত ‘ভোটাধিকার হরণের কালো দিবস’ উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। বিএনপির সহদপ্তর সম্পাদক তাইফুল ইসলামের সঞ্চালনায় আলোচনা সভায় আরও বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, সেলিমা রহমান, ভাইস চেয়ারম্যান শাহজাহান ওমর, নিতাই রায় চৌধুরী প্রমুখ।

মির্জা ফখরুল বলেন, ২০১৮ সালে ৩০ ডিসেম্বর নির্বাচনব্যবস্থাকে পরিকল্পিতভাবে ধ্বংস করে দেওয়া হয়েছে। এর আগে ভোট ডাকাতি হয়েছে, তখন ছিনিয়ে নিত। কিন্তু এভাবে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে আগের রাতে ভোট চুরি করা ২০১৮ সালে প্রথম।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর প্রয়াত রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম একজন আমলা। ২০১৮ সালে সব আমলাকে একসঙ্গে নিয়ে নির্বাচন পরিচালনা করেন তিনি। মাঠের ভূমিকা পালন করে পুলিশ। পুরো রাষ্ট্রব্যবস্থা নিয়েই এই নির্বাচন করেছে। বাংলাদেশকে রাজনৈতিকভাবে এই অবস্থায় হঠাৎ নিয়ে আসা হয়নি। বহু আগে থেকেই বিরাজনীতিকরণ প্রক্রিয়া শুরু হয়েছে।

বিএনপি মহাসচিব বলেন, সংসদে বিরোধী দল নেই। আমলারা এখন একেবারে আকাশে উঠে গেছে। রাজনৈতিক নেতা, আওয়ামী লীগের নেতা, তাদের কোনো মূল্য নেই। রাজনীতি পুরোপুরিভাবে সরিয়ে দিয়ে একটি আমলাতান্ত্রিক ব্যবস্থা চালু করা হয়েছে।

খালেদা জিয়ার প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, জীবিত একমাত্র নেত্রী খালেদা জিয়া গণতন্ত্রকে প্রতিষ্ঠার করার জন্য সংগ্রাম করেছেন। উড়ে এসে জুড়ে বসে প্রধানমন্ত্রী হননি। তিনি এখন জটিল রোগে আক্রান্ত হয়ে বন্দী।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ষষ্ঠী দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব, ঢাকেশ্বরী মন্দিরে বিশ্বশান্তির প্রার্থনায় মুখরিত প্রাঙ্গণ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ শুক্রবার...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

ঢাবিতে ১৬০ দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীকে সাদা ছড়ি ও আর্থিক সহায়তা প্রদান

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ও...

আন্তঃবিশ্ববিদ্যালয় দাবায় ঢাবি অপরাজিত চ্যাম্পিয়ন

আন্তঃবিশ্ববিদ্যালয় দাবা প্রতিযোগিতায় ঢাকা বিশ্ববিদ...

লিটন ও মিরাজের অনুপস্থিতিতে জিম্বাবুয়ের বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

আবুধাবিতে অনুষ্ঠিতব্য ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচেই মাঠে নামার আগেই বড়...

যুক্তরাষ্ট্রকে ভারতে হস্তক্ষেপের আহবান মার্কিন আইনপ্রণেতার

ভারতের রাজধানী নয়াদিল্লিসহ দেশটির বিভিন্ন অঞ্চলে শিক্ষার্থীদের চলমান ‘ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা